খেলাধুলাব্রেকিং

শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি নিলাম প্রক্রিয়া

শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি নিলাম প্রক্রিয়া
শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি নিলাম প্রক্রিয়া
শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি নিলাম প্রক্রিয়া ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
সম্পাদকের পছন্দ

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারি...

ঋণ নিয়ে খেলাপি হওয়া কিংবা প্রতিযোগিতার বাজারে টিকতে না পারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ নিলামে বিক্রি করে দেনা পরিশোধের মতো ভালো উদ্যোগের অপব্যবহার করা হচ্ছে। চট্টগ্রামে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই নিলাম প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছে। অসাধু ব্যাংক ...

ঋণ নিয়ে খেলাপি হওয়া কিংবা প্রতিযোগিতার বাজারে টিকতে না পারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ নিলামে বিক্রি করে দেনা পরিশোধের মতো ভালো উদ্যোগের অপব্যবহার করা হচ্ছে। চট্টগ্রামে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই নিলাম প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছে। অসাধু ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে শত শত কোটি টাকার সম্পদ নামমাত্র দামে কিনে নেওয়া হচ্ছে।

ঘটনার বর্ণনা দিলেন মোটরসাইকেলের চালক
সম্পাদকের পছন্দ

ঘটনার বর্ণনা দিলেন মোটরসাইকেলের চালক

মোটরসাইকেলটিতে বসা চালক মো. ফারুক মিয়া ও যাত্রী এ বি এম আহসানুল্লাহ আরিফ। অপেক্ষা সিগন্যালে সবুজ বাত...

এরপর সম্পদ বিক্রির টাকা নানা খাত দেখিয়ে ভাগবাঁটোয়ারা করে নিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। শুধু ব্যাংকই নয়, বেপজার মতো প্রতিষ্ঠানগুলোর অসাধু কর্মকর্তারাও এই সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্ট। অর্থঋণ নিয়ে কাজ করা আইনজীবীরা জানান, শক্তিশালী এই সিন্ডিকেটের কাছে তারা জিম্মি হয়ে গেছেন।

এদের কাছে আদালতও অসহায় হয়ে পড়ে মাঝেমধ্যে। আইনের ফাঁক-ফোকরগুলো এমনভাবে ব্যবহার করা হয় যে, কারো কিছু করার থাকে না। ২০১০ সালে সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ১৫ কোটি টাকা ঋণ নেয় ক্লিউইস্টন ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান।

ঋণের বিপরীতে অন্যান্য সম্পত্তির সঙ্গে ওআর নিজাম আবাসিক এলাকায় সোয়া চার কাঠার উপর পাঁচতলা ভবনও বন্ধক রাখেন ক্লিউইস্টন ট্রেডিংয়ের মালিক আব্দুল আলিম চৌধুরী। ঋণ পরিশোধ করতে না পারায় ২০১৪ সালে অর্থঋণ আদালতে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। সুদে-আসলে বর্তমানে ব্যাংকের পাওনা ২৪ কোটি টাকা।

বকেয়া ঋণ আদায়ে ২০২৫ সালের ১০ জানুয়ারি পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ব্যাংকের নিজস্ব পরিদর্শন প্রতিবেদনে ভবনটি তিনতলা এবং সার্ভে প্রতিবেদনে পাঁচতলা ভবন উল্লেখ করা হলেও নিলাম বিজ্ঞপ্তিতে ভবনের কোনো বিবরণ না দিয়ে ‘খালি জমি’ হিসেবে উপস্থাপন করা হয়। নির্ধারিত তারিখে নিলামে অংশ নেন মীর রাশেদ হোসেন ও নুর আক্তার বেগম নামে দুই বিডার।

মীর রাশেদ তাহা ফ্যামিলি নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আর নূর আক্তার একই কোম্পানির শীর্ষ কর্মকর্তা মোশারফ হোসেন মিন্টুর শাশুড়ি। নিলামে নূর আক্তার ৯ কোটি ৬০ লাখ টাকার সর্বোচ্চ দরদাতা হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার কাছে কথিত খালি জমিটি হস্তান্তরের সুপারিশ করে।

অনুসন্ধানে জানা গেছে, নিলামে নুর আক্তারের পক্ষে অংশ নেন মেজবাহউদ্দিন তালুকদার এবং মীর রাশেদের পক্ষে অংশ নেন মোসাব্বির হাসান নামের দুই ব্যক্তি। দুজনই তাহা গ্রুপেরই কর্মকর্তা। দুই দরদাতার পে-অর্ডারের আবেদনকারী আবার একজন।

তার নাম মোহাম্মদ জাবের, তিনিও তাহা গ্রুপের কর্মকর্তা। পে-অর্ডার ইস্যু হয় পূবালী ব্যাংক খাতুনগঞ্জ শাখার মেসার্স কোমো ট্রেড নামের একটি অ্যাকাউন্ট থেকে। এই অ্যাকাউন্টের মালিক প্রবাসী সেলিম উদ্দিন চৌধুরী।

যদিও অ্যাকাউন্টের বিষয়ে কিছুই জানেন না প্রবাসী সেলিম। তার অ্যাকাউন্ট ব্যবহার করে নিলাম জালিয়াতির বিষয়টি জানাজানি হওয়ার পর দেশে এসে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আদালতে মামলাও করেন তিনি। জালিয়াতির এ ঘটনা প্রকাশের পর ঋণগ্রহীতা আব্দুল আলিম উচ্চ আদালতে মামলা করলে নিলাম কার্যক্রমের ওপর দেওয়া হয় স্থগিতাদেশ।

শুধু তাই নয়, সংঘবদ্ধ এই চক্রটিকে খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির তদন্ত কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, আদালতের নির্দেশে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। সব পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

সংশ্লিষ্ট ডকুমেন্টগুলো যাচাই-বাছাই করছি। তবে ব্যাংকগুলোর ডকুমেন্ট এখনো সংগ্রহ করতে পারিনি। ওগুলো পেলেই বিষয়টি বোঝা যাবে।

তদন্ত চলাকালে কোনো মামলার বিষয়ে এর চেয়ে বেশিকিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি। ঋণগ্রহীতা ক্লিউইস্টন গ্রুপের আইনজীবী মেজবাহ জানান, ব্যবসায়িক লোকসানের কারণে তাদের কোম্পানি ব্যাংকের ঋণ শোধ করতে পারেনি এটা সত্য। কিন্তু ২০ কোটি টাকার সম্পদ ৯ কোটি টাকায় বিক্রি করে দেওয়ার অধিকার কি ব্যাংকের আছে।

মূলত ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে সংঘবদ্ধ চক্র নিলামের নামে পানির দামে সম্পদটি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। যে ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করে পে-অর্ডার করা হয়েছে, তিনিও জালিয়াতির মামলা করেছেন। বিষয়টি জানতে পেরে আমরাও আদালতের শরণাপন্ন হয়েছি।

আদালত পুরো কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়ে এই চক্রের হোতাদের খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে নিলাম কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় দরদাতা নুর আক্তার কৌশলে বিড মানি ৯৬ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। তবে নুর আক্তার কিংবা তার পক্ষে নিলাম কার্যক্রমে অংশ নেওয়া মেজবাহ উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নুর আক্তার ফোন রিসিভ করেননি। আর মেজবাহ প্রতিবেদকের পরিচয় শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে বিস্তারিত কথা বলেন বিডে অংশ নেওয়া মীর রাশেদ।

তিনি জানান, সম্পত্তির মালিক আব্দুল আলিম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এখন পলাতক। কোনো ব্যাংক নিলাম দিলে পলাতক অবস্থায় বিভিন্ন পক্ষকে ব্যবহার করে জটিলতা তৈরি করেন। এই সম্পদের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে।

বিষয়টি আদালতের নির্দেশে সিআইডি তদন্ত করছে, আমরা সিআইডিকে সহযোগিতা করছি। বিডে অংশ নেওয়া নুর আক্তার তার প্রতিষ্ঠানের শীর্ষ কোনো কর্মকর্তার আত্মীয় কিনা এমন প্রশ্নের জবাবে মীর রাশেদ বলেন, পরিচিত কিংবা আত্মীয়স্বজনরা ওই সম্পত্তি নিলামে প্রতিযোগিতা করতে পারবেন নাÑএমন কোনো শর্ত নিলাম বিজ্ঞপ্তিতে ছিল না। ৭০ কোটি টাকার কারখানা ১৮ কোটিতে বিক্রি।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানা ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের ৭০ কোটি টাকা বিনিয়োগের একটি কারখানা মাত্র ১৮ কোটি ৪৬ লাখ টাকায় নিলামে বিক্রি করে দিয়েছে বেপজা। এই টাকা আবার বিভিন্ন খাতে খরচ দেখিয়ে নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। একই গ্রুপের আরেকটি কারখানাও সম্প্রতি নিলামে তুলেছে বেপজা।

তবে উচ্চ আদালত এই নিলাম প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সূত্র জানিয়েছে, বিভিন্ন ব্যাংকিং সেক্টরের মতো বেপজার অভ্যন্তরেও সক্রিয় রয়েছে নিলাম সিন্ডিকেটের সদস্যরা। আর এই সিন্ডিকেটটিই বিভিন্ন বন্ধ কারখানা নিলামের নামে শত কোটি টাকার সম্পদ পানির দামে হাতিয়ে নিতে সক্রিয় রয়েছে।

শুধু ফ্যামিলিটেক্সই নয়, এমন অনেক প্রতিষ্ঠানকে পথে বসিয়ে দিয়েছে সিন্ডিকেটটি। সাধারণত বেপজার অধীনে থাকা ইপিজেডগুলোতে বন্ধ হওয়া কারখানাগুলো নিলামে তোলার আগে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, কাস্টমসের সহকারী কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিনে কারখানা পরিদর্শন করে যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের তালিকা (ইনভেন্টরি) করে।

পাশাপাশি প্রকৌশলীদের মাধ্যমে ভবনের আয়তন, যন্ত্রপাতির বর্তমান অবস্থা এবং বার্ষিক ১০-২০ শতাংশ অবচয় হিসাব করে কারখানার মূল্য নির্ধারণ করা হয়। এরপর প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে পত্রিকায় নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি উন্মুক্ত দরপত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার নির্ধারিত প্রক্রিয়াগুলো অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ফ্যামিলিটেক্সের কারখানা নিলামের ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি।

চট্টগ্রাম ইপিজেডে (প্লট-২, সেক্টর-০৪/এ) অবস্থিত ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। একই এলাকায় এই মালিকের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, নাম এনএলজেড ফ্যাশন লিমিটেড। করোনার ধাক্কা সামলাতে না পেরে ২০২৩ সালে দুটি কারখানাই বন্ধ করে দিতে বাধ্য হয় মালিকপক্ষ।

দুই বছরের মাথায় কারখানা দুটি বন্ধ দেখিয়ে বিক্রির উদ্যোগ নেয় বেপজা। ইতোমধ্যে ফ্যামিলিটেক্স বিডি বিক্রি করে দেওয়া হয়েছে। এনএলজেড ফ্যাশন বিক্রি করতে নিলাম বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বেপজার নথি বলছে, ফ্যামিলিটেক্স বিডি বিক্রি হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকার পুরোটাই খরচ হয়েছে বিভিন্ন খাতে। মামলা, নিলাম পরিচালনা ও সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় দেখানো হয়েছে চার লাখ ৯৬ হাজার টাকা।

বেপজার পাওনা হিসেবে পরিশোধ করা হয়েছে প্রায় দুই কোটি ৭৮ লাখ টাকা। আর কাস্টমস কর্তৃপক্ষের পাওনা হিসেবে দেখানো হয়েছে ১০ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার টাকা। কারখানাটিতে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ দেখানো হয়েছে চার কোটি ৭৪ লাখ টাকা।

এমন বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে বিক্রির পুরো টাকাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছে বেপজা। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, তাদের প্রতিষ্ঠানের হিসাবে শ্রমিকদের বকেয়া পাওনা ছিল ৮৩ লাখ টাকা। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ভুয়া শ্রমিকের নামে খরচ দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার বিজিএমইএর সাবেক পরিচালক মোস্তোফা কায়সার জানান, ব্যাংকিং জটিলতাসহ নানা কারণে বেশ কিছুদিন তিনি দুটি কারখানা বন্ধ রাখতে বাধ্য হন। এক পর্যায়ে দুটি প্রতিষ্ঠানই নিলামে তোলার প্রক্রিয়া শুরু করে বেপজা। যার একটি কারখানা ইতোমধ্যে নিলামে বিক্রি করে একটি গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার অভিযোগ, ৭০ কোটি টাকার কারখানাটি মাত্র ১৮ কোটি টাকায় পাতানো নিলামে বিক্রি করা হয়েছে। নিলাম প্রক্রিয়ার শুরুতে বেপজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা আমাদের সহযোগিতা করেনি। আমরা বেপজাকে অনুরোধ করেছিলাম নিলামের টাকা দিয়ে ব্যাংকের দায় পরিশোধ করার জন্য।

কিন্তু বেপজা কারখানা বিক্রির টাকা আমাদের সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন খাতে খরচ দেখিয়ে সমন্বয় করে নিয়েছে। অন্য কারখানাটি নিলামের উদ্যোগ নিলে আমরা এই অসংগতিগুলো তুলে ধরে উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত এনএলজেড ফ্যাশন বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। তবে বন্ধ কারখানা নিলাম প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে বেপজার চট্টগ্রাম ইপিজেডের অঞ্চল পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, বন্ধ কারখানাগুলোর নিলাম প্রক্রিয়ার সঙ্গে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটসহ একাধিক সরকারি দপ্তরের প্রতিনিধি সম্পৃক্ত থাকে।

একাধিক গোয়েন্দা সংস্থা এই প্রক্রিয়া মনিটরিং করে। এতে বেপজার অনিয়মের কোনো সুযোগ নেই। কারখানার শ্রমিকদের পাওনার বিষয়ে তিনি জানান, প্রতিষ্ঠানের পে-রোল রেকর্ড এবং দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী পাওনা নির্ধারণ হয়।

তাদের চাকরির মেয়াদ ও আইনগত প্রাপ্য হিসাব বিবেচনায় নেওয়া হয়। মালিকপক্ষ কম অর্থ দাবি করলেও শ্রমিকদের আইন অনুযায়ী প্রাপ্য অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়। তার দাবি কোনো কারখানা নিলামে বিক্রি করা হলে, প্রাপ্ত অর্থ থেকে প্রথমে শ্রমিকদের পাওনা, কাস্টমস ও সরকারের বকেয়া এবং ব্যাংকের ঋণ পরিশোধ করা হয়।

সব দায়দেনা পরিশোধের পর অর্থ উদ্বৃত্ত থাকলে তা সংশ্লিষ্ট মালিককে ফেরত দেওয়া হয়। ফ্যামিলিটেক্সের ক্ষেত্রেও এই প্রক্রিয়ার ব্যত্যয় ঘটেনি। নিলাম নিয়ে কাজ করা সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী জিয়া হাবিব আহসান জানান, নিলামের নিয়ম হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দায়বদ্ধ সম্পদটি যথাযথ প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে সর্বোচ্চ দামে সম্পদটি বিক্রি করবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি ন্যায্য দাম না পায় তবে বিডারের অনুকূলে সেই সম্পদ বুঝে নাও দিতে পারে। দায়-দেনা পরিশোধের পর উদ্বৃত্ত টাকা মালিকপক্ষকে বুঝিয়ে দেওয়ার নিয়মও রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই নিয়ম মানা হয় না।

সংঘবদ্ধ চক্র নিলাম প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে পানির দামে সম্পদ হাতিয়ে নেয়। এর থেকে পরিত্রাণ পেতে হলে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা আসতে হবে বলেও জানান তিনি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

পরাজিত হওয়া
সম্পাদকের পছন্দ

পরাজিত হওয়া

Tasmania 427 (Hope 99, Doran 77, Wyllie 64, Dwarshuis 4-85) beat New South Wales 202 (Bird 4-39) and...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV