প্রযুক্তি

পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি

পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি
পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি
পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হওয়ার স্বপ্ন দেখতে হবে
সম্পাদকের পছন্দ

শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হওয়ার স্বপ্ন দেখতে হবে

শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে ওঠার স্ব...

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে লঙ্কাপতি রাবণের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন দক্ষিণি অভিনেতা যশ। ছবিতে তাঁর রূপসজ্জা এবং পোশাক নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। এবার রাবণের পোশাক ও অলংকার ত...

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে লঙ্কাপতি রাবণের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন দক্ষিণি অভিনেতা যশ। ছবিতে তাঁর রূপসজ্জা এবং পোশাক নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে।

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন কাকলী
সম্পাদকের পছন্দ

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন কাকলী

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন কাকলী রানী দাস নামের এ...

এবার রাবণের পোশাক ও অলংকার তৈরির পেছনের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন ছবির পোশাক পরিকল্পক এবং ডিজাইনার সানিয়া। .এক সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন, রাবণের চরিত্রে অভিনয়ের জন্য যশকে সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছে। এই ওজনের মধ্যে পোশাকের পাশাপাশি অলংকার এবং নকশার অন্যান্য উপকরণও ছিল।

শুধু রাবণের মুকুটের ওজনই ছিল ২ কেজি। .সাত বছরের অপেক্ষা, ৪ হাজার কোটির বাজি নিয়ে ‘রামায়ণ’.হাসিখুশি যশএই একই সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন, যশের রাবণ-রূপ তৈরি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। এত ভারী পোশাক পরে শুটিং করা যশের জন্য মোটেও সহজ ছিল না।

তবে এত কষ্টের মধ্যেও সেটে সব সময় হাসিখুশি পরিবেশ বজায় রাখতেন অভিনেতা। কোন পোশাকের কত ওজনসানিয়ার ভাষ্য অনুযায়ী, অলংকারসহ যশের বেশির ভাগ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজির মধ্যে। তবে কয়েকটি পোশাক ছিল আরও ভারী।

এর মধ্যে ছিল লঙ্কার সঙ্গে সম্পর্কিত রাবণের একটি বিশেষ সাজ, রাবণের বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে পরা পোশাক। এসব পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি। .সবচেয়ে চ্যালেঞ্জিংরাবণের সাজ তৈরি করতে গিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল মুকুট তৈরির সময়।

সানিয়ার কথায়, মাথায় মুকুট পরাই ছিল সবচেয়ে কঠিন কাজ। কারণ, মাথায় সামান্য ওজন থাকলেও তা অনেক ভারী ও অস্বস্তিকর মনে হয়। এ জন্য তাঁরা নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

প্রথমে থ্রিডি প্রযুক্তিতে মুকুটের একাধিক নকশা তৈরি করা হয়। এরপর চূড়ান্ত নকশা বেছে নেওয়া হয়। .৩৭৫ কোটি তিন দিনেই।

ঝড় তুলেছে ‘রামায়ণ’.মুকুটের ওজন কমানোর জন্যও কাজ করেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত এর ওজন ১ কেজি ৮০০-এর নিচে নামানো সম্ভব হয়নি। তাঁদের কাছে এটাই ছিল সবচেয়ে উপযুক্ত ওজন।

কিন্তু সেটিও যথেষ্ট ভারী ছিল। যদিও যশের মুখের অভিব্যক্তিতে সেই কষ্টের ছাপ প্রকাশ পেত না। সানিয়া আরও বলেন, কাজটি মোটেও সহজ ছিল না।

শুটিংয়ের বিরতিতে যশ পোশাকের কিছু অংশ খুলে রাখতেন। শুধু ওজনই সমস্যা ছিল না, পোশাকের প্রতিটি অংশ একে অপরের সঙ্গে ঠিকভাবে মানানসই হচ্ছে কি না, সেটিও দেখতে হতো ডিজাইনারদের। মুকুট পরে মাথা নাড়ানো কিংবা বুকের বর্ম ও কাঁধের ভারী কাঠামো থাকা অবস্থায় হাত নাড়াচাড়া করাও সহজ ছিল না।

.৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা। চমকে দিল ৩০ কোটির সিনেমাটি.এত কিছুর পরও যশকে একই দৃশ্যের জন্য একাধিকবার শট দিতে হয়েছে। প্রতিটি অঙ্গভঙ্গি ও নড়াচড়াকে স্বাভাবিক দেখানোর চ্যালেঞ্জও ছিল।

সানিয়া জানান, পোশাক যতটা সম্ভব আরামদায়ক করার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু সমগ্র প্রক্রিয়াটা ছিল তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ। নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ বক্স অফিসে দারুণ গতিতে ছুটছে।

মুক্তির পাঁচ দিনে ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৬৬৪ কোটি আয় করেছে। আর দেশি বক্স অফিস থেকে ‘রামায়ণ’ ব্যবসা করেছে ৪১৩ কোটি ৯০ লাখ রুপি। রণবীর কাপুর, যশ ছাড়া ছবির মূল চরিত্রে আছেন সাই পল্লবী, রবি দুবে, লারা দত্ত, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং, কুণাল কাপুর, কাজল আগরওতালসহ অনেকে।

পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত
সম্পাদকের পছন্দ

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত

প্রথম টেস্টের দলে একটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। ইনজুরির কারণে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV