তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জান...
কারখানায় বিস্ফোরণের পর সেখানে জরুরি উদ্ধারকর্মীরা উপস্থিত হন। ছবি: এএফপিতুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।
কারখানায় বিস্ফোরণের পর সেখানে জরুরি উদ্ধারকর্মীরা উপস্থিত হন। ছবি: এএফপিতুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।
’ রাষ্ট্রপতি
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoHandout picture released by Paraguay's Att...
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে দেশটির ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস কারখানায় এ বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। ঘটনার পর বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছেন এরদোয়ান।
এদিকে ইজমিরের গভর্নর জানিয়েছেন, কারখানার একটি বড় শিল্প চুল্লির বয়লার পরিবর্তনের কাজ চলছিল। এ সময় ওপরের দিকে থাকা একটি ক্রেন ছিঁড়ে চুল্লির ওপর পড়ে। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইজমিরের মেয়র জেমিল তুগায় বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর পরই হতাহত ব্যক্তির প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার বিস্ফোরণের ভয়াবহতা বর্ণনা করে বলেন, তার কাছে ঘটনাটি ভূমিকম্পের মতো মনে হয়েছিল। তিনি বলেন, ‘আমি যখন রাস্তার ওপাশের কারখানাটির দিকে তাকাই, তখন সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখছিলাম।
চিমনির কাছে আগুন জ্বলছিল। এদিকে কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা। তুরস্কের ছোট বামপন্থি রাজনৈতিক দল লেবার পার্টির ইজমির শাখা জানিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে কারখানাটিতে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দলটি বলেছে, গত ১০ বছরে এই কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় সাতজন কর্মী নিহত হয়েছেন। কারখানাটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছে তারা। এ ঘটনায় শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বিভিন্ন দেশ ও সংস্থা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
১০০,০০০ গাজা
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoBritish-made arms have reprotedly been use...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।