পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে...
সিলেটের কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি।সিলেটের পাথর কোয়ারিগুলো পুনরায় চালু হলে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কমবে পাথর আমদানিনির্ভরতা। দীর্ঘ ছয় বছর কোয়ারি বন্ধ থাকায় পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। লোকসান...
সিলেটের কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি। সিলেটের পাথর কোয়ারিগুলো পুনরায় চালু হলে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কমবে পাথর আমদানিনির্ভরতা। দীর্ঘ ছয় বছর কোয়ারি বন্ধ থাকায় পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনে পাশার খালি কক্ষে নেহালের কান্না
দর্শকদের মাঝে জনপ্রিয়তা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের গতকাল সোমবার ছিল শুটিংয়ের শেষ দিন। বিশেষ...
লোকসান ও ঋণের চাপে অনেক ব্যবসায়ীও হয়েছেন নিঃস্ব। ২০২০ সালের আগে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন কোয়ারি থেকে বছরে প্রায় ৫০ লাখ টন পাথর উত্তোলন হতো। সংশ্লিষ্টদের দাবি, এতে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হতো।
কোয়ারি বন্ধের পর বর্তমানে বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার পাথর আমদানি করতে হচ্ছে। কোয়ারি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও আবাসন খাতেও স্থবিরতা নেমে এসেছে। অনেক ব্যবসায়ী ব্যাংকঋণ পরিশোধ করতে না পেরে ব্যাবসাপ্রতিষ্ঠান ও বসতভিটা হারিয়েছেন।
কর্মসংস্থানের অভাবে অনেকে জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন। সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনের আগে পাথর কোয়ারি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইনি জটিলতায় তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরুর আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে সিলেট ও সুনামগঞ্জের কোয়ারিগুলো সীমিত পরিসরে পুনরায় ইজারা দেওয়ার বিষয়টি পর্যালোচনায় গত ৭ মে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার। সিলেট বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যে কোয়ারি এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। সিলেট বিভাগীয় পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে পাথর উত্তোলনের সুযোগ চাওয়া হচ্ছে।
কোয়ারি বন্ধ থাকায় অধিকাংশ ব্যবসায়ী ঋণের চাপে বিপর্যস্ত। পরিবেশ ও আইন মেনে দ্রুত কোয়ারি চালুর ব্যবস্থা করার দাবি জানান তিনি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সাগরপাড়ে ডিনার থেকে নারকেল গাছে দোল: দেখুন ভ্রমণকন্যা প্রভার শ্রীলঙ্কান বাকেট লিস্ট
ভ্রমণকন্যা বলা যায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। প্রায়ই ঘুরে বেড়াচ্ছেন এই দেশ থেকে সেই দেশ। এখন শ্...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।