অর্থনীতিব্রেকিং

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি
নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি
নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
হোয়াইটওয়াশে চোখ ওয়েস্ট ইন্ডিজের
সম্পাদকের পছন্দ

হোয়াইটওয়াশে চোখ ওয়েস্ট ইন্ডিজের

ঢাকা টেস্টে বাংলাদেশকে জিততে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ব্যাট এবং বল হাতে দাপট দেখিয়ে সিলেট টেস্ট খে...

ফাইল ছবিপ্রচলিত গন্তব্যে বাইরে নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩০ শতাংশ বেশি। তবে এ প্রবৃদ্ধি...

ফাইল ছবিপ্রচলিত গন্তব্যে বাইরে নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩০ শতাংশ বেশি। তবে এ প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে একক দেশ তুরস্ক থেকে।

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির আলোচনা
সম্পাদকের পছন্দ

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির আলোচনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।গত ৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইর...

দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে ইতিবাচক ধারা থাকলেও ভারতের বাজারে আয় কমেছে। ফলে নতুন বাজার সম্প্রসারণে অগ্রগতি দেখা গেলেও কয়েকটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা এখনো কাটেনি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী গত অর্থবছরের একই সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ২১৬ কোটি ৯৮ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ২০ কোটি ১৮ লাখ ডলার।

পরিসংখ্যানে দেখা যায়, এ বাড়তি আয়ের প্রায় ৫৩ শতাংশ এসেছে তুরস্কের বাজার থেকে। গত বছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৯ কোটি ৯৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারে।

প্রবৃদ্ধি হয়েছে ১০৭.০৫ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তুরস্কে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। অপ্রচলিত বাজারে মোট রপ্তানিতে দেশটির অংশীদারত্বও ৪.৬০ শতাংশ থেকে বেড়ে ৮.৭১ শতাংশে পৌঁছেছে।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য জাপান। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে জাপানের অংশীদারত্ব ১৮.৪৪ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে রপ্তানি হয়েছে ২৬ কোটি ৪০ লাখ ডলারের পোশাক, যা আগের অর্থবছরের তুলনায় ৩.০১ শতাংশ বেশি। অন্যদিকে ভারতে আয় ৫.৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।

দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলারের পণ্য। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে ৫.৮২ শতাংশ। শীর্ষ পাঁচ গন্তব্যের বাইরের দেশগুলোতেও রপ্তানির ইতিবাচক ধারা রয়েছে।

আলোচ্য চার মাসে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১০৬ কোটি ১৬ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৪৮ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে এ গন্তব্যগুলোর সম্মিলিত অংশ ৪৪.৭৬ শতাংশ। অর্থাৎ তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়ার বাইরে থাকা দেশগুলোও বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে নতুন গন্তব্যে রপ্তানি বাড়লেও প্রচলিত বাজারের ওপর নির্ভরতা এখনো অনেক বেশি। জুলাই-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র মিলিয়ে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৬৭.৫ শতাংশ গেছে এসব বাজারে। বিপরীতে অপ্রচলিত বাজারের সম্মিলিত অংশ বেড়ে ১৭.২৫ শতাংশ হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৬.৭০ শতাংশ।

অর্থাৎ, বাজার সম্প্রসারণে অগ্রগতি থাকলেও মোট রপ্তানিতে নতুন গন্তব্যগুলোর অবস্থান এখনো তুলনামূলক ছোট। একক মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। গত অক্টোবরে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ৮.৯৯ শতাংশ বেশি।

অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫.৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক পাঠানো হয়েছে। একক মাসের হিসাবে জাপানের পরই ছিল তুরস্কের অবস্থান।

এ সময়ে জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য, যা আগের বছরের একই মাসের তুলনায় ১.৬৪ শতাংশ বেশি। অস্ট্রেলিয়ায় আয় ১১.৩২ শতাংশ বেড়ে পাঁচ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে অক্টোবরে ভারতের বাজারে রপ্তানি ৫.৪১ শতাংশ কমে চার কোটি ৫৯ লাখ ডলারে নেমেছে।

একই সময় দক্ষিণ কোরিয়ায় আয় কমেছে ৪.৬০ শতাংশ। দেশটিতে রপ্তানি হয়েছে তিন কোটি চার লাখ ডলারের পোশাক। বাজারসংশ্লিষ্টদের মতে, প্রচলিত বাজারের বাইরে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি হলেও সে সুযোগ কাজে লাগাতে রপ্তানি গন্তব্যের বৈচিত্র্য বাড়ানো জরুরি।

তুরস্কের মতো বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও জাপান, অস্ট্রেলিয়া এবং শীর্ষ পাঁচের বাইরের দেশগুলোতে রপ্তানি আরো সম্প্রসারণ করতে হবে। একইসঙ্গে ভারতের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে নেতিবাচক প্রবণতা কাটিয়ে উঠাও শিল্পটির জন্য বড় চ্যালেঞ্জ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

তারাগঞ্জে এইচএসসিতে একমাত্র জিপিএ-৫ মন্দ্রিরার
সম্পাদকের পছন্দ

তারাগঞ্জে এইচএসসিতে একমাত্র জিপিএ-৫ মন্দ্রিরার

ছবি: আমার দেশএসএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। পেয়েছিলেন জিপিএ-৩.৮৯। তবে সেই ফলাফলে হতাশ হয়ে থেমে...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV