পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট

মরুভূমিতে মিলেছে মঙ্গল গ্রহের প্রাচীন উল্কা
বিজ্ঞানীরা পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের অন্যতম প্রাচীন একটি শিলা শনাক্ত করেছেন। শিলাটি লাল গ্রহের আদি...
ছবি: সংগৃহীতচট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. ফোরকান (২৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। আহত ...
ছবি: সংগৃহীতচট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. ফোরকান (২৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন।
ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণে আপত্তি, ১২ মার্কিন সিনেটর কে কী বললেন
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন ক্যাপিটল ভবনের গম্বুজ। ছবি-সংগৃহীতযুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সাম...
আহত ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ আবুজাফরের পুত্র এবং পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ফোরকান।
রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাত যুবক তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর জানান, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা-তা তদন্ত করে বের করা প্রয়োজন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ইজি ফ্যাশন লিমিটেডে ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের জনপ্রিয় পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড তাদের ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।