রাজনীতি

দাম বাড়লেও স্বল্প কমিশনে ক্ষুব্ধ সরকারি এলপিজির ডিলাররা

দাম বাড়লেও স্বল্প কমিশনে ক্ষুব্ধ সরকারি এলপিজির ডিলাররা
দাম বাড়লেও স্বল্প কমিশনে ক্ষুব্ধ সরকারি এলপিজির ডিলাররা
দাম বাড়লেও স্বল্প কমিশনে ক্ষুব্ধ সরকারি এলপিজির ডিলাররা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি
সম্পাদকের পছন্দ

‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি

জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেট দিয়ে ঢুকতেই কানে এল গানের সুর। খানিকটা থমকে যেতে হলো। মাঠের ভেতর আবার ক...

ছবি: সংগৃহীতসরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) গ্যাসের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে সেই অনুপাতে বাড়েনি ডিলারদের কমিশন। উল্টো প্রতিটি সিলিন্ডারে এক হাজার টাকার বেশি জমা দিতে হচ্ছে এলপিজি খাত উন্নয়ন তহবিলে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এ ...

ছবি: সংগৃহীতসরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) গ্যাসের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে সেই অনুপাতে বাড়েনি ডিলারদের কমিশন। উল্টো প্রতিটি সিলিন্ডারে এক হাজার টাকার বেশি জমা দিতে হচ্ছে এলপিজি খাত উন্নয়ন তহবিলে।

স্পিনারদের জন্য দরজা খুলছে সিলেটের উইকেট
সম্পাদকের পছন্দ

স্পিনারদের জন্য দরজা খুলছে সিলেটের উইকেট

সিলেটে টেস্টের চতুর্থ দিনে শুরুটা একটু হতাশার ছিল বাংলাদেশের। প্রথম ঘণ্টায় উইন্ডিজের একটি উইকেটও নিত...

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এ সিদ্ধান্তে ক্ষুব্ধ ডিলাররা এলপিজি উত্তোলন কমিয়ে দিয়েছেন। এতে সংকটে পড়েছে সরকারি তিন বিপণনকারী প্রতিষ্ঠান। জানা গেছে, এলপিজিএলের গ্যাসের দাম ৭৭৭ টাকা থেকে এক লাফে বেড়ে ১,৮৬০ হলেও ডিলারদের কমিশন বেড়েছে মাত্র ১২০ টাকা।

বিইআরসির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে এলপিজি উত্তোলন অস্বাভাবিক হারে কমিয়ে দিয়েছেন ডিলাররা। সে কারণে মূল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনাও এলপিজি উত্তোলন করতে পারছে না। এছাড়া আলোচনায় এসেছে এলপিজি খাত উন্নয়ন তহবিলের বিষয়টিও।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের জন্য এ তহবিলে জমা করতে হচ্ছে এক হাজারের বেশি টাকা। নতুনভাবে চালু হওয়া বড় অংকের এই চাঁদা ঘিরে সরকারি এলপিজি খাতে অসন্তোষ বিরাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা। সূত্র জানায়, এলপিজিএলে সাড়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪৮০ দশমিক ৭৩ টাকা।

অথচ এ গ্যাস কিনতে গ্রাহককে সিলিন্ডারপ্রতি ‘এলপিজি খাত উন্নয়ন তহবিল’-এ চাঁদা দিতে হয় ১,০০৪ দশমিক শূন্য সাত টাকা। বিইআরসির এমন সিদ্ধান্তে হতবাক কোম্পানিটির ডিলার ও পরিবেশকরা। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গ্যাস উত্তোলন থেকে আংশিকভাবে বিরত রয়েছে বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা।

নভেম্বর মাসের জন্য সরকারি ও বেসরকারি এলপিজির মূল্য নির্ধারণে গত ২৯ অক্টোবর গণশুনানি করে বিইআরসি। শুনানিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরে। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটিও সেখানে সুপারিশমালা পেশ করে।

তারই ধারাবাহিকতায় ২ নভেম্বর বেসরকারি ১২ কেজি এলপিজির দাম ১,৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২,০৬০ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে সাড়ে ১২ কেজি সরকারি এলপিজির দাম ৭৭৭ টাকা থেকে এক লাফে বাড়িয়ে করা হয় ১,৮৬০ টাকা। বেসরকারি গ্যাসের সমান মূল্য নির্ধারণ করা হলে এটি হওয়ার কথা ২,১৪৬ টাকা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে, বেসরকারি দামের তুলনায় সরকারি গ্যাসের দাম ২৮৬ টাকা কম নির্ধারণের পরও সংশ্লিষ্টরা ক্ষুব্ধ কেন। বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে ১২ কেজি গ্যাসের রিফাইনারি মূল্য ৪৮০ দশমিক ৭৩ টাকা। গ্যাস মজুতকরণ, বোতলজাতকরণ চার্জ ১৬০ দশমিক ২০ টাকা।

তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার চার্জ ৩০ টাকা, পরিবহন ভাড়া ৬৫ টাকা। ডিলারদের স্থানীয় পরিবহন খরচ ৫০ টাকা। ডিলার পর্যায়ে অপারেশন চার্জ ৭০ টাকা।

অন্যদিকে এলপিজি খাত উন্নয়ন তহবিলের চাঁদা নির্ধারণ করা হয় ১০০৪.০৭ টাকা। ফলে ৪৮১ টাকার প্রতি সিলিন্ডারের বিপরীতে ‘এলপিজি খাত উন্নয়ন তহবিলে’ এক হাজারের বেশি টাকা আদায় ঘিরে সরকারি এলপিজি খাতে অসন্তোষ বিরাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কমিশন কম নির্ধারণ করায় পদ্মা, মেঘনা, যমুনার ডিলাররা সরকারি এলপিজি বিক্রি করতে রাজি হচ্ছেন না।

তাই এলপিজি উত্তোলন কমিয়ে দিয়েছে বিপণনকারী কোম্পানিগুলো। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী প্রতিদিন প্রায় দেড় হাজার সিলিন্ডার করে গ্যাস উত্তোলন করার কথা। কিন্তু ৩ নভেম্বর যমুনা অয়েল ৯৫২ সিলিন্ডার, পদ্মা ৯৯৩ সিলিন্ডার এবং মেঘনা সরবরাহ নিয়েছে মাত্র ৭১৪ সিলিন্ডার গ্যাস।

আর ৪ নভেম্বর পদ্মা অয়েল ২৩৮টি এবং যমুনা অয়েল ২০০টি সিলিন্ডার উত্তোলন করলেও মেঘনা পেট্রোলিয়াম কোনো এলপিজিই গ্রহণ করেনি। একই ধারাবাহিকতায় গত রোববার এবং গতকাল সোমবারও নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম এলপিজি উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। যদিও গতকাল সন্ধ্যায় আমার দেশ-এর সঙ্গে আলাপকালে এলপি গ্যাস পিএলসির মহাব্যবস্থাপক (ও অ্যান্ড ডি) প্রকৌশলী ছিদ্দিক হোসেন বলেন ভিন্ন কথা।

তিনি বলেন, আমরা তো পদ্মা, মেঘনা, যমুনার ওপর নির্ভরশীল। কারণ ডিলারদের তারাই নিয়োগ দিয়ে থাকে। আগের তুলনায় উত্তোলন বেড়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী তেল-গ্যাস খাতের কর্মীরা বাড়তি বেতন-ভাতা পেয়ে থাকেন।

বাংলাদেশে তা পুরোপুরি অনুসরণ করা না হলেও এই খাতের কর্মীদের পেছনে খরচ একটু বেশি। ফলে নির্ধারিত কমিশনে এলপিজি বিক্রি করা তাদের পক্ষে কঠিন। সেনাবাহিনীর কোম্পানিগুলো ডিলারমূল্যে সরকারি এলপিজি পায় জানিয়ে তিনি বলেন, নতুন করে বিজিবির সদস্যরাও ডিলারমূল্যে এলপিজি দেওয়ার অনুরোধ জানিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Russia’s Novaya Gazeta ‘killed off’ after murders, arrests and pressure
সম্পাদকের পছন্দ

Russia’s Novaya Gazeta ‘killed off’ after murders, arrests and pressure

Russia’s most prominent investigative newspaper is closing, with staff accusing the government of ki...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV