ভোলায় গ্যাসের মজুত কত, পাইপলাইনে আনা কতটা লাভজনক

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা
ব্যাংক এশিয়া পিএলসি ‘ইউনিট হেড’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে,...
ভোলার গ্যাস পাইপলাইনে করে জেলার বাইরে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বরিশাল পর্যন্ত নদীর তলদেশ দিয়ে আসবে একটি পাইপলাইন। এরপর বরিশাল থেকে আরেক পাইপলাইনে গ্যাস যাবে খুলনায়। এতে ভোলার স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বরিশাল-খুলনা অঞ্চল ছাড়াও জাতীয় গ্যাস পাইপলা...
ভোলার গ্যাস পাইপলাইনে করে জেলার বাইরে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বরিশাল পর্যন্ত নদীর তলদেশ দিয়ে আসবে একটি পাইপলাইন। এরপর বরিশাল থেকে আরেক পাইপলাইনে গ্যাস যাবে খুলনায়।
বাংলাদেশ '
Image source, Badhon SheikhImage caption, Protesters have lit fires in the middle of roads
এতে ভোলার স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বরিশাল-খুলনা অঞ্চল ছাড়াও জাতীয় গ্যাস পাইপলাইনে সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে বিগত দুটি সরকার। এ সরকারের সময়েও তিনটি ভিন্ন চিন্তা দেখা গেছে।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও গ্যাস সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় কোম্পানি গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (জিটিসএল) বলছে, যেকোনো বিকল্পের চেয়ে পাইপলাইন সবচেয়ে কার্যকর উপায়। পর্যালোচনামূলক তুলনা তুলে ধরার পর প্রধানমন্ত্রীও পাইপলাইনে করায় সম্মতি দিয়েছেন। .ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুত .পর্যালোচনায় বলা হয়, সিএনজি ও এলএনজি করে আনতে সরকারের বিনিয়োগ প্রয়োজন হবে না, দ্রুত আনা সম্ভব।
দিনে ১০ কোটি ঘনফুট গ্যাস আনতে ১ হাজার ৬০০টি বিশেষ ট্রাক লাগবে। এলএনজি করে বিশেষায়িত আইএসও ট্যাংকারে করে আনলে ৭০০ ট্যাংকার লাগবে। এতে বেসরকারি বিনিয়োগ হবে, সড়কপথে চাপ তৈরি হবে।
তবে সরবরাহের অনিশ্চয়তা আছে, এমনকি উৎপাদন হঠাৎ বন্ধ করতে হলে কূপের ক্ষতি হওয়ার ঝুঁকি আছে। এ ছাড়া সরকার রাজস্ব পাবে খুবই কম। আর পাইপলাইনের বিষয়ে বলা হয়, এতে সরকারের ৪ হাজার কোটি টাকার একটু বেশি খরচ হবে।
গ্যাস সরবরাহ করে খুলনার অব্যবহৃত তিনটি বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২৪৪ মেগাওয়াট সক্ষমতা ব্যবহার করা যাবে। সরকারের রাজস্ব বাড়বে। বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখার দায় কমবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সব বিবেচনায় নিয়েই পাইপলাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। .পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত .গ্যাসক্ষেত্রে আবিষ্কারের পরই নব্বই দশকে ভোলার গ্যাস জেলার বাইরে আনার প্রস্তাব দিয়েছিল বহুজাতিক কোম্পানি ইউনিকল।
১২০ কিলোমিটার পাইপলাইন করার কথা বলেছিল তারা। এ গ্যাস ব্যবহার করে ভোলা, বরিশাল ও খুলনায় বিদ্যুৎকেন্দ্র করারও প্রস্তাব দিয়েছে ইউনিকল। এটি লাভজনক হবে না ভেবেই এগোয়নি তৎকালীন সরকার।
গত আওয়ামী লীগ সরকারের সময় ভোলার গ্যাস বাইরে নিতে পাইপলাইন নির্মাণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা করে পেট্রোবাংলা। ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় যাওয়ার কথা এ পাইপলাইন। আরেকটি পাইপলাইন বরিশাল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল।
ভোলার গ্যাস বরিশাল পর্যন্ত আনতে একটি সম্ভাব্যতা যাচাই করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। অন্তর্বর্তী সরকারের সময় পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। বরিশাল থেকে সরাসরি ঢাকায় পাইপলাইন আনার উদ্যোগ নেওয়া হয়।
তবে বর্তমান সরকার এসে বরিশাল থেকে খুলনায় নেওয়ার সিদ্ধান্ত নেয়। .কত দিনে তৈরি হবে পাইপলাইন, খরচ কতজিটিসিএল সূত্র বলছে, ভোলা-বরিশাল পাইপলাইনটি ৯৬ কিলোমিটার। আর বরিশাল-খুলনা হবে ১০৫ কিলোমিটার।
তিন মাসের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে জিটিসিএল ও পেট্রোবাংলার অনুমোদন নিয়ে জ্বালানি বিভাগে পাঠানো হবে। সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে দুটি আলাদা দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে কাজ এগিয়ে নেওয়া হবে। আগামী তিন বছরের মধ্যে এটি শেষ করার চিন্তা আছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বরিশাল-খুলনা পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই শেষ হয়নি। এটি দুই মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ভোলা থেকে বরিশালের পাইপলাইনটির সম্ভাব্যতা যাচাই হয়েছিল ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ধরে।
তবে গ্যাস সরবরাহ বাড়াতে পাশে আরেকটি পাইপলাইন করার সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় পাইপলাইনটি এখন করা হবে না। তবে জমি অধিগ্রহণ করে রাখা হবে।
আর ভোলা থেকে দুটি নদীর তলদেশ দিয়ে পার হবে পাইপলাইন। বরিশাল-খুলনা পাইপলাইনটি হবে ৩০ ইঞ্চি ব্যাসের। সব মিলে দুটি পাইপলাইনের কাজ তিন বছরে শেষ না–ও হতে পারে।
.ভোলার গ্যাস এবার এলএনজি করে আনার চিন্তা .কত টাকা খরচ হবে পাইপলাইন তৈরি করতেপ্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা নিবন্ধে বলা হয়েছে, ভোলা-বরিশাল পাইপলাইন তৈরি করতে ১ হাজার ৯৩১ কোটি টাকা খরচ ধরা হয়েছে। আর বরিশাল-খুলনা পাইপলাইনের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা। সব মিলিয়ে ২০১ কিলোমিটার পাইপলাইনে ব্যয় ৪ হাজার ১৩১ কোটি টাকা।
তবে জিটিসিএল সূত্র বলছে, সম্ভাব্যতা যাচাই শেষে খুলনার পাইপলাইনের খরচ নিশ্চিত হবে। আর ভোলা-বরিশালে জমি অধিগ্রহণের খরচ যুক্ত হবে। এতে পাইপলাইনের খরচ আরও কিছুটা বাড়তে পারে।
.অব্যবহৃত পড়ে আছে ভোলার গ্যাস, থাকতে পারে ১৪৩২ বিলিয়ন ঘনফুট .পাইপলাইনের খরচ উঠবে তোপ্রশ্ন উঠছে, চার হাজার কোটি টাকার বিনিয়োগ করে সুফল পাওয়া যাবে কি না। এটা সরকারের জন্য কতটা লাভজনক হতে পারে। বিভিন্ন সরকারের সময় এটি নিয়ে আলোচনা হয়েছে।
ভোলার গ্যাস বাইরে আনার ক্ষেত্রে, এ খরচের দোহাই দেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে না। তাই আওয়ামী লীগ সরকারের সময় ভোলায় তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আনা হয়েছে।
কয়েকটি শিল্পকারখানা করা হয়েছে। অন্যদিকে গ্যাসকে সংকুচিত বা সিএনজি করে সিলিন্ডারে ভরে ঢাকায় আনা শুরু হয়। যদিও মাত্র একটি বেসরকারি কোম্পানিকে সুবিধাটি দেওয়া হয়েছিল।
ফলে যে পরিমাণ আনার কথা, তা আনা যায়নি। গত অন্তর্বর্তী সরকারের সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) করে আনার প্রক্রিয়া শুরু হয়। এর পাশাপাশি ভোলার গ্যাস কাজে লাগিয়ে জেলাটিতে শিল্পকারখানা, সরকারি সার কারখানা ও বিশেষ শিল্পাঞ্চল তৈরির উদ্যোগ নেওয়া হয়।
.ভোলার গ্যাস ব্যবহারে সেখানেই শিল্পাঞ্চল গড়ার চিন্তা.বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলএনজি করে আইএসও ট্যাংকারে ভরে আনার চিন্তা শুরু করে। তবে বিশ্লেষণ করে জানা যায়, এটি ব্যয়বহুল ও বাস্তবসম্মত নয়। তাই ভোলায় ব্যবহারের পাশাপাশি পাইপলাইনে করে জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য বলছে, দেশে গ্যাসের সংকট মেটাতে ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি শুরু হয়। প্রতি মাসে অন্তত ১০টি এলএনজি কার্গো আমদানি করতে হয়। গত অক্টোবর মাসে প্রতি কার্গো (জাহাজ) এলএনজি আমদানিতে সরকারের খরচ হয়েছে গড়ে ৯৭০ কোটি টাকা।
তার মানে, মাত্র ৫ কার্গো এলএনজি আমদানির খরচ দিয়েই ভোলার গ্যাস সারা দেশে সরবরাহের পাইপলাইন তৈরি করা যাবে। ৫ কার্গো এলএনজির দাম ৪ হাজার ৮৫০ কোটি টাকা। এর বাইরে আরেকটি হিসাব দেখিয়েছে জ্বালানি বিভাগ।
এতে বলা হয়, দিনে ১০ কোটি ঘনফুট গ্যাস গ্রিডে সরবরাহ করতে বছরে ১২ কার্গো এলএনজি আমদানি করতে হয়। এতে সরকারের খরচ হতে পারে ১১ হাজার ৬৪০ কোটি টাকা। তার মানে ভোলা থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ১০ কোটি ঘনফুট করে গ্যাস সরবরাহ করা হলে, সাড়ে চার মাসেই পাইপলাইনের খরচ উঠে আসবে।
যদিও ভোলা থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের চিন্তা আছে বলে জানিয়েছে পেট্রোবাংলা সূত্র। এটি নিশ্চিত করা গেলে দুই মাসের কম সময়েই পাইপলাইনের খরচ উঠে আসতে পারে। তবে দিনে এ পরিমাণ গ্যাস সরবরাহ করার জন্য ভোলায় উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।
একই সঙ্গে ভোলায় পর্যাপ্ত গ্যাসের মজুত নিশ্চিত করার বিষয়টিও জড়িত। .দ্বীপ জেলা ভোলায় গ্যাসের প্রাচুর্য, তবে গতি নেই শিল্পায়নে .ভোলায় গ্যাসের মজুত কত, দাম কেমনভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় ২০০৯ সালে।
একই সংস্থা ২০১৮ সালে আবিষ্কার করে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভোলা নর্থ। তারা ২০২৩ সালে আবিষ্কার করে ইলিশা গ্যাসক্ষেত্র। এ দুটি গ্যাসক্ষেত্র থেকে এখনো উৎপাদন শুরু হয়নি।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, ভোলার তিনটি গ্যাসক্ষেত্র মিলে ১ লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে বলে ধারণা করছে পেট্রোবাংলা। নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে প্রতি ইউনিট গ্যাসের দাম এখন ৪০ টাকা। এ হিসাবে ভোলার গ্যাসের দাম প্রায় ২ লাখ ৯ হাজার ৫৪৫ কোটি টাকা।
.৬০০ কোটি টাকা খরচে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়ার আশা.ভোলায় আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা প্রবল। ২০২৪ সালে রাশিয়ার কোম্পানি গাজপ্রম বলেছে, ভোলায় ৪ টিসিএফের বেশি গ্যাস আছে। আর এ বছর স্লামবার্জার নামের আরেক প্রতিষ্ঠান বলেছে, ভোলায় গ্যাসের মজুত ৮ টিসিএফ ছাড়াতে পারে।
এখনো বড় এলাকা অনুসন্ধানের বাইরে আছে। পেট্রোবাংলা বলছে, ভোলায় বর্তমানে ৯টি কূপ থেকে দিনে গ্যাস উৎপাদনক্ষমতা ১৮ কোটি ঘনফুট। যদিও চাহিদা না থাকায় উৎপাদন হচ্ছে ৭ থেকে সাড়ে ৭ কোটি ঘনফুট।
আরও ১০টি কূপ খনন করা হলে দিনে ২০ কোটি ঘনফুট উৎপাদনক্ষমতা বাড়বে। এর মধ্যে বর্তমানে ৫টি কূপ খননের কাজ চলছে। বাকি ৫টির দরপত্র প্রক্রিয়াধীন।
তাই সামনে অব্যবহৃত উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। পাইপলাইন হলে এ উৎপাদন সক্ষমতা কাজে লাগবে। ২০২৯ সালে ভোলায় গ্যাসের উৎপাদন সক্ষমতা দাঁড়াতে পারে ২৮ কোটি ঘনফুট।
আর ২০৩২ সালে হবে ৩৮ কোটি ঘনফুট। এসব সক্ষমতার বড় অংশ অব্যবহৃত থাকবে। আর ২৪ ইঞ্চি পাইপলাইন হলে দিনে ৩০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
দেশীয় গ্যাস মানেই বৈদেশিক মুদ্রার সাশ্রয়। .অবহেলায় অব্যবহৃত ভোলার গ্যাস.শিল্পকারখানা ও কর্মসংস্থানের কী হবেখাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিলেট এলাকায় অনেক শিল্পকারখানা হয়েছে শুধু গ্যাস থাকার কারণে। ভোলায় জমি, গ্যাস, বিদ্যুৎ–সুবিধা পর্যাপ্ত।
শ্রমিকও আছে কারখানার জন্য। নদীপথে চট্টগ্রাম বন্দরে মালামাল পরিবহনেরও ব্যবস্থা আছে। অথচ এখানে তেমন বিনিয়োগ নিয়ে আসতে পারেনি কোনো সরকার।
ভোলায় অর্থনৈতিক অঞ্চলও গড়ে তোলা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় ভোলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বিসিক, বড় উদ্যোক্তাদের নিয়ে শিল্পাঞ্চল ও বিদেশি বিনিয়োগ নিয়ে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) করার পরিকল্পনা নেওয়া হয়। সরকারিভাবে একটি সার কারখানা করতে জমি অধিগ্রহণ করা হয়।
ভোলায় ২২৫ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করছে পিডিবি। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, ভোলায় যেসব বিনিয়োগ হবে, সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এর পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় পাইপলাইনে যুক্ত করা গেলে খুলনার বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো যাবে।
বিদ্যমান সার কারখানায় সরবরাহ বাড়ানো যাবে। তাই সরকারের অন্য সংস্থাগুলো নিশ্চয়ই সেই হিসাব করে বিনিয়োগ পরিকল্পনা করবে।
মিডনাইট ব্লু শাড়ি-গাউনে মোহময়ী বিপাশা বসু: ফ্যাশন দুনিয়ায় ফিরলেন ‘ওজি কুইন’
বলিউড অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি ডিজাইনার গৌরব গুপ্তর একটি বিশেষ পোশাকে ফটোশুটে অংশ নিয়েছেন। তাঁর...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।