খেলাধুলাব্রেকিং

ঝরানো ডানা: শহীদ নূর হোসেনকে নিয়ে শামসুর রাহমানের কবিতা

ঝরানো ডানা: শহীদ নূর হোসেনকে নিয়ে শামসুর রাহমানের কবিতা
ঝরানো ডানা: শহীদ নূর হোসেনকে নিয়ে শামসুর রাহমানের কবিতা
ঝরানো ডানা: শহীদ নূর হোসেনকে নিয়ে শামসুর রাহমানের কবিতা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা, অভিযোগ বিজেপির দিকে
সম্পাদকের পছন্দ

কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা, অভিযোগ বিজেপির দিকে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল শুক্রবার ভোর রাতে অভিষেক বন্দোপাধ্যায়ের বাসভবনে বিজেপির সমর্থকেরা ...

শহীদ নূর হোসেনকে স্মরণ করে কবি শামসুর রাহমান রচনা করেছিলেন ‘আলো-ঝরানো ডানা’ কবিতাটি। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা কবিতাটিতে বিশেষভাবে উঠে এসেছে। আজ শহীদ নূর হোসেন দিবসে কবিতাটি আবা...

শহীদ নূর হোসেনকে স্মরণ করে কবি শামসুর রাহমান রচনা করেছিলেন ‘আলো-ঝরানো ডানা’ কবিতাটি। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা কবিতাটিতে বিশেষভাবে উঠে এসেছে।

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
সম্পাদকের পছন্দ

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়

ShowQuick Read — এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ও শীর্ষ সংবাদমাধ্যম NDTV।

আজ শহীদ নূর হোসেন দিবসে কবিতাটি আবারও পাঠকের জন্য তুলে ধরা হলো। .রোজকার মতো আজো আমার ঘুম ভাঙলোভোরবেলা। হাওয়ার সঙ্গে নারকেল গাছের পাতার খেলাদেখলাম দুচোখ ভরে।

একটা পাখিএসে নাচানাচি শুরু করলো ডালে, শিস্ও দিলোদু-একবার। এই মুহূর্তে মনে হলো, কোনো শোক নেইপৃথিবীতে; কোনো হতাশা অথবাবিক্ষোভের কারণের কথাও মনে করতে পারলাম না। চারদিকেরশোভা আমাকে রাখলো আচ্ছন্ন করে।

এই মুহূর্তে স্তোত্র রচনা করতে পারি গাছের পাতায়মিশে যাওয়া রোদের, পাখির শিসের বিষয়ে। বাথরুমেট্যাপ থেকে টপটপানো পানি, আলনায় ঝোলানোউপহার পাওয়া পাঞ্জাবি, ফ্যানের হাওয়ায় ওড়াপেঙ্গুইনের আধপড়া পেপার ব্যাকের স্তুতি গাইতে পারি। আমার পক্ষে অসম্ভব নয় হৃদয়জোড়াভালোবাসার জয়, সামনের দিকে প্রসারিতনির্জন পথ কিংবা সেই মন-কেমন-করা ঘর, যেখানেআমার প্রিয়তমা বসত করে, গুন গুন করে গান গায়,যেখানে ঝরে যায়অনেক অপূর্ণ আকাঙ্ক্ষার মুকুল, রুক্ষ জমিনেফুটে ওঠা স্মিত ফুল, তার কপালে লুটিয়ে পড়া চুল, ওরদ্বিধা-জড়ানো খানিক দাঁড়িয়ে থাক।

সিঁড়ির ধাপেআমার মায়ের মুখের সোনালি বিহ্বলতারস্তব রচনা করা। আমার যে-মেয়ে বিদেশে গোছাচ্ছে সংসার, যাকেদীর্ঘকাল দেখিনে, কিংবা সেই ছেলে, যাকে মৃত্যু ছিনিয়েনিয়ে গেছে আমার বুকেরপাঁজর খসিয়ে তাদের নিয়ে বিধুর কিছু লেখারবেদনা আমি সইতে পারি সহজেই। দুজনেরমধ্যে যে চিরকালীন দূরত্ব বিদ্যমান, তাকে সরিয়েফেলার ব্যর্থতা অন্ধকারে আবৃত বৃষ্টির দিন যে তোলপাড়সৃষ্টি করে মনের গহনে, যে বুলবুলি কোনোদিনএসে বসবে না আমার ঘরের ঘুলঘুলিতে,এসব কথাও মঞ্জরিত হতে পারে আমার খাতার পাতায়।

কিন্তু আজ ভোরবেলা আমি নিজেকে সরিয়েনিচ্ছি এসব থেকে। আজ বৃক্ষ, পাথর আরনক্ষত্রের স্তবগান গাইবো না। আমি উচ্চারণ করবোসেই মানুষটির নাম, যাকে আমিকোনোদিন দেখিনি অথচ মনে হয় দীর্ঘকাল সেজড়িয়ে আছে আমার দিন যাপনে,আমার নিভৃত স্বপ্নে, যে আমার সঙ্গে কথা বলে বারবারঅন্তরঙ্গ কণ্ঠস্বরে।

তার ঠোঁটের নড়া, হাসিএবং চোখের আগুন আমার মুখস্থ,অথচ তাকে কোনোদিন চোখেও দেখিনি। এইতো আমি দেখছি পুরাকালের বীরের ভঙ্গিতেকোন্ দুর্বার ইঙ্গিতে সে কোনো ভোজসভায় নয়,হেঁটে যাচ্ছে ধুন্ধুমার যুদ্ধক্ষেত্রে, স্পষ্ট দেখছি সেছুটে চলেছে উদোম গায়ে। মেঘের গর্জনের মতোসাহস আর অন্তহীন দেশপ্রেম ছাড়াতার কোনো অস্ত্র নেই।

সে ছুটে চলেছে শত্রুদেরনির্মম ব্যূহের ভেতরে। তার যাত্রা ছিলোফিরে না আসার মহিমা-খচিত। ওর মা কাতর কণ্ঠে মিনতি জানিয়েছিলেন,‘নূর নূর, বাছা আমার, আয় ফিরে আয়।

’কিন্তু সে ফিরে আসেনি। ফিরে আসার জন্যেঅমন করে কেউ কোথাও যায় নাবুনো বরাহের দঙ্গলে। ওর বর্ষীয়ান পিতা, যিনি বাহান্নর একুশে ফেব্রুয়ারিতেপা রেখেছিলেন ঢাকার মাটিতে,তিনি ‘নূর নূর’ বলে ডাকেন, কিন্তু এক থমথমে নিস্তব্ধতা ছাড়াতিনি কোনো সাড়া পান না।

তিনি এই পাথুরেশহরের উপেক্ষিতদরিদ্রমণ্ডলীর একজন, অথচ তাঁর মাথায়জ্বলজ্বলে সোনার মুকুট, যা পরিয়ে দিয়েছেতাঁর হৃদয়ের নূর। সেই মুকুটের দিকে তাকানোরসময় কোথায় এই নষ্ট শহরের। দু–দুটো বর্ষা বিদায় নিয়েছে বাংলাদেশকে ধুইয়ে,কিন্তু আমি সত্যি দেখতে পাচ্ছি, নেকড়ের দাঁতের মতোবুলেটে ঝাঁঝরা ঐ যুবার বুকের রক্ত প্রবলবর্ষার অবিরল জলও রাজপথ আজোমুছে ফেলতে পারেনি।

প্রবালের মতো জ্বলছে চাপ চাপরক্ত আর দেখছি ওর দুই কাঁধে। গজিয়ে উঠেছে আলো-ঝরানো ডানা। আমাদেরচোখ কখনো কখনো ঝলসে ওঠে সেই আলোয়।

না, তাকে ওরা হত্যা করতে পারেনি। তা হলেকে অমন আলো-ঝরানো এক জোড়াডানা নিয়ে উড়ে যাচ্ছে মেঘে মেঘে, হেঁটে চলেছেরাজপথে। ওর চোখে নক্ষত্রের নীড়, বাহুতেঅনির্বাণ বরাভয়।

নূর, নূর, নূর হোসেন বলেডাকছে রাজপথ, নদীনালা, গাছপালা, নীলকণ্ঠবাংলাদেশ। কখন আবার দশমিকওলট–পালট করে জেগে উঠবে নতুন যৌবন। প্রকাশকাল: ১১ নভেম্বর ১৯৮৯, সাপ্তাহিক একতা।

প্রাথমিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
সম্পাদকের পছন্দ

প্রাথমিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

প্রাথমিক স্তরে (বিশেষ করে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে) শিক্ষার্থী ভর্তিতে লিখিত পরীক্ষা, মৌখিক যাচাই...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV