মডেল তিন্নির মরদেহ মিলেছিল বুড়িগঙ্গা সেতুর নিচে, মামলার সর্বশেষ অবস্থা কী

৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি
একসময় র্যাম্পের মঞ্চে হাঁটতেন ফারজানা ইয়াসমিন কলি নামে। সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। সামিরা খান মাহি...
ফেসবুকে ঘুরছে পুরোনো ছবি। ছবির মানুষটি একসময় ছিলেন টেলিভিশনের বিজ্ঞাপনের পরিচিত মুখ—মডেল তিন্নি । মঙ্গলবার থেকে বিভিন্ন গ্রুপে তাঁর ছবি প্রকাশ করে স্মৃতিচারণা করছেন অনেকে। উপলক্ষ তাঁর চলে যাওয়ার দিন! গতকাল মঙ্গলবার, ১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্য...
ফেসবুকে ঘুরছে পুরোনো ছবি। ছবির মানুষটি একসময় ছিলেন টেলিভিশনের বিজ্ঞাপনের পরিচিত মুখ—মডেল তিন্নি। মঙ্গলবার থেকে বিভিন্ন গ্রুপে তাঁর ছবি প্রকাশ করে স্মৃতিচারণা করছেন অনেকে।
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন
খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়া এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ...
উপলক্ষ তাঁর চলে যাওয়ার দিন। গতকাল মঙ্গলবার, ১০ নভেম্বর পূর্ণ হলো সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর। পুরোনো দর্শকের স্মৃতিতে ফিরছেন বিজ্ঞাপনে দেখা সেই তরুণী।
আর নতুন প্রজন্মের সামনে আসছে তাঁর সংক্ষিপ্ত কর্মজীবন ও মর্মান্তিক পরিণতির গল্প। সেই সঙ্গে প্রশ্নও—কে ছিলেন তিন্নি, কীভাবে থেমে গেল তাঁর পথচলা, আর কী হলো আলোচিত সেই হত্যা মামলার। বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন।
বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছিলেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে বড় পর্দায় সেই যাত্রা আর শুরু হয়নি।
.২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু–১-এর নিচে পাওয়া যায় তাঁর মরদেহ। প্রথমে পরিচয় মেলেনি; অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাঁকে। পরে পত্রিকায় প্রকাশিত ছবি থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন তাঁর মৃত্যুর খবর।
এরপর তিন্নির নাম জড়িয়ে যায় দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে। মৃত্যুর দুই যুগ পর তাঁকে ঘিরে নতুন আলোচনায় তাই ফিরে আসছে দুটো গল্প—বিনোদনজগতে সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা এক তরুণীর জীবন এবং তাঁর হত্যার বিচার চেয়ে পরিবারের দীর্ঘ অপেক্ষা। .বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া তিন্নি তখন অভিনয়েও নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন।
.বিজ্ঞাপনের পরিচিত মুখ১৯৯৯ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিন্নির যাত্রা শুরু। একটি প্রসাধন পণ্যের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। এরপর কনডেন্সড মিল্ক, মেহেদি, চুলের তেল, পেইন্টসহ নানা পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে।
তাঁর সহকর্মী এবং নির্মাতাদের মতে, বিজ্ঞাপনে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি, হাসি ও প্রাণবন্ত অভিব্যক্তি দর্শকের নজর কাড়ত। .কখনো সাজসজ্জায় উজ্জ্বল, কখনো দৈনন্দিন জীবনের পরিচিত কোনো চরিত্র—বিজ্ঞাপনের ছোট পরিসরেও নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। নাচের ভঙ্গি ও অভিনয়ের মাধ্যমে পর্দায় নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা ছিল তাঁর।
মডেলিংয়ের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেছিলেন। পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া তাঁর সামনে বড় পর্দায় কাজের সম্ভাবনাও তৈরি করেছিল। তবে সেই ছবিতে আর অভিনয় করা হয়নি।
বিজ্ঞাপনের পরিচিতি কাজে লাগিয়ে অভিনয়ে নিজের জায়গা গড়ার সময়ই থেমে যায় তিন্নির পথচলা। .২০০১ সালের মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপনা সহকারীর ভূমিকা পালন করেছিলেন তিনি। বিজ্ঞাপন ও অভিনয়ের বাইরে বিনোদন অঙ্গনের বড় আয়োজনের মঞ্চেও যুক্ত হয়েছিলেন এই তরুণ মডেল।
ব্যক্তিজীবনে শাফকাত হোসেন পিয়ালকে বিয়ে করেছিলেন তিন্নি। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান হয়। পরে তাঁদের সম্পর্ক ছিন্ন হয়।
নিজের চাচা সৈয়দ রেজাউল করিমকে ‘বাবা’ বলে ডাকতেন তিন্নি। চাচাও তাঁকে নিজের মেয়ের মতো দেখতেন। মৃত্যুর পর এই চাচাকেই নিতে হয়েছিল তাঁর মরদেহ শনাক্ত করার কঠিন দায়িত্ব।
.অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাঁকে। .‘সুন্দরীতমা’ তিন্নি এখন কোথায়.নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার২০০২ সালের ১০ নভেম্বর সন্ধ্যার পর তিন্নি নিখোঁজ হন। ওই রাতেই সেতুর নিচে তাঁর মরদেহ পাওয়া যায়।
প্রথমে পরিচয় জানা যায়নি। অজ্ঞাতপরিচয় নারী হিসেবে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরে পত্রিকায় প্রকাশিত ছবি দেখে পরিবারের সদস্যরা তাঁর খোঁজ পান।
কবর থেকে মরদেহ তুলে পরিচয় শনাক্ত করা হয়। প্রথম আলোতে প্রকাশিত রায়ের তথ্যভিত্তিক প্রতিবেদনে এই ঘটনাক্রম উঠে এসেছে। সেই অভিজ্ঞতার কথা ২০২৩ সালে প্রথম আলোকে জানিয়েছিলেন তিন্নির চাচা রেজাউল করিম।
তাঁর বক্তব্য অনুযায়ী, জুরাইন কবরস্থানে একাধিক কবর খোঁড়ার পর তিনি তিন্নির মরদেহ শনাক্ত করেন। বিচারের আশায় শুরুতে থানা, পুলিশ ও আদালতে ছুটেছেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া বন্ধ থাকায় একসময় মামলার খোঁজখবরেও বিরতি পড়ে।
পরে রায়ের তারিখ নির্ধারণের খবর পত্রিকায় পড়ে আবার আদালতে যান তিন্নির বাবা ও চাচা। .উদয় এখন কোথায়, কী করছেন.দীর্ঘ তদন্ত ও বিচারতিন্নির মরদেহ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ থানা–পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়।
২০১০ সালের ১৪ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। অভির অনুপস্থিতিতেই বিচার চলে। তাঁর পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছিল।
বিচারপ্রক্রিয়ায় দীর্ঘ বিরতিও ছিল। .হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রায় ছয় বছর মামলার কার্যক্রম বন্ধ ছিল। পরে আবার বিচার শুরু হয়।
২০২১ সালে রায়ের পর্যায়ে গিয়েও নতুন করে সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীনুর আক্তার মামলার একমাত্র আসামি গোলাম ফারুক অভিকে খালাস দেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রায়ে অসন্তোষ জানিয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল। .খালাসের রায়ে যা উঠে আসেঅভির খালাসের কারণগুলো উঠে এসেছে ২০২৫ সালের ২৯ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত রায়ের তথ্যভিত্তিক প্রতিবেদনে।
আদালত বলেছেন, তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ও একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। তবে সম্পর্কের অবনতি, বিয়ের জন্য চাপ কিংবা সম্পর্কের তথ্য প্রকাশের হুমকি দেওয়ার যে বিবরণ অভিযোগপত্রে ছিল, সাক্ষীদের বক্তব্যে তার সমর্থন মেলেনি। .তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ও একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।
.‘এক জীবনে এত প্রেম’ গানের মডেল শায়না কোথায়। .ঘটনার রাতের অবস্থানও রায়ে গুরুত্ব পেয়েছে। গৃহকর্মীদের সাক্ষ্য অনুযায়ী, তিন্নিকে না পেয়ে অভি তাঁর বাসায় রাত কাটান ও সকালে চলে যান।
তদন্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হকও জেরায় হত্যার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই বলে জানান। তিনি যে সানজিদুল হাসান ইমনের জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র দিয়েছিলেন, সেই ইমন আদালতে বলেন, হত্যার বিষয়ে তিনি কিছু জানেন না; অভির সঙ্গে তাঁর কথা বা দেখাও হয়নি। আদালত উল্লেখ করেন, শাস্তি দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়।
কেবল পলাতক থাকার কারণে কাউকে দোষী ধরা যায় না। .এই মামলায় ২০২৫ সালের ১৪ জানুয়ারি অভিকে খালাস দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার। রায়ের পর অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল ন্যায়বিচার পেয়েছেন।
.বিজ্ঞাপনের সেই মুখ মৃত্যুর ২৪ বছর পরও তিন্নির জীবন ও মৃত্যুর ঘটনা ঘিরে আলোচনা থামেনি। একটি ওয়েব সিরিজকে ঘিরেও তাঁর হত্যাকাণ্ডের সঙ্গে গল্পের মিল নিয়ে আলোচনা হয়েছিল। যদিও নির্মাতা সেটি সরাসরি তিন্নির ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ার কথা অস্বীকার করেছিলেন।
পর্দার গল্পের সূত্রেও এভাবে নতুন করে সামনে এসেছে তাঁর নাম। তবে তিন্নির নিজের গল্পে ছিল মডেল ও অভিনেত্রী হিসেবে এগিয়ে যাওয়ার স্বপ্নও। বিজ্ঞাপন থেকে নাটক, এরপর চলচ্চিত্রে কাজের প্রস্তুতি—সংক্ষিপ্ত কর্মজীবনে ছিল নিজেকে আরও মেলে ধরার সম্ভাবনা।
তাঁর প্রতিভার পূর্ণ বিকাশ দেখার সুযোগ হয়নি দর্শকের। এত বছর পর পুরোনো ছবি ও কাজ ঘিরে ফিরে আসা আগ্রহ মনে করিয়ে দেয়, অল্প সময়ের উপস্থিতিতেও দর্শকের স্মৃতিতে জায়গা করে নিয়েছিলেন তিন্নি।
সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।