ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
অর্থনীতি ফ্যাক্ট-চেকড

আমদানি দৌড়ায়, রপ্তানি হাঁটে

System Administrator • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ • ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:
আমদানি দৌড়ায়, রপ্তানি হাঁটে
আমদানি দৌড়ায়, রপ্তানি হাঁটে ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

দেশের অর্থনীতিতে এখন অসম দৌড় চলছে। আমদানি দৌড়াচ্ছে অলিম্পিকের স্প্রিন্টারের মতো, রপ্তানি হাঁটছে ডায়াবেটিসের রোগীর মতো মর্নিং ওয়াকে। মাঝখানে বাণিজ্যঘাটতি নামের ভদ্রলোক দুজনের ব্যবধান মাপতে মাপতে নিজেই ফুলে ঢোল হয়ে গেছেন। সম্প্রতি তাঁর ওজন আরও বেড়েছে। একদিন দেখা হলো ...

দেশের অর্থনীতিতে এখন অসম দৌড় চলছে। আমদানি দৌড়াচ্ছে অলিম্পিকের স্প্রিন্টারের মতো, রপ্তানি হাঁটছে ডায়াবেটিসের রোগীর মতো মর্নিং ওয়াকে। মাঝখানে বাণিজ্যঘাটতি নামের ভদ্রলোক দুজনের ব্যবধান মাপতে মাপতে নিজেই ফুলে ঢোল হয়ে গেছেন।

সম্প্রতি তাঁর ওজন আরও বেড়েছে। একদিন দেখা হলো তিনজনের। তিনজনের দেখা হলো চায়ের দোকানে।

আমদানি: কি রে রপ্তানি। আয়-রোজগার কম মনে হচ্ছে। খাওয়াদাওয়া হয় না নাকি।

রপ্তানি: ডলার পাব কোথা থেকে। তুমি তো দেশের সব ডলার গিলে বসে আছো। তেল আনো, গম আনো, ভোজ্যতেল আনো—আনতে আনতে পকেট ফাঁকা।

আমি বানিয়ে বেচতে যাব, ততক্ষণে তুমি বাজার খালি করে ফেলো। আমদানি: গত তিন মাসে আমি ১৫ শতাংশ বেড়েছি। টেসলার যুগে তুমি এখনো পায়ে ঠেলা রিকশার মতো দৌড়াচ্ছ।

প্রয়োজনে হানিনাট খাও। রপ্তানি: দৌড়াব কী দিয়ে। আমার পায়ে তো কাগজপত্রের শিকল।

আর তুমি তো ফুলেছ জ্বালানির ঠেলায়। জ্বালানির বিল একাই ১০৫ শতাংশ বেড়েছে। আর তুমি ফুলছ গ্যাসে।

আর আমার দিকে তাকাও, আমি শুকিয়ে কাঠ। কারণ, যন্ত্রপাতি আনতে গেলেই তোমার নাকি ডলারসংকট, আর তেল আনতে গেলেই ডলারের বন্যা। জ্বালানি ছাড়া কারখানা চলে।

বিদ্যুৎ ছাড়া ফ্যানও ঘোরে না। তোমাদের দুজনের ঠেলাঠেলির ভার তো আমাকেই বইতে হচ্ছে। তিন মাসে আমার ওজন ৩১ শতাংশ বেড়ে ৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার হয়েছে।

আমাকে এখন আর ঘাটতি বলে না, বলে ঘাটতির পাহাড়। কিন্তু কারখানার যন্ত্রপাতি কেনার সময় তোমার পা টলে কেন। যন্ত্র আনতে গেলেই তোমার পকেটে টান পড়ে, আর জ্বালানি কিনতে গেলেই পকেট খুলে যায়।

এটা উৎপাদন নাকি আগুনে ঘি ঢালা। এই সময় হাঁপাতে হাঁপাতে এলেন বাণিজ্যঘাটতি। তাঁর শার্টের বোতাম খুলে গেছে।

গালের মাংস ঝুলে গেছে, চোখ দেবে গেছে, পা টলছে। বাণিজ্যঘাটতি: থামো ভাই, থামো। আমি এখন আর ভদ্রলোক নই, লোকে আমাকে এখন কুমড়ো পটাশ বলে।

আমদানি: আমার দোষ কী। আমি তো দেশের প্রয়োজন মেটাচ্ছি। রপ্তানি: আর আমার দোষ কী।

আমাকে দিয়ে আয় বাড়াতে চায়, অথচ মাঠে নামার আগেই পায়ে শিকল পরিয়ে দেয়। আমাকে বলা হয়, বেশি করে বেচো। অথচ বেচতে গেলে বলে, আগে ১৭টা ছাড়পত্র আনো, ২২টা সিল মারো, ৩টা কমিটির পায়ে ধরো।

.বাণিজ্যঘাটতি: তাহলে সমস্যাটা কোথায়। রপ্তানি: সমস্যা হলো, আমদানির জন্য লালগালিচা, রপ্তানির জন্য লাল ফিতা। তুমি এলে বন্দরে সাইরেন বাজে, আমি গেলে ফাইলের পাহাড়ে চাপা পড়ি।

আমদানির জন্য দরজা খোলা, রপ্তানির জন্য দরজায় তালা। তুমি জাহাজভর্তি পণ্য নিয়ে এলে তুমি অতিথি, আমি নতুন বাজার খুঁজতে গেলে আমি আসামি। আমাকে থামালে কিন্তু বাজারে হাহাকার পড়ে যাবে।

বাণিজ্যঘাটতি: তোমাকে থামাতে বলছি না। কিন্তু শুধু আমদানি বাড়িয়ে পেশি ফুলিয়ে লাভ কী, যদি উৎপাদনের হাড়ই না থাকে। রপ্তানি: আমারও একটু পরিচর্যা দরকার।

শুধু পোশাকের কাঁধে পুরো রপ্তানির পালকি আর কতকাল বইবে। পোশাক হাঁচি দিলেই তো পুরো অর্থনীতির গায়ে জ্বর আসে। বাণিজ্যঘাটতি: কথাটা নীতিনির্ধারকদের কানে যাবে তো।

রপ্তানি: যাবে, তবে কান দিয়ে ঢুকে ফাইল হয়ে বের হবে। তাঁরা আবার একটা কমিটি করবেন। কমিটি রিপোর্ট দেবে—আমদানিকে আরও দ্রুত আনতে হবে, আর রপ্তানিকে দৌড় শেখাতে হবে।

কমিটির চা-বিস্কুটের বিলটাও আবার আমদানি করেই মেটাতে হবে। .সিক্রেট কোড অব পাসপোর্ট অফিস.করপোরেট তেল.বেকারত্ব দূরীকরণের উপায়.সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট.বাঁশি যার যার, বাঁশ সবার.আজব দেশে মীনা.রসালো Billboard.একটি প্রকল্পের আত্মকাহিনি.স্যরি, আমরা খুশি হতে পারিনি।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ প্রথম আলো থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

আরও পড়তে পারেন

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন