ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
খেলাধুলা ফ্যাক্ট-চেকড

ইমার্জিং নেশন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

System Administrator • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ • ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:
ইমার্জিং নেশন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ
ইমার্জিং নেশন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার দেখলেন নাহিদা আক্তার। আইসিসির নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মোটে ১০৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৫ বল হাতে রেখেই সেই রান টপকে যায় পাকিস্তান নারী দল। ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানেই বাংলাদেশের দুই ওপেনার সাথী রাণি এবং দিলারা আক্তার সাজঘরের পথ ধরেন।

সদ্য অধিনায়কত্ব হারানো নিগার সুলতানা হাল ধরেন মিডল অর্ডারে। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলেন ওয়ানডে অধিনায়ক। নিগারের ওই ২৭ রানের ইনিংসটিই ছিল বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তবে তাকে সঙ্গ দিতে পারেননি তেমন কেউ। ফর্মে থাকা সোবহানা মোস্তারি এবং শারমিন আক্তার দুই অঙ্কও ছুঁতে পারেননি। দলীয় ৬৪ রানে নিগারের বিদায়ের পর আরও বিপদে পড়ে বাংলাদেশ। এক পর্যায়ে ৬৮ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান কোনোমতে স্কোরটা তিন অঙ্কে নিয়ে যান। ২০ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণা। ১৮ বলে ১১ রান করেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন তুবা হাসান। ২ উইকেট নেন নাসরা সানধু। জবাব দিতে নেমে হেসেখেলেই বাংলাদেশের লক্ষ্য পেরিয়েছে পাকিস্তান নারী দল। ওপেনিংয়ে সাদাফ শামাস ৩৭ বলে ৩৭ রান করেছেন। তিনে নামা মুনীবা আলী ৩৪ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। ১৮ বলে ২৭ রানের ক্যামিও খেলেছেন আয়েশা জাফর। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ আমার দেশ থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন