বিয়ের বাঁধনে দুই হৃদয়, রীতির বাঁধনে এক সমাজ

কুমিল্লায় শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন
আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন। ছবি: আমার দেশকুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স...
ইঙ্কি ও রিকোকে একসঙ্গে বেঁধে ফেলা হচ্ছে। তাঁরা বসে আছেন। তাঁদের চারপাশে মানুষজনের গুঞ্জন। সবার হাতের মুঠোফোনের ক্যামেরা অন করা, কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও, কেউ ফেসবুকে লাইভ। তাঁরা সবাই হাসছেন। কী কাণ্ড! পৈশাচিক আনন্দের হাসি নয়, নির্মল আনন্দের হাসি, স্বস্তির হাসি। মজার বি...
ইঙ্কি ও রিকোকে একসঙ্গে বেঁধে ফেলা হচ্ছে। তাঁদের চারপাশে মানুষজনের গুঞ্জন। সবার হাতের মুঠোফোনের ক্যামেরা অন করা, কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও, কেউ ফেসবুকে লাইভ।
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেত...
পৈশাচিক আনন্দের হাসি নয়, নির্মল আনন্দের হাসি, স্বস্তির হাসি। মজার বিষয় হলো, ইঙ্কি ও রিকোও লাজুক হাসি হাসছেন। তাঁদের বেঁধে রাখার এই পর্বটা বেশিক্ষণ হবে না।
যিনি তাঁদের বেঁধে দিলেন, তিনি তাঁদের সাবালা। আর এই বেঁধে দেওয়াকে চাকমা ভাষায় বলে ‘জদনবানাহ’। সাবালা সাধারণত বরের দুলাভাই–পর্যায়ের ব্যক্তি হন।
রীতি মতে, কনে ও বরকে সাবালা এক খণ্ড কাপড় দিয়ে বাঁধেন। ইঙ্কি ও রিকোকে বাঁধার আগে সেখানে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে তাদেরকে বাঁধার অনুমতি চান সাবালা। সবাই সমস্বরে অনুমতি দেওয়ার পর জোড়া বাঁধা হয়।
কিছুক্ষণ পর আবারও উপস্থিত সবার অনুমতি নিয়ে বাঁধন খোলা হয়। বাঁধন খোলার সঙ্গে সঙ্গে ইঙ্কি ও রিকোকে উঠে দাঁড়াতে হয়। যিনি আগে উঠে দাঁড়াতে পারবেন, তিনিই সংসারে নেতৃত্ব দেবেন।
এটাও রীতি-আচার, যদিও এটা দুষ্টুমির ছলেই করা, তবে এটাই চর্চা। জোড়াবাঁধার পর সাবালা যখন খোলার অনুমতি চান, তখন অনেকেই দুষ্টুমির ছলে খোলার অনুমতি দেন না, সময়ক্ষেপণ করেন। রীতি অনুযায়ী উপস্থিত একজনও যদি বাঁধন খোলার অনুমতি না দেন, তাহলে সাবালা তা খুলতে পারবেন না।
এতক্ষণ যা বলা হলো সেটা কোনো গল্প নয়; বরং বাস্তব ঘটনা। কারণ, এটা বিয়েরই অনুযঙ্গ। আর এই উদ্যাপন ইঙ্কি ও রিকোর বিয়ে উপলক্ষে।
২১ কার্তিক ১৮৩৩ বঙ্গাব্দ, ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ। দুই পরিবারের সম্মতিতে তাঁদের পরিণতি-বিয়ে। দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও পাকা হয়েছে চাকমা বিয়ের রীতি মেনে।
সে প্রসঙ্গে আসছি একটু পরে। ইঙ্কি ও রিকোর বিয়ের সম্বন্ধ চলার পর তাঁদের মধ্যে প্রেম হয়। অনেকের মতো আমরাও নিমন্ত্রিত এই মেলায়।
আমরা বলতে আমি, আমার স্ত্রী, আমাদের বন্ধু-বান্ধব। নিমন্ত্রণটা আসলে আমার স্ত্রীর সূত্রে। ইঙ্কি তাঁর কাছের ছোটবোন।
ভালো কথা, বিয়েসূত্রে আমার আরেক বাড়ি খাগড়াছড়িতে। ইঙ্কির বাড়িও খাগড়াছড়িতে, রিকোর রাঙামাটিতে। সবশেষ খাগড়াছড়িতে এসেছিলাম বিজুর সময়।
‘জদনবানাহ’ পর্বের পর মালা আর আংটি বদল করেন ইঙ্কি ও রিকো। এরপর রীতি-আচার অনুযায়ী ইঙ্কি ও রিকো বড়দের কাছে গিয়ে হাঁটু গেড়ে প্রণাম করে সবার আশীর্বাদ নিলেন। বড়রা একটা কুলায় থাকা চাল ও তুলা দিয়ে ইঙ্কি ও রিকোর মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করলেন, তাঁদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করলেন।
যিনি কুলা ধরে আছেন, তিনি কনে ও বরের আগে প্রত্যেক বড়জনকে প্রণাম করছেন, তাঁকে অনুসরণ করেন ইঙ্কি ও রিকো। সাবালার কথা মনে আছে না। তিনিই কুলা ধরে থাকেন।
আমরা ভাবছি, এতজন ময়-মুরব্বিকে প্রণাম করতে করতে ইঙ্কি, রিকো আর সাবালার কোমরব্যথা হয়ে যাচ্ছে না তো। রীতি অনুসারে এই জোড়াবাঁধার মাধ্যমেই কিন্তু ইঙ্কি ও রিকোর বিয়ে হয়ে গেছে। চাকমা সমাজে এটাই বিয়ে।
ধর্মের প্রভাব এখানে নেই বললেই চলে। ধর্মীয়ভাবে আনুষ্ঠানিকতার বালাইও নেই। কেউ আলাদাভাবে বিয়ের আগে-পরে ভান্তের কাছ থেকে আশীর্বাদ নিলে সেটা যার যার ব্যাপার।
তবে সমাজকে সাক্ষী রেখে বিয়েটাই চাকমাদের আসল বিয়ে। কালের বিবর্তনে চাকমারা বেশির ভাগই বৌদ্ধ। একটা সময় ছিল যখন অন্যান্য আদিবাসীর আদি বিশ্বাসের মতো চাকমারাও প্রকৃতিপূজারি ছিলেন।
তখন সেই বিশ্বাস ও রীতি অনুযায়ী বিয়ে হতো, তাকে বলা হয় চুমুলাং। প্রকৃতিপূজা করে এমন চাকমা এখনো বেঁচে আছেন। আর হাল আমলেও কেউ কেউ সমাজসাক্ষ্য পদ্ধতিতে বিয়েতেও একটা অংশ রাখে চুমুলাংয়ের।
ইঙ্কি তাঁর জন্য নির্ধারিত স্থানে বসে আছেন। তার সঙ্গে ছবি তোলার হুড়োহুড়ি লেগে যায়। আমরা তাড়া দেখাই না, সুযোগ বুঝে পরেও তোলা যাবে।
বর–কনেসহ উপস্থিত ব্যক্তিরা এবং নিমন্ত্রিত অতিথিরা ঐতিহ্যবাহী পোশাক পরেছেন। নারীরা বেশির ভাগই পরেছেন পিনন–হাদি, পুরুষেরা পাঞ্জাবি-পাজামা, শার্ট-প্যান্ট। ইঙ্কি যে পিনন–হাদি পরে আছেন, সেটা দিয়েছে রিকোর পরিবার।
আজকেই ইঙ্কির বাড়িতে সেটা এনেছে বরযাত্রী। পোশাকসহ তাঁর প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, গয়না, কসমেটিকস ও অন্যান্য ব্যবহার্য জিনিস আনা হয়েছে ফুরবারেংয়ে ভরে। ফুরবারেং হলো বিশেষ ধরনের বাঁশের ঝুড়ি।
রীতি ও চর্চা অনুযায়ী রিকোর বাড়ি থেকে ইঙ্কির বাড়িতে এই ফুরবারেং বহন করে এনেছেন রিকোর বোন। রীতি অনুযায়ী রিকোর বোন এবং বরযাত্রী এসেছে ইঙ্কিকে নিয়ে যেতে, এটাকে বলা হয় ‘বউ হজা’। বরযাত্রী হিসেবে সাধারণত যুবক-যুবতীরাই বেশি থাকেন, তা ছাড়া নিকট আত্মীয়দের একটা প্রতিনিধিদল থাকে।
এই দলে সাবালাও থাকেন। তবে এই দলে বর থাকেন না। তাঁর সঙ্গে কনের দেখা হবে পরে।
রীতি অনুসারে, বরের ঘর থেকে বের হওয়ার আগে বরের পরিবার ও আত্মীয়দের মধ্যে বড়দের অনুমতি চান সাবালা, বউ নিয়ে আসার জন্য। অনুমতি পাওয়ার পর বরযাত্রী রওনা দেয়। আজকের বরযাত্রী এসেছে রাঙামাটি থেকে।
রীতি অনুযায়ী বিয়ে নিয়ে কনে ও বরের পরিবারের কথাবার্তা চলার যে ব্যাপারটা। রীতি অনুযায়ী পাত্রপক্ষ আগে পাত্রী ও তার পরিবার-পরিজনদের সম্পর্কে খোঁজ নেয়। এরপর বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একজনের মাধ্যমে পাত্রীর বাড়িতে যাওয়ার দিন–তারিখ জানতে চায় পাত্রপক্ষ।
পাত্রীপক্ষ তাৎক্ষণিক জবাব দেয় না। তারাও পাত্র ও তার পরিবার-পরিজন সম্পর্কে খোঁজখবর নেয়। পাত্রপক্ষ সম্পর্কে পাত্রীপক্ষ পজিটিভ হলে, তারা দিনতারিখ জানায় পাত্রপক্ষকে।
ওই দিন–তারিখেই পাত্রপক্ষ আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেয় পাত্রীপক্ষকে। আনুষ্ঠানিক প্রস্তাবের দিন পাত্রপক্ষ নানা রকম পিঠা, পান সুপারি, শুঁটকি মাছ, কমপক্ষে একজোড়া নারিকেল, মদ নিয়ে পাত্রীর বাড়িতে যায়। এরপর পাত্রীপক্ষ যায় পাত্রপক্ষের বাড়িতে।
এ রকম দুই পক্ষ কয়েকবার পরস্পরের বাড়িতে যাওয়া–আসা করে। কারণ, রীতি অনুযায়ী বিয়ের দিনক্ষণ, আয়োজনের ধরন, অতিথি সংখ্যা, পাত্রীপক্ষের দাবি-দাওয়া, এসব ঠিক করার ব্যাপারটা এক বসায় হয় না। বিয়ের কথাবার্তা মোটামুটি পাকা হওয়ার পর পাত্র-পাত্রীকে আংটি পরানো হয়, এটাকে বলে ‘তিন পুরেনি’।
সাধারণত তিনবার যাওয়া আসায় কথা পাকাপাকি হয়ে থাকে বলে একে তিন পুরেনি বলা হয়। গল্পে গল্পে বেলা গড়ায়। খাওয়া দাওয়ার শেষ রাউন্ড কনেসহ অবশিষ্টদের।
তাদের খাওয়া শেষ হওয়ার পর একটা সময়ে এবার কনের বিদায়ের পালা। পরিবেশ ভারী হতে থাকে। ইঙ্কির চোখ ছলছল, কান্নাকাটি শুরু করেছেন তাঁর নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরাও।
এই পর্যায়ে কনের সঙ্গে কনেযাত্রীর একটা দল কনের সঙ্গে বরের বাড়ি পর্যন্ত যায়, এটাকে বলে ‘বউ বারে দে না’, অর্থাৎ বউকে এগিয়ে দেওয়া বা পৌঁছে দেওয়া। আমার স্ত্রী বলছিলেন, ‘আহারে, ইঙ্কিটারও বিয়ে হয়ে গেল। ’ইঙ্কি রাঙামাটিতে রিকোর বাড়িতে পৌঁছলে রীতি অনুযায়ী ইঙ্কিকে বরণ করা হয়।
এটাকে বলে ‘বউ তুলানা’। রিকোর বাড়ির সদর দরজার দুই পাশে দুটো কলসি, এগুলোর গলায় সুতা বাঁধা। কলসির ওপর পাত্র, তার ওপর জ্বলন্ত মোমবাতি।
কনে ও বরপক্ষ বধূবরণের অনুমতি চাইবেন বাড়ির বড়দের কাছে। অনুমতি পাওয়ার পর, ইঙ্কি ও রিকোর পা ধুইয়ে দেন ইঙ্কির দেবর-ননদেরা। এরপর ইঙ্কিকে তাঁর শাশুড়ি সুতায় বেঁধে ঘরে প্রবেশ করান।
সুতায় বেঁধে বলতে সুতার এক পাশ ইঙ্কির শাশুড়ির হাতে, আরেক পাশ ইঙ্কির আঙুলে বাঁধা। ইঙ্কিকে তাঁর শাশুড়ি সুতা দিয়ে টেনে নিয়ে প্রথমে ঘরে প্রবেশ করান, এরপর কলসির গলার সুতা কাটেন। এরপর ফুলঘরে নিয়ে যান।
ফুলঘর বলতে কনের জন্য ফুল দিয়ে সাজানো ঘর। এরপরেই ‘জদনবানাহ’ পর্ব, যেটা একেবারে শুরুতে উল্লেখ করেছি। চাকমাদের ‘খানা সিরানা’ বা বউভাত অনুষ্ঠিত হয় আয়োজনের প্রস্তুতি ও বোঝাপড়ার ওপর।
যেমন, ইঙ্কিদের ক্ষেত্রে বিয়ের দিনই খানা সিরানা হচ্ছে। তবে বিয়ের পরদিনও খানা সিরানার আয়োজন করা হয়। রীতি অনুসারে বউভাতের পরদিন কনেকে নিয়ে বর শ্বশুরবাড়িতে যান, অর্থাৎ কনের বাড়িতে বেড়াতে যান।
এটাকে বলে ‘বেষুত ভাঙ্গা যানা’। ইঙ্কি ও রিকোর ক্ষেত্রেও রীতি অনুযায়ীই সব হবে। তাঁদের জন্য এবং দুজনের পরিবার-পরিজনদের জন্য শুভকামনা।
ইঙ্কি ও রিকোর বিয়ের দিন সন্ধ্যায় আমরা আরেকটা জমায়েতে অংশ নেই। আমার স্ত্রীর এক বন্ধুর ব্যাচেলর পার্টি, কয়েক দিন পর তাঁরও বিয়ে। আমার স্ত্রীর বন্ধু-বান্ধবদের মধ্যে আর মাত্র একজনের বিয়ে করা বাকি, সেটাও নাকি প্রায় ঠিকঠাক।
যাপনচাকমা মেলা: বিয়ের বাঁধনে দুই হৃদয়, রীতির বাঁধনে এক সমাজলেখা: জুয়েল মারাকশেয়ার করুনফলো করুনইঙ্কি ও রিকোকে একসঙ্গে বেঁধে ফেলা হচ্ছে। জদনবানাহ: এভাবেই বর ও কনেকে বেঁধে রাখেন সাবালাইঙ্কি ও রিকোকে বাঁধার আগে সেখানে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে তাদেরকে বাঁধার অনুমতি চান সাবালা। আংটি বদল‘জদনবানাহ’ পর্বের পর মালা আর আংটি বদল করেন ইঙ্কি ও রিকো।
উভয়েই পরেছে ঐতিহ্যবাহী পোশাকবর–কনের পোশাক অর্ডার দিয়ে বানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামেরই আদিবাসী উদ্যোক্তাদের মাধ্যমে। বর রিকো যেমন তেমন, তবে কনে ইঙ্কিকে সাজানো হয়েছে খাগড়াছড়িরই আদিবাসী মেকআপ আর্টিস্টদের দিয়ে। এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফারদের দিয়ে ছবি তোলার দায়িত্বও ইঙ্কি ও রিকো দিয়েছেন পাহাড়েরই আদিবাসী উদ্যোক্তাদের কাঁধে।
এমনকি যে কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে, সেটাও আদিবাসী উদ্যোক্তাদেরই। বিয়েতে অতিথিরাবিয়ের আসরে পরিচিত অনেকের সঙ্গে দেখা হচ্ছে আমাদের। ওদিকে খাওয়া–দাওয়া পর্বও শুরু হয়ে গেছে।
চাকমা বিয়েতে খাবার হিসেবে সাদা ভাত বা পোলাওর সঙ্গে সবজি, মাছ, মাংস, আচার/চাটনি, পায়েস থাকে। ক্ষুধা লেগেছিল বলে আমরা মধ্যাহ্নভোজ সেরে ফেলি। কত দিন পর চাকমা বিয়ের খাবার।
খাওয়ার পরে বিয়ের আসরে ঘুরে ঘুরে লোকজনের সঙ্গে দেখা–সাক্ষাৎ করতে থাকি।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া
হেমন্তের এই সময়ে আজ বুধবার খুব সকালে রাজধানীতে যেন ভর করেছিল ঘন বর্ষার আষাঢ়। সকাল ৬টার একটু আগে থেকে...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।