গানে প্রথম আলোর জন্মদিন উদ্যাপন

৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি
একদিকে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবীর মতো তারকাদের নিয়ে তৈরি পৌরাণিক ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’, অন্যদি...
‘কালি-কলমের কান্না’ নাটিকা প্রদর্শনীর একটি দৃশ্যছবি: বন্ধুসভাপ্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় নৃত্য ও গান পরিবেশনা, নাটিকা মঞ্চস্থ ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের আয়োজন হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ন...
‘কালি-কলমের কান্না’ নাটিকা প্রদর্শনীর একটি দৃশ্যছবি: বন্ধুসভাপ্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় নৃত্য ও গান পরিবেশনা, নাটিকা মঞ্চস্থ ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের আয়োজন হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নওগাঁ বন্ধুসভা। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
৫,০০০ , ৩৫
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoA sign outside of a Centers for Disease Co...
এতে নওগাঁ বন্ধুসভার সদস্য পলাশ কুমার দাসের রচনা এবং সভাপতি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় ‘কালি-কলমের কান্না’ শিরোনামে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটিকাটির বিভিন্ন চরিত্র চিত্রায়ণ করেন ময়েন উদ্দীন, পলাশ কুমার দাস, আনিশা, পিও রানী, তোফাজ্জল হোসেন, দীপা মনি, দুলাল হোসেন, রফিকুল ইসলাম ও সম্রাট। নৃত্য পরিবেশনাছবি: বন্ধুসভানাটিকাটিতে ডিজিটাল বিপ্লব ও প্রযুক্তির অভূতপূর্ব উৎকর্ষের কারণে ছাপা সংবাদপত্রের চাহিদা কমে যাওয়ায় সংবাদকর্মী ও হকারদের (পত্রিকা পরিবেশক) মানবেতর জীবনচিত্র তুলে ধরা হয়।
তার আগে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত কণ্ঠে ‘ও মাঝি নাও ছাইড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে...’ গান পরিবেশন করেন বন্ধু মাহফুজা খাতুন, রিনা পারভীন, আসমা আতুন, শাহীনা আক্তার ও ইরিন। ‘কত যে তোমাকে বেসেছি ভালো’ গান পরিবেশন করেন আশরাফুল ইসলাম, ‘মন চায় প্রতিদিন তুমি আমি একদিন’ গান পরিবেশন করেন মাহফুজা খাতুন, ‘যখন থামবে কোলাহল’ গান পরিবেশন করেন ফারহানা ইয়াসমিন, ‘ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম’ গান পরিবেশন করেন চন্দ্রময়ী। ‘আমারও দেশের মাটির গন্ধে’ গানে নৃত্য পরিবেশন করেন ঐশী ও খেয়া, ‘তাকদুম তাকদুম বাজাই’ গানে নৃত্য পরিবেশন করেন টুসিতা, দিয়াশা, বিধি, ঐশী, অহনা ও ইনারা, ‘পাতার বাঁশরী’ গানে নৃত্য পরিবেশন করেন অর্না, প্রত্যাশা, অহনা, মৌ ও শ্রেয়সী।
নৃত্য পরিবেশনাছবি: বন্ধুসভাঅনুষ্ঠান সঞ্চালনা করেন নওগাঁ বন্ধুসভার সহসভাপতি এলমা খাতুন ও অর্থ সম্পাদক নাফিস আরা পপি। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। আলোচনা পর্বে বক্তব্য দেন নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডি এম আবদুল বারী, বাসদ নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল ও রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মুরাদ হোসেন।
নৃত্য পরিবেশনাছবি: বন্ধুসভাআবু সালেহ মো. মাসুদুল ইসলাম বলেন, ‘প্রথম আলো সঠিক তথ্য সাহসিকতার সঙ্গে তুলে ধরে। পত্রিকাটির স্থানীয় সংবাদকর্মীরাও অনেক গুরুত্বপূর্ণ সংবাদ করে থাকেন। যেগুলো নিয়ে পরবর্তী সময়ে অনেক আলোচনা হয়েছে।
সাহসী ভূমিকার কারণেই মানুষ প্রথম আলোকে গ্রহণযোগ্য পত্রিকা বলে মনে করে। শরিফুল ইসলাম খান বলেন, ‘২৮ বছরের পথচলায় প্রথম আলোর নানা আঘাত এসেছে। কিন্তু প্রথম আলো তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।
সত্য বলা থেকে বিচ্যুত হয়নি। এ জন্যই প্রথম আলো গ্রহণযোগ্য সংবাদমাধ্যম। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে সমাজের অন্যায়-অনাচার দূর করে তারা আলোর পথ দেখিয়ে চলবে, এটাই আমাদের প্রত্যাশা।
গানে প্রথম আলোর জন্মদিন উদ্যাপন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, এক পক্ষ বলল, ‘দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি?’
চাঁপাইনবাবগঞ্জ শহরে বিএনপির বিবদমান দুটি গ্রুপ আলাদাভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এতে স...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।