খেলাধুলাব্রেকিং

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে ইউরোপের অংশগ্রহণ চায় জি-৭

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে ইউরোপের অংশগ্রহণ চায় জি-৭
ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে ইউরোপের অংশগ্রহণ চায় জি-৭
ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে ইউরোপের অংশগ্রহণ চায় জি-৭ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ
সম্পাদকের পছন্দ

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ

স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা এবং সমন্বয়ে ‘স্থানীয় সরকা...

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা। ছবি: এপিরাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যেকোনো শান্তিচুক্তির ক্ষেত্রে ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর ইউরোপীয় সদস্যরা। তারা বলেছেন, ইউরোপকে বাদ দিয়ে এ যুদ্ধের কোনো সমাধান সম্ভব নয়। সংযুক্ত আরব আমিরাতের রাজ...

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা। ছবি: এপিরাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যেকোনো শান্তিচুক্তির ক্ষেত্রে ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর ইউরোপীয় সদস্যরা। তারা বলেছেন, ইউরোপকে বাদ দিয়ে এ যুদ্ধের কোনো সমাধান সম্ভব নয়।

নেটফ্লিক্সে আলোচনায় ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়
সম্পাদকের পছন্দ

নেটফ্লিক্সে আলোচনায় ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়

তিন ঘণ্টার ধীরগতির সিনেমা। এমন ছবি দেখার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স দর্শকদের আগ্রহ খুব বেশি ...

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরুর প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে এ দাবি জানান তারা। সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ দাবি তোলা হয়। জি-৭-এর সদস্যদেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর মিত্রদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এটিই ছিল রুবিওর প্রথম বৈঠক। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের নির্বাচনি বিপর্যয়ের মুখে পড়ে। বৈঠকে যুক্তরাষ্ট্রের মিত্ররা রুবিওর কাছে সরাসরি তাদের উদ্বেগের কথা তুলে ধরার সুযোগ পান।

বিশেষ করে ইউরোপের নিরাপত্তাকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল রুবিওর সঙ্গে বৈঠকের পর বলেন, ইউরোপের নিরাপত্তাকাঠামোয় মৌলিক পরিবর্তন আনা ‘কোনোভাবেই প্রয়োজনীয়, সঠিক বা যথাযথ নয়’। তিনি আরো বলেন, ‘এই আলোচনার টেবিলে ইউরোপের থাকা জরুরি।

ইউরোপকে সঙ্গে ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। সমাধান হতে হবে ইউরোপকে নিয়েই। প্যারিসে দুই দিনের এই বৈঠক মঙ্গলবার শেষ হওয়ার কথা।

একই সময়ে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ও বুধবার এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। আবুধাবির আলোচনায় রাশিয়া সত্যিকার অর্থে সমঝোতায় আসতে প্রস্তুত কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ওয়াডেফুল।

তিনি মস্কোকে সর্বোচ্চ দাবি থেকে সরে আসার আহ্বান জানান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে যেন কেবল আলোচনার নামে লোকদেখানো আয়োজন না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি। ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার হামলা অব্যাহত থাকার প্রসঙ্গ টেনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনাকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মস্কোর পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো অবদান আমরা দেখতে পাচ্ছি না।

মঙ্গলবার প্যারিসে ইউক্রেনবিষয়ক একটি অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার। বৈঠকে যোগ দিতে রওনা হওয়ার আগে তিনি বলেন, ‘আমাদের পেছনে রেখে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার কারো নেই। যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানের পরিবর্তন নিয়েও জি-৭-এর সদস্যদেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিশেষ করে ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সহায়তা কমিয়ে আনা, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুক্তরাষ্ট্রের একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা মিত্রদেশগুলোর মধ্যে অস্বস্তি তৈরি করেছে। জি-৭-এর সদস্যদেশগুলোর বাইরেও সৌদি আরব, মিসর, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নিচ্ছেন। মঙ্গলবারের আলোচনায় ইরান প্রসঙ্গও বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের জি-৭ মিত্ররা বারবার সংশয় প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নিলে সংকটের সমাধান হওয়ার পরিবর্তে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। প্যারিস থেকে আলজাজিরার সাংবাদিক রেবেকা কলার্ড জানান, বৈঠকের প্রথম দিন শেষ হলেও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ওয়াশিংটনের নীতিগত অবস্থান কী হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

তিনি বলেন, দ্বিতীয় দিনের আলোচনায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে একটি অধিবেশন থাকবে। তবে এর বাইরেও গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনায় আসবে। সেটি হলো, কয়েক দশক ধরে এসব দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করা বহুপক্ষীয় ব্যবস্থার ভবিষ্যৎ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক
সম্পাদকের পছন্দ

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে অবস্থান নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুব...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV