ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoSomalia's রাষ্ট্রপতি Hassan Sheikh Mohamud...
ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলার পর এক নারী খালি থাকা তাজা খাবারের রেফ্রিজারেটরগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপিফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। এ হামলায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট...
ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলার পর এক নারী খালি থাকা তাজা খাবারের রেফ্রিজারেটরগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপিফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। এ হামলায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে।
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে স্বস্তির জয় রিয়ালের
আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের দারুণ ছন্দটা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ৩...
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই সাইবার হামলা চালিয়েছে। তার ভাষায়, হামলাটি ব্যাপকতা ও আগ্রাসনের মাত্রা—উভয় দিক থেকেই নজিরবিহীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তার দেশ। গত মাসে চালানো এই সাইবার হামলায় ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা হঠাৎ করেই বাড়িয়ে দেওয়া হয়। ফলে সংরক্ষিত তাজা খাবার ও হিমায়িত পণ্য নষ্ট হয়ে যায়।
এতে কয়েক মিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গত সপ্তাহে ইউরোপের আরো সাতটি দেশের কয়েক ডজন সুপারমার্কেট একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এসব হামলাতেও দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারকে লক্ষ্যবস্তু করা হয়।
তবে ফ্রান্সসহ বিভিন্ন দেশের এসব হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরাসি সরকারের অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে, সোমবার প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
তবে এই তদন্তের সঙ্গে সুপারমার্কেটগুলোতে হামলার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ওমান উপসাগরে জ্বলতে থাকা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত
ফাইল ছবিওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা একটি কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরা...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।