রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ২:৫০ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

ছবি: আমার দেশজামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ মোট ৪ জন নিহত হয়েছেন।

ছবি: আমার দেশজামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা ও একজন মোটরসাইকেল আরোহী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

তাঁদের মধ্যে একজন অটোরিকশার চালক, আরেকজন যাত্রী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা।

আরেকজন মেলান্দহ উপজেলার শাহাজাতপুর এলাকার বরকত আলী ভুঁয়ার ছেলে লিখন (৫৬)। স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল।

পথে পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী লিখন জামালপুর হাসপালে নেয়ার পথে মারা যান।

এ ছাড়া আহত অটোরিকশার চালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হন।

পরে পুলিশ অভিযান চালিয়ে চালককেও আটক করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

’ রাষ্ট্রপতি

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoHandout picture released by Paraguay's Attorney General's Office shows i...

24TV.Live ব্যানার
জাতীয়

ডিপোজিট মানি রিসিপ্ট জমায় সুপ্রিম কোর্ট বারের নতুন নির্দেশনা

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন খাতে ইস্যু করা ডিপোজিট মানি রিসিপ্ট (জমার রসিদ) ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে নতুন নির...

24TV.Live ব্যানার
জাতীয়

সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা

সৌদি আরবের জেদ্দায় শনিবার সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ জন বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে আজ রাতে ...

24TV.Live ব্যানার
জাতীয়

প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফসহ পালিয়ে যান ইয়াসিন

পুলিশের হেফাজতে, হাতে হ্যান্ডকাফ। তবু শেষরক্ষা হলো না। প্রস্রাব করার কথা বলে বাইরে যাওয়ার সুযোগ নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV