‘আমার বাবা আজ বাসায় আসবেন’

নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে যত কারণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দশকের বেশি সময় ধরে দেশটির রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তার ন...
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আ...
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের দিন: প্রধানমন্ত্রী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
.রাত সাড়ে ১১টায় স্ত্রী ফোন করল। ফোন ধরেই বললাম, ‘কী হয়েছে। ’ ওপাশ থেকে স্ত্রী বলল, ‘কিছু হয়নি।
’ ‘তাহলে ফোন করেছ কেন। ’ অফিসে তখন মহাব্যস্ততা। আফ্রিকার একটি দেশে সরকার পতনের পরিস্থিতি।
টেলিভিশনে ব্রেকিং নিউজ, খবরের পর খবর। পৃথিবীর কোথাও একটা সরকার পড়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় আমার স্ত্রী ফোন করে বলছেন, ‘এমনি’। বললাম, ‘শোনো, একটু ব্যস্ত আছি।
’ স্ত্রী বলল, ‘আচ্ছা। ’.ফোন রেখে কাজে মন দিলাম। পাঁচ মিনিট পর মনে হলো, মিতু কি কিছু বলতে চেয়েছিল।
হয়তো মিটারে টাকা শেষ, বিদ্যুৎ চলে গেছে। হয়তো কলে নোংরা পানি আসছে। অথবা ছেলের স্কুলের কোনো খবর।
মনে মনে বললাম, মেয়েদের এই এক সমস্যা। কথা বলবে না, আবার কথা না বললেও চলবে না। আমার অবশ্য কথা বলার লোকের অভাব নেই।
দিনরাত দুনিয়ার নানা মানুষের কথা শুনি। কোন দেশের রাষ্ট্রপতি কোথায় গেলেন, কোন দেশের মুদ্রার দাম কমল, কোন সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হলো, কোন সীমান্তে গোলাগুলি চলছে। একটা শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির হয়।
একদিন দুপুরে ছেলের স্কুল থেকে ফোন এসেছিল। ক্লাসটিচার বললেন, ‘আপনার ছেলের সঙ্গে একটু কথা বলা দরকার। ’.আমি তখন সংসদ অধিবেশন নিয়ে একটি খবর সম্পাদনা করছিলাম।
’শিক্ষক বললেন, ‘আপনার ছেলে ক্লাসে ঘুমিয়ে পড়ে। ’আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, ‘কোন ক্লাসে। ’শিক্ষক কিছুক্ষণ চুপ থেকে বললেন, ‘আমার ক্লাসে।
’আমি বললাম, ‘ও আচ্ছা। কারণ, সংসদের খবর সম্পাদনার পরপরই আরেকটা কাজ এসে হাজির হয়েছিল। সে জানে, তার বাবা গুরুত্বপূর্ণ মানুষ।
একদিন নীল তার মাকে জিজ্ঞেস করেছিল, ‘বাবা কি সব খবর জানে। ’মিতু বলেছিল, ‘সব খবর কেউ জানে না। ’নীল বলেছিল, ‘তাহলে বাবা এত রাত জাগে কেন।
’মিতু উত্তর দিতে পারেনি। .২.আমার স্ত্রী মিতুর একটি অভ্যাস আছে। প্রতিদিন রাতে ফোন করে জিজ্ঞেস করে, ‘কখন আসবে।
’আমি প্রতিদিন বলি, ‘দেরি হবে। ’ যেদিন একটু তাড়াতাড়ি ফেরার সুযোগ থাকে, সেদিনও বলি, ‘দেরি হতে পারে। ’ কারণ, সাংবাদিকের জীবন অনিশ্চিত।
কখন কোন খবর এসে হাজির হবে, কেউ জানে না। মিতু একদিন বলেছিল, ‘তোমার অফিসে কি কোনো দিন খবর আসে না। খবর ছাড়া সংবাদপত্র অফিস চলে।
’মিতু বলেছিল, ‘আমাদের বাসায় তো কোনো খবর আসে না। ’আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। এখন বুঝি, কথাটা মিতু মজা করে বলেনি।
সাংবাদিকেরা অন্যের কথার অন্তর্নিহিত অর্থ খুঁজতে অভ্যস্ত। কিন্তু পরিচিত মানুষের কথার অর্থ খুঁজতে গেলে কেমন যেন আলসেমি লাগে। ৩.সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে রাত প্রায় দুইটা।
দরজা খুলে দেখলাম, বসার ঘরের বাতি জ্বলছে। টেবিলে একটা প্লেট ঢাকা দেওয়া। পাশে ছোট্ট একটা কাগজ।
কাগজে লেখা, ‘ভাত ফ্রিজে। ’খাবার গরম করতে গিয়ে ভাতের পাশে একটা কেকের বাক্স দেখতে পেলাম। নীলের জন্মদিন আরও কয়েক মাস পরে।
কেকের বাক্স খুলে দেখি, ছোট্ট একটা কেক। তার ওপর লেখা, ‘অভিনন্দন, নীল। ’.কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম।
তারপর মনে পড়ল, নীল আজ স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। রাত দুইটা পেরিয়ে গেছে। পড়ার টেবিলে একটা সার্টিফিকেট।
পাশে রঙিন কাগজ দিয়ে বানানো ছোট্ট একটা সংবাদপত্র। প্রথম পাতায় বড় করে লেখা, ‘আমার বাবার খবর’। খবরের শিরোনাম: ‘আমার বাবা আজ বাসায় আসবেন।
’নিচে লেখা:‘আমার বাবা অনেক দেশের খবর জানেন। কিন্তু আমার স্কুলের খবর জানেন না। আজ আমি ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়েছি।
আমি বাবাকে বলতে চেয়েছিলাম। বাবা তখন অফিসে ছিলেন। মা বলেছে, বাবা খুব ব্যস্ত।
‘আমি প্রথম হয়েছি বলে মা কেক এনেছে। আমরা ভেবেছিলাম, বাবা এলে একসঙ্গে কেক কাটব। কিন্তু বাবা ফিরতে ফিরতে আমি ঘুমিয়ে পড়ব।
তাই মা কেকটা রেখে দিয়েছে। ‘আমি বাবাকে আমার ছবিটা দেখাতে চাই। বাবা ছবিটা দেখে কী বলবেন, তা জানি না।
বাবা অনেক সময় ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। ’কাগজটা নামিয়ে রাখলাম। তারপর সার্টিফিকেটটা হাতে নিলাম।
ছবির প্রতিযোগিতায় প্রথম পুরস্কার। .ছবিতে একটা বাড়ি, একটা গাছ, একটা সূর্য। বাড়ির জানালায় মা আর ছেলে দাঁড়িয়ে আছে।
বাড়ির বাইরে রাস্তার ওপর একজন মানুষ। তার হাতে একটা কালো ব্যাগ। মাথার ওপর ছোট্ট একটা মেঘ।
ছবির নিচে নীল লিখেছে, ‘বাবা অফিস থেকে আসছে। ’আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু মাথার ওপর মেঘটা কেন।
ছেলেকে জিজ্ঞেস করা দরকার ছিল। মনে পড়ল, রাতে মিতু ফোন করেছিল। আমি জানতে চেয়েছিলাম, কী হয়েছে।
মিতু বলেছিল, কিছু হয়নি। আসলে অনেক কিছু হয়েছিল। একটা ছোট্ট সংবাদপত্র তৈরি হয়েছিল।
একজন বাবা বাড়ি ফিরবেন বলে মা-ছেলে অপেক্ষা করেছিল। শুধু খবরগুলো আমার কাছে পৌঁছায়নি। ছেলের মাথায় হাত রাখলাম।
নীল ঘুমের মধ্যে একটু নড়ল। তারপর চোখ না খুলেই বলল, ‘বাবা, তুমি এসেছ। ’বললাম, ‘হ্যাঁ, বাবা।
’নীল বলল, ‘কাল সকালে যাবে না তো। ছেলে আবার বলল, ‘থাকো না। ’আমি ছেলের পাশে বসে রইলাম।
সেদিন অনেক দিন পর মনে হলো, পৃথিবীর সবচেয়ে জরুরি খবরগুলো বোধ হয় সংবাদকক্ষে আসে না। .৪.পরদিন সকালে অফিসে গিয়ে মিতুকে কল দিলাম। বললাম, ‘গতকাল কী বলতে চেয়েছিলে।
’মিতু একটু চুপ করে থেকে বলল, ‘কিছু না। তোমাকে বলতে চেয়েছিলাম। ’আমি বললাম, ‘আমি জানি।
’‘ওর খবরের কাগজ পড়েছি। তারপর বলল, ‘বাহ, শেষ পর্যন্ত আমাদের বাসার খবরও তোমার চোখে পড়ল। হাসতে হাসতেই গলা ধরে এল।
.জানালার বাইরে তাকালাম। কোথাও হয়তো নতুন সরকার গঠিত হচ্ছে, কোথাও যুদ্ধ শুরু হচ্ছে, কোথাও কোনো শিশু প্রথম পুরস্কার পাচ্ছে। কম্পিউটারের পর্দায় নতুন একটি খবর এসেছে।
খবরটায় ক্লিক করতে গিয়েও থেমে গেলাম। ব্যাগ থেকে নীলের বানানো কাগজটা বের করে টেবিলের পাশে রাখলাম। প্রথম পাতার শিরোনামটা আবার পড়লাম।
‘আমার বাবা আজ বাসায় আসবেন। ’আমি জানতাম, আজও হয়তো দেরি হবে। তবু মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম।
আজ বাড়ি ফিরে নীলকে জিজ্ঞেস করব, ছবিতে মেঘটা কেন এঁকেছে। মিতুকে জিজ্ঞেস করব, ওর দিনটা কেমন গেল। রাতের খাবার খেতে খেতে কারও ফোন এলে বলব, ‘একটু পরে কথা বলছি।
’সিদ্ধান্তটা খুব বড় কিছু নয়। একজন স্বামী ও বাবার যা করা উচিত, তার চেয়ে বেশি কিছু নয়। অথচ এই সামান্য সিদ্ধান্তটা নিতে আমার এত দিন লেগে গেল।
শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি নিলাম প্রক্রিয়া
ঋণ নিয়ে খেলাপি হওয়া কিংবা প্রতিযোগিতার বাজারে টিকতে না পারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ নিল...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।