সংবাদ

‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করলেন জুবাইদা রহমান

‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করলেন জুবাইদা রহমান
সংবাদ চিত্র ও সংগ্রহ: Prothom Alo - Latest ডিজিটাল ডেস্ক • ছবি স্বত্ব সংরক্ষিত ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
সম্পাদকের পছন্দ

বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জ: বামে পুলিশের গাড়িতে আগুন, ডানে আ.লীগের মিছিল। ছবি: আমার দেশগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্...

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। আজ সোমবার তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। এ সময় তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস (মলি)।

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯২৯ জন
সম্পাদকের পছন্দ

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯২৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে সৃষ্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাস...

পরিদর্শনের শুরুতে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জুবাইদা রহমানকে অবহিত করা হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন। এ সময় জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে উল্লেখ করেন। এ জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সুযোগের অভাবে কোনো শিশু ও কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জুবাইদা রহমান প্রয়াসের পৃষ্ঠপোষক, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরিদর্শনকালে প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য ও শিক্ষার্থীদের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল
সম্পাদকের পছন্দ

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

জনসংযোগ ও কৌশলগত যোগাযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও)...

সূত্র: Prothom Alo - Latest

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV