যে কথাগুলো তোমাকে বলতে পারি না সন্ধ্যামালতী

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ছবি: ভিডিও থেকে নেওয়ান্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্...
তোমাকে প্রতিদিন দেখি। অথচ তোমার সঙ্গে কথা বলতে পারি না। এই একটি সত্যের মধ্যে কত যে আনন্দ, কত যে বেদনা, কত যে অপূর্ণ স্বপ্ন জমে আছে, তা তোমাকে বোঝানোর মতো ভাষা জানা নেই।
তোমাকে প্রতিদিন দেখি। অথচ তোমার সঙ্গে কথা বলতে পারি না। এই একটি সত্যের মধ্যে কত যে আনন্দ, কত যে বেদনা, কত যে অপূর্ণ স্বপ্ন জমে আছে, তা তোমাকে বোঝানোর মতো ভাষা জানা নেই।
খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
Former Muslim rebel leader Abdulraof Macacua has been elected chief minister of the Philippines' Ban...
প্রতিদিন তোমাকে দেখার মুহূর্তটুকু আমার কাছে এক অদ্ভুত প্রাপ্তি। অথচ সেই প্রাপ্তির পরই নেমে আসে এক দীর্ঘ অপূর্ণতা। তোমার সামনে দাঁড়িয়েও তোমাকে কত কথা বলা হয় না।
কতবার মনে হয়, আজ অন্তত তোমাকে ডেকে বলব—একটু দাঁড়াও। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু শেষ পর্যন্ত কথাগুলো বুকের ভেতরেই থেকে যায়।
তুমি চলে যাও, আর আমার সমস্ত না-বলা কথা নিয়ে সন্ধ্যাটা দীর্ঘ হতে থাকে। তুমি কি একবার আমাকে ফোন দেবে। আমার ভেতরে কত কথা জমে আছে, সন্ধ্যামালতী।
কত অভিমান, কত রাতের জেগে থাকা, কত স্বপ্নের ভাঙাচোরা স্মৃতি। তোমার কণ্ঠে একবার আমার নামটি শুনতে ইচ্ছে করে। মনে হয়, তোমার সঙ্গে যদি একবার নির্ভার হয়ে কথা বলতে পারতাম, তবে বুকের মধ্যে জমে থাকা এই ভারী পাথরটুকু হয়তো একটু হালকা হতো।
জানো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেওয়ার পরও আমি বারবার তোমাকে মেসেজ লিখি। হয়তো সেই মেসেজগুলো তোমার কাছে পৌঁছায় না। আমার মনের কথাগুলো যেন কোথাও গিয়ে তোমার কাছে পৌঁছানোর অপেক্ষায় থাকে।
কখনো মনে হয়, হয়তো কোনো একদিন তুমি আমাকে ব্লক থেকে মুক্ত করে দেবে। হয়তো কোনো একদিন আমার লেখা শব্দগুলোর দিকে তাকিয়ে তোমার মনেও সামান্য মায়া জেগে উঠবে। আমি জানি না, সেই দিন কখনো আসবে কি না।
‘কিছু স্বপ্নের কোনো আকাশ থাকে না, তবু মানুষ প্রতিদিন তাদের ডানা মেলে দেয়। সন্ধ্যামালতী, তোমাকে আমি এক আকাশ মুগ্ধতা নিয়ে ভালোবাসি। এই ভালোবাসার মধ্যে কত যে স্বপ্ন ছিল।
ভেবেছিলাম, কোনো একদিন তোমার সঙ্গে বসে অনেক কথা বলব। আমার দিনের গল্প তোমাকে শোনাব। তোমার আনন্দে আনন্দিত হব, তোমার বিষণ্নতার পাশে নীরবে বসে থাকব।
কোনো এক ক্লান্ত বিকেলে তোমার সমস্ত অবসাদ নিজের কাঁধে তুলে নেব। তোমার হাসির মধ্যে নিজের সমস্ত আনন্দ খুঁজে নেব। কিন্তু স্বপ্নগুলো কেমন করে যেন আমার একার হয়ে গেল।
এখনো তোমাকে দেখলে সেই স্বপ্নগুলো ফিরে আসে। মনে হয়, এই তো তুমি, আমার সমস্ত আকাঙ্ক্ষার সেই মানুষটি। অথচ তোমার কাছে পৌঁছানোর কোনো পথ আমার নেই।
প্রতিদিন তোমাকে চোখের সামনে দেখতে পাওয়া আর তোমার সঙ্গে কথা বলতে না পারার এই ব্যবধান আমাকে প্রতিদিন নতুন করে চিনিয়ে দেয় আমার অসহায়তাকে। কখনো কখনো তোমার ছবিটা বের করি। ছবির দিকে তাকিয়ে তোমার সঙ্গে কথা বলি।
বলি, আজ তোমাকে দেখে আমার কেমন লাগল। কতবার তোমাকে ডাকতে চেয়েছিলাম, কতবার তোমার দিকে তাকিয়ে মনে মনে কত কথা বলেছি। তারপর হঠাৎ মনে পড়ে, ছবির মানুষটি আমার কথা শুনতে পায় না।
তখন বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে যায়। চোখের জল গড়িয়ে পড়ে। মনে হয়, আমার সমস্ত আকাঙ্ক্ষা যেন শব্দহীন কোনো নদী হয়ে বুকের ভেতর দিয়ে বয়ে চলেছে, যার কোনো মোহনা নেই।
‘আকাঙ্ক্ষার যন্ত্রণা বোধ হয় এমনই—যে স্বপ্নকে সবচেয়ে কাছে মনে হয়, বাস্তবের কাছে এসে তাকেই সবচেয়ে দূরের মনে হয়। তোমাকে দেখার পরও যখন তোমার সঙ্গে কথা বলতে পারি না, তখন ভেতরে এক অদ্ভুত শূন্যতা জন্ম নেয়। মনে হয়, তোমাকে দেখার জন্য যে মন এতক্ষণ ব্যাকুল ছিল, তোমাকে দেখার পরও তার আকাঙ্ক্ষা পূর্ণ হলো না; বরং তোমাকে আরও বেশি করে কাছে পাওয়ার ইচ্ছা জেগে উঠল।
তোমাকে একবার নিজের মনের কথাগুলো বলতে চাই। বলতে চাই, তোমাকে দেখার পর আমার দিনগুলো কেমন হয়ে ওঠে। তোমার সঙ্গে কথা বলতে না পারার কষ্ট আমাকে কতটা নিঃসঙ্গ করে রাখে।
কতবার মনে হয়, তোমার কাছে গিয়ে বলি—আমার মনের ভেতরে যে মানুষটি তোমাকে ভালোবাসে, তারও তো কিছু কথা আছে, কিছু স্বপ্ন আছে, কিছু আকাঙ্ক্ষা আছে। কিন্তু আমি জানি, ভালোবাসা কাউকে বাধ্য করার নাম নয়। তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার কাছে পৌঁছাতে চাই না।
তোমার নীরবতাকে অসম্মান করতে চাই না। শুধু আমার অনুভূতিটুকু তোমার কাছে একবার পৌঁছে দিতে চাই। ‘যে মানুষকে প্রতিদিন দেখা যায়, তার কাছেই মনের কথাগুলো বলতে না পারা—এ যেন চোখের সামনে একটি স্বপ্নকে প্রতিদিন জেগে উঠতে দেখা, অথচ কখনো তাকে ছুঁতে না পারা।
সন্ধ্যামালতী, তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো হয়তো কোনো দিন পূর্ণ হবে না। হয়তো কোনো দিন তোমার সঙ্গে বসে আমার সমস্ত না-বলা কথা বলার সুযোগও পাব না। তবু আমার এই ভালোবাসার মধ্যে যে মুগ্ধতা আছে, যে আকাঙ্ক্ষা আছে, যে স্বপ্ন আছে, সেগুলো আমার জীবনেরই অংশ হয়ে থাকবে।
তুমি যদি কোনো একদিন আমার সঙ্গে কথা বলতে চাও, তবে একবার ফোন দিয়ো। তোমার কণ্ঠ শুনব, কথা শুনব। তোমাকে কোনো অভিযোগ করব না।
শুধু বলব, তোমাকে প্রতিদিন দেখেও তোমার সঙ্গে কথা বলতে না পারার কষ্টটা আমার ভেতরে কত দীর্ঘ এক নীরবতা তৈরি করেছে। আর যদি তুমি কখনো কথা বলতে না চাও, তবে তোমার সিদ্ধান্তকে সম্মান করব। তোমার জীবনে আমার অনুভূতির কোনো ভার চাপিয়ে দিতে চাই না।
তবু আজ এই চিঠির শেষে তোমাকে একটি কথা বলতে চাই—তোমাকে প্রতিদিন দেখি, অথচ মনের কথাগুলো বলতে পারি না। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি, অথচ সেই স্বপ্নগুলোর কথা শোনাতে পারি না। তোমাকে ভালোবাসি, অথচ সেই ভালোবাসার ভাষা তোমার কাছে পৌঁছানোর কোনো পথ খুঁজে পাই না।
‘তোমাকে দেখার পরও যে কথাগুলো বলা হয় না, সেই কথাগুলোই প্রতিদিন আমার হৃদয়ে তোমার নামে নতুন করে একটি কবিতা লিখে যায়। একবার ফোন দিয়ো সন্ধ্যামালতী। আমার বুকের ভেতরে জমে থাকা অসংখ্য কথার মধ্যে হয়তো তোমাকে বলার মতো সবচেয়ে জরুরি কথাটি এখনো বলা হয়নি—আমি তোমাকে ভালোবাসি।
তোমার প্রতিটি সকাল সুন্দর হোক, প্রতিটি সন্ধ্যা শান্তিতে কাটুক। তোমার জীবনে যেন কোনো দুঃখ তোমার হাসিটুকু কেড়ে নিতে না পারে। আর আমি হয়তো প্রতিদিনের মতোই তোমাকে দেখব।
তোমাকে দেখার পরও যে কথাগুলো বলা হয় না, সেগুলো নিয়ে আবারও ফিরে আসব নিজের নিঃসঙ্গতায়। ইতি,এক আকাশ মুগ্ধতা নিয়ে যে তোমায় ভালোবাসে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটন...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।