রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / ভোর ৫:০৬ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ছবি: সংগৃহীতযুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বিচার বিভাগের নাগরিক অধিকারবিষয়ক প্রধান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা একজন প্রতিকিউটর।

ছবি: সংগৃহীতযুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বিচার বিভাগের নাগরিক অধিকারবিষয়ক প্রধান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা একজন প্রতিকিউটর। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ঘোষণা করেন, তিনি নাগরিক অধিকারবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধিলনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী ব্ল্যাঞ্চ বর্তমানে দেশটির অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। নিজের দায়িত্ব পালনকালে ধিলন এ সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রায় ৩০টি অঙ্গরাজ্য থেকে ভোটার নিবন্ধনের তালিকা সংগ্রহের ব্যর্থ প্রচেষ্টায় সরাসরি যুক্ত ছিলেন। ওই নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, পদত্যাগপত্রে ধিলন উল্লেখ করেছেন, তিনি গত অক্টোবরেই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে নির্বাচনের আগপর্যন্ত দায়িত্বে থাকার বিষয়ে সম্মত হয়েছিলেন। এদিকে, শুক্রবার ব্ল্যাঞ্চ আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের ঘোষণা দেন।

তারা হলেন জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেস। কুইনোনেস সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি তদন্ত তদারক করছিলেন। ট্রাম্পের অভিযোগ ছিল, ওই কর্মকর্তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

ট্রাম্প প্রশাসনের অধীনে বিচার বিভাগ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও তদন্ত পরিচালনা করেছে, যাদের ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রু হিসেবে বিবেচনা করেন। এসব মামলায় অভিযোগ গঠনে অনীহা কিংবা ব্যর্থতার কারণে কয়েকজন কৌঁসুলিকে চাকরি হারাতে হয়েছে। বিচার বিভাগের দায়ের করা আলোচিত মামলাগুলোর একটি হলো এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে মামলা।

গত এপ্রিল মাসে ইনস্টাগ্রামে ঝিনুকের ছবি পোস্টের মাধ্যমে ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: RSS queue #1656

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
আন্তর্জাতিক

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা, অভিযোগ রাশিয়ার দিকে

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, সাইবার হামলার শিকার হয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকারেরা। র...

24TV.Live ব্যানার
আন্তর্জাতিক

é রাষ্ট্রপতি

Mélenchon promises action against Israeli annexation if elected as রাষ্ট্রপতি

24TV.Live ব্যানার
আন্তর্জাতিক

‘ ’ রাশিয়া

Latvian farmers protest over ‘blood grain’ trade with রাশিয়া

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV