রাজনীতিব্রেকিং

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে
তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে
তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

ছবি: সংগৃহীত।‎তালা উপজেলার পাটকেলঘাটার একমাত্র অডিটোরিয়াম এখন নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সরকারি এই জরাজীর্ণ ভবনটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে । রাজনৈতিক দলের নেতারা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ কথা রাখেনি।

‎তালা উপজেলার পাটকেলঘাটার একমাত্র অডিটোরিয়াম এখন নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সরকারি এই জরাজীর্ণ ভবনটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক দলের নেতারা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ কথা রাখেনি।

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন
সম্পাদকের পছন্দ

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

ফাইল ছবি জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে রচিত বাংলাদেশের সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ ...

জানা গেছে, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের আমলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান এমপি পাটকেলঘাটা হাই স্কুলের মধ্যে একটি অডিটোরিয়াম নির্মাণ করার পরিকল্পনা করেন। তৎকালীন সময়ে স্কুলে জমিদাতা তালা উপজেলা বিএনপির। প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আলতাফ হোসেন, তৎকালীন সময়ের সাধারণ সম্পাদক জমিদাতা মফিদুল ইসলাম, জমিদাতা আবু বক্কার, তৎকালীন সময়ের প্রধান শিক্ষক পশুপতিসহ ১০ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করেন।

এক হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন একটি বিল্ডিং নির্মাণ করা হয়। একই বিল্ডিংয়ে একটি স্টেজ তৈরি করা হয়। দক্ষিণ পাশে বিশাল দুটি রেস্ট রুম করা হয়।

উপরে টিনের ছাউনি তৈরি করা হয়। গরমের দিনের কথা চিন্তা করে বড় বড় জানালা তৈরি করা হয়। এতে এক বছর সময় লাগে।

১৯৮০ সালের আনুষ্ঠানিকভাবে বিশাল আয়োজনে ঐতিহাসিক অডিটোরিয়ামটি উদ্বোধন করা হয়। এরপর সেটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই থেকে রাজনৈতিক দলের সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষকদের ট্রেনিং, দর্জি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সভা-সমাবেশ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠে পাটকেলঘাটা অডিটোরিয়াম।

অডিটোরিয়ামের রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ ছিল স্কুলের হাতে। কিন্তু ১৯৯৬ সালে অডিটোরিয়ামের নিয়ন্ত্রণ চলে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে। তখন থেকে অডিটোরিয়ামে কোনো অনুষ্ঠান করতে হলে তালায় অবস্থিত ইউএনও অফিসের অনুমতি নেওয়ার বিধান চালু হয়।

আমলাতান্ত্রিক জটিলতা এবং অডিটোরিয়াম থেকে ইউএনও অফিসের অবস্থান ভিন্ন হওয়ায়, ধীরে ধীরে অডিটোরিয়াম ব্যবহারে নিরুৎসাহিত হতে থাকে ব্যবহারকারীরা। বিকল্প হিসেবে খোলামেলা স্থানে অনুষ্ঠান করার প্রচলন শুরু হয়। ফলে অডিটোরিয়াম ব্যবহার কমে একসময় সেটা পরিত্যক্ত ভবনে পরিণত হয়।

এমন অবস্থায় ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে অডিটোরিয়ামটির সংস্কারের উদ্যোগ নেন। ২০১১ সালের দিকে সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দও দেন। কিন্তু জরাজীর্ণ এই ভবনের সংস্কারে সেই অর্থ খুবই অপ্রতুল হওয়ায় নামমাত্র সংস্কার হলেও তা ব্যবহার উপযোগী করা হয়নি।

অন্যান্য সময়ে জনপ্রতিনিধিরা অডিটোরিয়ামটির সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়নে এগিয়ে আসেনি। পাটকেলঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অডিটোরিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়ার বিশেষ প্রয়োজন। পাটকেলঘাটার ব্যবসায়ী ও সাংবাদিক হামিদুল ইসলাম বলেন, অডিটোরিয়ামটি এখন জরাজীর্ণ।

এই ভবনই পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রের ঐতিহ্যের সাক্ষ্য দেয়। অডিটোরিয়ামটি দ্রুত সংস্কারের দাবি জানান। তালা উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আফরোজা স্বর্ণা বলেন, এই মুহূর্তে সরকারি কোনো বরাদ্দ নেই।

যদি বরাদ্দ আসে তাহলে সংস্কার করা হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে
সম্পাদকের পছন্দ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে

ছবি: ভিডিও থেকে নেওয়াআইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বিচার বিভাগে আর্থিক দু...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV