মাদকসেবনরত অবস্থায় আটক স্বেচ্ছাসেবক দলের নেতা, ডোপ টেস্টে পজিটিভ

মাদকসেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত...
মাদকসেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক এ দণ্ডাদেশ দেন।
পরে তাঁকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক। .পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় রূপগঞ্জের মাঝিনা এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় আলী আহম্মদকে আটক করে রূপগঞ্জ থানা-পুলিশ।
আজ তাঁর ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহম্মদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
আজ দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। .বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী আহম্মদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
মাদকসেবনরত অবস্থায় আটক স্বেচ্ছাসেবক দলের নেতা, ডোপ টেস্টে পজিটিভ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।