ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের

নগদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ
অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড ‘সিস্টেম ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...
সমর্থকদের মাঝে আবদুল আল-সাইয়েদ। ছবি-সংগৃহীতযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদের কাছে ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন তার সমর্থকেরা। তাদের মতে, ওয়াশিংটনের অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলকে সহযোগিতা বন্ধ করা তার নতুন রাজনৈতিক দায়...
সমর্থকদের মাঝে আবদুল আল-সাইয়েদ। ছবি-সংগৃহীতযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদের কাছে ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন তার সমর্থকেরা। তাদের মতে, ওয়াশিংটনের অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলকে সহযোগিতা বন্ধ করা তার নতুন রাজনৈতিক দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত।
অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ
দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের ত্যাগ ও কুরবানির শিক্ষা ধারণ করে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনাকে য...
একই সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা এবং গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের প্রত্যাশাও জানিয়েছেন তারা। গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চান্টিলিতে আরব আমেরিকা ফাউন্ডেশনের আয়োজিত এক সম্মেলনে এসব দাবি উঠে আসে। মিশিগান থেকে যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বড় পরিসরে সমর্থকদের সঙ্গে ওই অনুষ্ঠানে অংশ নেন আল-সাইয়েদ।
তার নির্বাচনী বিজয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে সম্মেলনে ব্যাপক উৎসাহ দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদক নিকোলাস বালাসি সম্মেলনটি নিয়ে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করেন। ৯ নভেম্বর প্রকাশিত ভিডিওতে আল-সাইয়েদের সমর্থকদের তার কাছে বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরতে দেখা যায়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্দোনি সরাসরি বলেন, সিনেটে আল-সাইয়েদের কাছে তার প্রথম প্রত্যাশা হলো ইসরাইলকে দেওয়া সহায়তা বন্ধ করা, বিশেষ করে সামরিক সহায়তা। তার ভাষায়, ‘আমাদের সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে এটি সম্ভবত এক নম্বর অগ্রাধিকার। তিনি স্বীকার করেন, আল-সাইয়েদ নিজে সর্বজনীন স্বাস্থ্যসেবা বা ‘মেডিকেয়ার ফর অল’-এর মতো অভ্যন্তরীণ বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন।
তবে ব্যক্তিগতভাবে তিনি নবনির্বাচিত সিনেটরকে ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের পরামর্শ দেবেন বলে জানান। সম্মেলনে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফিলিস্তিনিদের জন্য আরো মার্কিন সহায়তা, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং মার্কিন করদাতাদের অর্থ দিয়ে ইসরাইলের সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতা না করার দাবি জানান। সমর্থকদের দাবির সঙ্গে মিল রয়েছে আল-সাইয়েদের অবস্থানের।
ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের দাবি শুধু সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্বাচনের পর বিভিন্ন সাক্ষাৎকারে আল-সাইয়েদ নিজেও এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণাকে স্বাগত জানান।
আল-সাইয়েদ বলেন, ‘এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট আসলে সঠিক অবস্থান নিয়েছেন। ’ তিনি আরো বলেন, গণহত্যা ও বর্ণবৈষম্যের মতো কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, এমন অস্ত্র ইসরাইলের কাছে বিক্রি বন্ধ করাও প্রয়োজন। তার মতে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ বিদেশি সামরিক বাহিনীকে ভর্তুকি দেওয়ার পরিবর্তে দেশের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো ও শিশুদের কল্যাণে ব্যয় করা উচিত।
ইসরাইলের পাশাপাশি মিসর, সৌদি আরব, জর্ডান ও পাকিস্তানকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ৫ নভেম্বর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া বক্তব্যেও তিনি ট্রাম্পের প্রস্তাবের প্রতি সমর্থন জানান। আল-সাইয়েদ বলেন, মার্কিন অর্থ ব্যবহার করে যেসব কর্মকাণ্ডে গুরুতর অপরাধ ঘটেছে, এমন কোনো বিদেশি সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়া অব্যাহত রাখা উচিত নয়।
এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী। তবে ফিলিস্তিন-ইসরাইল প্রশ্নে তার অবস্থান শুধু সামরিক সহায়তা বন্ধের দাবিতে সীমাবদ্ধ নয়। তিনি ফিলিস্তিনি ও ইহুদি—উভয় জনগোষ্ঠীর জন্য সমান অধিকার, শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার পক্ষে কথা বলেছেন।
আল-সাইয়েদের মতে, যুক্তরাষ্ট্র একদিকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলছে, অন্যদিকে এমন একটি সরকারকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, যারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে সংকুচিত করছে। জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক অবস্থান নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সম্মেলনে ছিল ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠনের উপস্থিতি।
আরব আমেরিকা ফাউন্ডেশনের সম্মেলনে ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠন ও আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন আনকমিটেড ন্যাশনাল মুভমেন্টের সহ-সভাপতি আব্বাস আলাউইহ ও লায়লা এলাবেদ। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গাজা যুদ্ধ নিয়ে তৎকালীন বাইডেন প্রশাসনের নীতির প্রতিবাদে ডেমোক্রেটিক ভোটারদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই আন্দোলন।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন কোডপিঙ্কের সহপ্রতিষ্ঠাতা মেদিয়া বেঞ্জামিন এবং আরব আমেরিকান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জেমস জগবি। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। সংগঠনটির রাজনৈতিক শাখা সিএআইআর অ্যাকশন আল-সাইয়েদকে সমর্থন দিয়েছিল।
পাশাপাশি তাদের সংশ্লিষ্ট সুপার পিএসি তার নির্বাচনী প্রচারণার পক্ষে ৪ লাখ ৪৫ হাজার ডলারের বেশি ব্যয় করেছে। সিএআইআরের প্রতিনিধি ব্যক্তিগতভাবে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং মার্কিন করদাতাদের অর্থ দিয়ে এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা না করার পক্ষে অবস্থান জানান। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণ।
৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল আল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার নজির গড়েন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তার।
নির্বাচনী প্রচারণায় সর্বজনীন স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় কমানো, রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব হ্রাস এবং ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি ছিল তার গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর মধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতারা প্রচারণার সময় তার মুসলিম পরিচয় এবং ইসরাইল বিষয়ক অবস্থান নিয়ে সমালোচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে জয় পান তিনি।
সম্মেলনে আল-সাইয়েদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা হয়। এমনকি কেউ কেউ তাকে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও দেখতে চান বলে জানান। তবে এ ধরনের জল্পনা নাকচ করে আল-সাইয়েদ বলেন, ‘না, আমি যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে নিজের রাজ্যের মানুষের সেবা করতে চাই।
’ সম্মেলনে তাকে আরব আমেরিকা ফাউন্ডেশনের প্রথম ‘পাথব্রেকার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে আল-সাইয়েদ বলেন, ‘আমরা এমন একটি আমেরিকা চাই, যেখানে গণহত্যার বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো হবে। আমরা এমন আমেরিকা চাই, যেখানে আন্তর্জাতিক আইন উন্নত ও বজায় রাখা হবে।
তিনি আরো বলেন, ‘আমরা চাই আমাদের করের অর্থ নিজেদের দেশের মানুষের উন্নয়নে বিনিয়োগ করা হোক, অন্য দেশের জন্য বোমা ও ট্যাংক কেনায় নয়। তার এই বক্তব্য এবং সমর্থকদের দাবিতে স্পষ্ট হয়েছে, নতুন সিনেটর হিসেবে আল-সাইয়েদের কাছে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতিতেও পরিবর্তনের প্রত্যাশা রয়েছে। তবে এসব প্রত্যাশা বাস্তবে কতটা পূরণ করতে পারবেন, তা নির্ভর করবে সিনেটে তার রাজনৈতিক অবস্থান, কংগ্রেসের সমর্থন এবং মার্কিন পররাষ্ট্রনীতির বৃহত্তর সমীকরণের ওপর।
সূত্র: ফক্স নিউজ ডিজিটাল, এনপিআর, আনাদোলু এজেন্সি, আহরাম অনলাইন, আরব নিউজ ও ওয়াশিংটন পোস্ট। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
RSF senior commander defects, accusing Sudan group’s leadership of nepotism
In exclusive footage obtained by Al Jazeera, Siddiq Ander describes RSF as a 'purely family-based pr...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।