নেতানিয়াহুকে ইতিহাসের ‘আস্তাকুঁড়ে’ নিক্ষেপের অঙ্গীকার আরব জোটের

মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, কথা বলতে নারাজ ওসি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ...
ছবি: আনাদোলুইসরাইলের বিদায়ি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইতিহাসের ‘আস্তাকুঁড়ে’ নিক্ষেপের অঙ্গীকার করেছে আরব জোট।মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকার করেছে জোটটি।
ছবি: আনাদোলুইসরাইলের বিদায়ি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইতিহাসের ‘আস্তাকুঁড়ে’ নিক্ষেপের অঙ্গীকার করেছে আরব জোট। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকার করেছে জোটটি। নেতানিয়াহু অভিযোগ করেছেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের উদ্যোগ নেওয়া জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট ইসরাইলকে ধ্বংস করতে চায়।
টাইটানিকের জ্যাক থেকে হলিউডের কিংবদন্তি
‘টাইটানিক’-এর জ্যাক চরিত্র দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া লিওনার্দো ডিক্যাপ্রিও দীর্ঘ অভিনয়জীবনে নিজেক...
এর জবাবে এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট বলেছে, ‘রক্তপাত ও অপরাধের জন্য দায়ী একজন প্রধানমন্ত্রী বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। তার আজকের বক্তব্যের আর কোনো ব্যাখ্যা নেই। এতে উন্মাদনা, উসকানি, বর্ণবাদ ও বিদ্বেষ প্রকাশ পেয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ভোটারদের দাবি অনুযায়ী নেতানিয়াহু, পার্লামেন্টের স্পিকার এবং তাদের সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরাতে কাজ করবে জোটটি। তাদের রাজনৈতিকভাবে ‘ইতিহাসের আস্তাকুঁড়ে’ নিক্ষেপ করারও অঙ্গীকার করেছে তারা। নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাসও।
ইসরাইলের চ্যানেল-১২ কে তিনি বলেন, আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি দিতে এবং তাদের সম্পর্কে মিথ্যা অভিযোগ তুলতে নেতানিয়াহু একটি পার্লামেন্টের অনুষ্ঠানকে ব্যবহার করেছেন—এতে তিনি বিস্মিত। আব্বাস বলেন, তার দলের অঙ্গীকার নিয়ে কোনো সংশয় নেই। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর নতুন সরকার গঠনের আলোচনা চলছে।
এ প্রক্রিয়ায় ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট আলোচনা অব্যাহত রেখেছেন। ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের চার দলের জোটের আসনসংখ্যা ৪৮। অন্যদিকে নেতানিয়াহুর শিবিরের রয়েছে ৫৩টি আসন।
জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্টের আসনসংখ্যা মিলিয়ে ১৯। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে তার বিরোধীরা একমত হলেও পরবর্তী সরকার কেমন হবে এবং আরব দলগুলোর সঙ্গে কীভাবে সহযোগিতা করা হবে, তা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। রোববার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন।
এ জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো যেতে পারে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নেতানিয়াহুকে ইতিহাসের ‘আস্তাকুঁড়ে’ নিক্ষেপের অঙ্গীকার আরব জোটের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে ঢুকতে বাধা দেওয়ায় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ মনসুর আলী...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।