গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে

পাকিস্তানে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা
নিহত রাবিয়া আহসান। ছবি: সংগৃহীতপাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দ...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।গোয়েন্দা সংস্থার অফিসের সামনেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে উল্লেখ করে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতিতে প্রশ্ন ত...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গোয়েন্দা সংস্থার অফিসের সামনেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে উল্লেখ করে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতিতে প্রশ্ন তুলে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে।
খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও ভাঙচুর, সিসিটিভি ফুটেজে দেখা গেল হামলার দৃশ্য
খুলনা নগরের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ঢুকে চায়নিজ কুড়াল দিয়ে ব্যাপক ভাঙচুর...
ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা, ধারাবাহিক নাশকতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে গভীর উদ্বেগ ও বেদনার সাথে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চলছে।
এমনকি ককটেল বিস্ফোরণ ঘটছে আর্মি গল্ফ ক্লাবে, এসবি (স্পেশাল ব্রাঞ্চ) সদর দপ্তরের সামনে এবং থানার গেটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল হামলা হয়েছে এবং আজও সেখানে দুইজন আহত হয়েছেন। এছাড়া সীমান্তে পাহাড়ে সন্ত্রাসীদের দমন করতে গিয়ে এক তরুণ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, সাজেক উপত্যকা ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে বিজিবি, র্যাব, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও এতগুলো ঘটনার পর কাউকে গ্রেপ্তার করার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জনগণ কয়েকজনকে ধরে দিলে পুলিশ নেয়, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে কিছুই করতে পারছে না। অথচ গুরুত্বপূর্ণ এই জাতীয় সংকট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ নীরব ও অকার্যকর ভূমিকা পালন করছে।
গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমীর বলেন, বাস্তবে একের পর এক নাশকতার ঘটনা ঘটে গেলেও গোয়েন্দাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় বিরোধী দলের সদস্যদের নানাভাবে নাজেহাল করার জন্য গোয়েন্দারা এখন তৎপর। এইমাত্র একজন সংসদ সদস্য জানালেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে তাকে দল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।
এমন কথা বলার অধিকার বা দুঃসাহস কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না—তা খতিয়ে দেখা দরকার। আমরা কি আবার সেই সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগে ফিরে যাচ্ছি। বিরোধীদলীয় নেতা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্তের বিনিময়ে দেশ থেকে যে ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে, সেই ফ্যাসিবাদকে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তিনি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
স্থগিত বিও অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত বিএসইসির
শুধু শেয়ার ক্রয়-বিক্রয়ের শর্তে স্থগিত কিছু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে (বিও) শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা ত...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।