ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
অর্থনীতি ব্রেকিং ফ্যাক্ট-চেকড

মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য

System Administrator • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ • ১১৯ বার পঠিত
ফন্ট সাইজ:
মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য
মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

গ্রামে উৎপাদিত উদ্ভাবনী পণ্য দেশ-বিদেশের মূলধারার বাজারে পৌঁছে দেওয়া হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ঐতিহ্যবাহী পণ্যকে বিশ্বমানে উন্নীত করা হবে। নকশায় নান্দনিকতা যুক্ত করে ব্র্যান্ডিং ও বাজারসংযোগ বিস্তৃত করা হবে। এর মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হবে। এতে ক...

গ্রামে উৎপাদিত উদ্ভাবনী পণ্য দেশ-বিদেশের মূলধারার বাজারে পৌঁছে দেওয়া হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ঐতিহ্যবাহী পণ্যকে বিশ্বমানে উন্নীত করা হবে। নকশায় নান্দনিকতা যুক্ত করে ব্র্যান্ডিং ও বাজারসংযোগ বিস্তৃত করা হবে।

এর মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হবে। এতে কর্মসংস্থান হবে প্রায় পৌনে এক কোটি নারী-পুরুষের। তার মধ্যে প্রাধান্য পাবে নারীর কর্মসংস্থান ও আর্থিক ক্ষমতায়ন।

সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে গঠিত জাতীয় স্টেয়ারিং কমিটির এক কর্মপরিকল্পনায় এসব তথ্য পাওয়া গেছে। এ লক্ষ্য বাস্তবায়নে ক্রিয়েটিভ অর্থনীতিবিষয়ক কমিটির প্রথম বৈঠক বসছে আজ। ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আওতায় প্রান্তিক কারিগরদের উৎপাদিত পণ্যকে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে তোলা হবে।

এ জন্য পূর্বাচলে ১৬০ একর জমিতে গড়ে তোলা হবে সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব। আজকের সভায় ক্রিয়েটিভ অর্থনীতির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি খাতভিত্তিক রোডম্যাপ ও কর্মপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন কমিটির একাধিক সদস্য।

জানা গেছে, ক্রিয়েটিভ অর্থনীতি খাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দের প্রস্তাবের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে আরো ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। সৃজনশীল অর্থনীতিকে একটি স্বতন্ত্র অর্থনৈতিক খাত হিসেবে প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় তৈরিতে এ কমিটির কার্যক্রম গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সরকারের লক্ষ্য দেশের জিডিপিতে সৃজনশীল শিল্পের অবদান ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করা।

এ লক্ষ্য অর্জনে ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ নামে জাতীয় ব্র্যান্ড চালু, আন্তর্জাতিক মানের ফিল্ম স্টুডিও প্রতিষ্ঠা, ওটিটি খাতের উন্নয়ন এবং দেশীয় সৃজনশীল পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পূর্বাচলের সেন্ট্রাল ক্রিয়েটিভ হাবকে কেন্দ্র করে ভবিষ্যতে সাংস্কৃতিক জেলা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এর অংশ হিসেবে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ নীতি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ কারিগরদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের অর্থনীতিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

জানা যায়, ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে শীতলপাটি, শতরঞ্জি, তাঁতশিল্প, মৃৎশিল্প ও বুননশিল্প নিয়ে পাইলট প্রকল্প শুরু করার পরিকল্পনা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি গ্রামের সম্ভাবনাময় একটি পণ্য চিহ্নিত করে সেটিকে স্বতন্ত্র ব্র্যান্ডে পরিণত করা হবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কারুশিল্পীদের উৎপাদিত পণ্য আধুনিক নকশা, মানসম্মত প্যাকেজিং, ব্র্যান্ডিং ও বাজারসংযোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

জানা গেছে, গত এক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় ‘একটি গ্রাম একটি পণ্য’ কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করা হয়েছে। কোন এলাকায় কোন পণ্য উৎপাদিত হয় এবং কীভাবে সেটিকে ব্র্যান্ডিং ও বাজারজাত করা সম্ভব, সে বিষয়ে স্থানীয় পর্যায়েই কাজ করতে হবে। জানা গেছে, গ্রামভিত্তিক একটি পণ্যকে উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো শৃঙ্খলের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রথমত, উৎপাদন খাতে তাঁতি, কারুশিল্পী, মৃৎশিল্পী, বাঁশ-বেতশিল্পী, কৃষক, খাদ্য প্রক্রিয়াজাতকারী ও অন্যান্য দক্ষ কারিগরের কাজ বাড়বে। দ্বিতীয়ত, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং খাতে মেশিন অপারেটর, প্যাকেজিং কর্মী, লেবেলিং ও সংরক্ষণকর্মীর প্রয়োজন হবে। তৃতীয়ত, মান নিয়ন্ত্রণ ও ডিজাইন খাতে পণ্য ডিজাইনার, মান যাচাইকারী, পণ্য উন্নয়ন কর্মকর্তা ও কারিগরি প্রশিক্ষকের কর্মসংস্থান হবে।

চতুর্থত, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় সংগ্রহকারী, গুদামকর্মী, চালক ও ডেলিভারি কর্মীর চাহিদা বাড়বে। এছাড়া বিপণন ও বিক্রয় খাতে বিক্রয়কর্মী, বাজারসংযোগ কর্মকর্তা, ই-কমার্স উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার ও রপ্তানি সহায়তাকারীর সুযোগ তৈরি হবে। এসব পণ্য ঘিরে গড়ে উঠতে পারে গ্রামীণ পর্যটন, প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রভিত্তিক কর্মসংস্থানও।

স্টেয়ারিং কমিটির সদস্যরা জানান, ক্রিয়েটিভ অর্থনীতিতে বড় সম্ভাবনা থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, গ্রামের একজন কারুশিল্পীর পণ্যকে আন্তর্জাতিক বাজারে নিতে শুধু প্রশিক্ষণ কিংবা আধুনিক নকশা যথেষ্ট নয়। প্রয়োজন মানসম্মত কাঁচামাল, উন্নত উৎপাদনব্যবস্থা, প্যাকেজিং, ব্র্যান্ডিং, ই-কমার্স, সহজ শর্তে ব্যাংক ঋণ, কপিরাইট ও জিআই সুরক্ষা, মান সনদ এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ আমার দেশকে বলেন, সৃজনশীল অর্থনীতির সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে আত্মকর্মসংস্থানে। থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়াড প্রডাক্ট করে সফলতা পেয়েছে। আমাদের এখানে এটি করতে পারলে ভালো হয়।

গ্রামীণ ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তি, নকশা ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করা গেলে সৃজনশীল অর্থনীতি দেশের নতুন কর্মসংস্থান ও রপ্তানি আয়ের ক্ষেত্র হয়ে উঠতে পারে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ আমার দেশ থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন