ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
প্রযুক্তি ব্রেকিং ফ্যাক্ট-চেকড

নতুন আইফোনের বদলে হঠাৎ কেন আইফোন ৫সি নিয়ে আগ্রহ বাড়ছে জেন–জিদের

System Administrator • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ • ১১০ বার পঠিত
ফন্ট সাইজ:
নতুন আইফোনের বদলে হঠাৎ কেন আইফোন ৫সি নিয়ে আগ্রহ বাড়ছে জেন–জিদের
নতুন আইফোনের বদলে হঠাৎ কেন আইফোন ৫সি নিয়ে আগ্রহ বাড়ছে জেন–জিদের ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নত হচ্ছে, ততই যেন পুরোনো দিনের ছবির প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের। বিশেষ করে জেনারেশন জেড বা জেন–জি প্রজন্মের অনেকে এখন আধুনিক স্মার্টফোনের বদলে ব্যবহার করতে চাইছেন পুরোনো মডেলের আইফোন। তাদের পছন্দের তালিকায় রয়েছে ২০১৩ সালে বাজারে আসা আইফোন ৫সি। ...

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নত হচ্ছে, ততই যেন পুরোনো দিনের ছবির প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের। বিশেষ করে জেনারেশন জেড বা জেন–জি প্রজন্মের অনেকে এখন আধুনিক স্মার্টফোনের বদলে ব্যবহার করতে চাইছেন পুরোনো মডেলের আইফোন। তাদের পছন্দের তালিকায় রয়েছে ২০১৩ সালে বাজারে আসা আইফোন ৫সি।

ফোনটির ক্যামেরায় তোলা ছবির পুরোনো দিনের আবহ নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে। প্রযুক্তিপণ্য কেনাবেচার ওয়েবসাইট কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের তথ্য অনুযায়ী, গত এক বছরে ‘বাই আইফোন ৫সি’ লিখে অনলাইনে অনুসন্ধানের হার বেড়েছে ৪০ হাজার ৫০০ শতাংশ। অর্থাৎ বাজারে আসার ১৩ বছর পরও ফোনটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

শুধু তা-ই নয়, ফোনটির ক্যামেরা সম্পর্কেও বাড়ছে মানুষের কৌতূহল। .আইফোন ৫সির প্রতি এই আগ্রহের অন্যতম কারণ এর ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। আধুনিক স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবির মতো এতে নিখুঁত রং কিংবা সফটওয়্যারের মাধ্যমে অতিরিক্ত পরিশীলিত ছবি পাওয়া যায় না।

ছবিতে কম রেজোল্যুশনের বৈশিষ্ট্য বজায় থাকে। তরুণদের কাছে ছবির এই লো-ফাই (কম প্রযুক্তিনির্ভর) ধরনই এখন বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এক ব্যবহারকারী জানিয়েছেন, আইফোন ৫সি মডেলের ফোনে তোলা ছবি পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয়।

আর তাই বন্ধুদের সঙ্গে ভ্রমণের ছবি ও ভিডিও আইফোন ৫সি দিয়ে ধারণ করার পরামর্শও দিয়েছেন তিন। আরেক ব্যবহারকারী ফোনটির আনবক্সিং ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, মূলত ছবি তোলার জন্যই তিনি আইফোন ৫সি কিনেছেন। অন্য একজন লিখেছেন, আইফোন ৫সি এখনো তাঁর সবচেয়ে প্রিয় আইফোন।

.আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল, কারা পাবে.২০১৩ সালের ২০ সেপ্টেম্বর বাজারে আসে আইফোন ৫সি। তবে মাত্র দুই বছরের মাথায় ফোনটির উৎপাদন বন্ধ করে দেয় অ্যাপল। যুক্তরাজ্যে বাজারে আসার সময় এর দাম ছিল ৫৪৯ থেকে ৭০৯ পাউন্ড।

বর্তমানে অনলাইন মার্কেটপ্লেস ইবেতে ব্যবহৃত আইফোন ৫সি মাত্র ২০ পাউন্ডে পাওয়া যাচ্ছে। বাজারে আসার সময় আইফোন ৫সিকে ‘এযাবৎকালের সবচেয়ে রঙিন আইফোন’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল অ্যাপল। পাঁচটি উজ্জ্বল রঙে পাওয়া যেত ফোনটি।

এতে ছিল ৮ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা। বর্তমান সময়ের আইফোনগুলোর ক্যামেরার তুলনায় এর প্রযুক্তিগত সক্ষমতা অনেক কম। তবে ছবির স্বতন্ত্র ধরনই এখন পুরোনো এই ফোনের জনপ্রিয়তা বাড়াচ্ছে।

কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের তথ্য অনুযায়ী, গত এক বছরে ‘আইফোন ৫সি ক্যামেরা’ লিখে অনলাইনে অনুসন্ধান বেড়েছে ১ হাজার ৮১৫ শতাংশ। একই সময়ে শুধু ‘আইফোন ৫সি’ লিখে অনুসন্ধানের হার বেড়েছে ২৬৪ শতাংশ। .নতুন আইফোনে অদ্ভুত সমস্যা.কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের প্রধান পণ্য কর্মকর্তা লি এলিয়ট বলেন, আইফোন ৫সির ক্যামেরায় পুরোনো দিনের ডিজিটাল ক্যামেরার বৈশিষ্ট্য পাওয়া যায়।

এর ছবির রেজোল্যুশন তুলনামূলক কম এবং সফটওয়্যারের মাধ্যমে ছবিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত করা হয় না। ফলে ছবিতে ২০১০ সালের শুরুর দিকের ডিজিটাল ক্যামেরার মতো একটি স্বতন্ত্র আবহ তৈরি হয়। আইফোন ৫সির ৮ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে সর্বশেষ আইফোন ১৮ প্রোর ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার তুলনা করলে প্রযুক্তিগত পার্থক্য সহজেই বোঝা যায়।

তবে দানাদার ও লো-ফাই ঘরানার ছবি তোলার ক্ষেত্রে আইফোন ৫সির ক্যামেরার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কোনো ফিল্টার ব্যবহার করেও ছবিতে ঠিক একই ধরনের আবহ তৈরি করা কঠিন বলে মনে করেন লি এলিয়ট। .শুধু আইফোন ৫সি নয়, পুরোনো প্রযুক্তির পণ্যের প্রতিও নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান সারকানার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় সপ্তাহে তারযুক্ত হেডফোন বিক্রি থেকে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। অর্থাৎ, আবার তারযুক্ত হেডফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে। এমা ওয়াটসন, হ্যারি স্টাইলস, বেলা হাদিদ ও চার্লি এক্সসিএক্সের মতো তারকাদেরও সম্প্রতি তারযুক্ত হেডফোন ব্যবহার করতে দেখা গেছে।

টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির টেড রজার্স স্কুল অব রিটেইল ম্যানেজমেন্টের প্রভাষক ওমর এইচ ফারেস জানিয়েছেন, পুরোনো প্রযুক্তির প্রতি তরুণদের এই আগ্রহের পেছনে অতীতের প্রতি একধরনের স্মৃতিকাতরতা কাজ করছে। তরুণেরা হয়তো অতীতের এমন একটি সময়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন, যেটিকে তাঁরা নিজেদের কল্পনায় আরও সুন্দর ও আদর্শ বলে মনে করেন। অতীতের প্রতি স্মৃতিকাতরতার পাশাপাশি ডিজিটাল দুনিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগও এ প্রবণতার পেছনে কাজ করছে।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ প্রথম আলো থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন