ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
জাতীয় ব্রেকিং ফ্যাক্ট-চেকড

জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল

System Administrator • শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ • ৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:
জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল
জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান। শনিবার রাজধানীর কালভার্ট রোডে জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির ঢাকা মহানগর কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফারুক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল। তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে দেশপ্রেমিক সিপাহি ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে সেই ষড়যন্ত্র প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছিল। ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান বলেন, দেশপ্রেমিক সামরিক বাহিনী বারবার বিদেশি আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতা অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে দেশকে সাড়ে ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে।

এ সময় সামরিক বাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, এমন এক সময়ে ৭ নভেম্বর পালন করা হচ্ছে, যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে।

জাতি আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে। ফ্যাসিবাদীরা পুনরায় ফিরে এলে জাতি মহাসংকটে পড়বে। এ অবস্থায় দেশকে রক্ষায় দেশপ্রেমিক ছাত্র-জনতা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন দল ও মতের মানুষ, বর্তমান সরকার এবং সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ফারুক রহমান বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে ন্যাশনাল লেবার পার্টি যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন দলের মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও পিরোজপুর জেলা সভাপতি মেহেদী হাসান হাওলাদার, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম ছগির, মনির ইসলাম খোকন ও আখতারুজ্জামান প্রমুখ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ আমার দেশ থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন