ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
জাতীয় ফ্যাক্ট-চেকড

নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

Prothom Alo - Latest • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ • ১ বার পঠিত
ফন্ট সাইজ:
নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি
নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেওয়া হয়েছে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্রীরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যান।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেওয়া হয়। এরপর ধোঁয়া স্টেশনের ভেতর ঢুকে যায়। এ সময় ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে স্টেশনের ভেতরে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র বলছে, ডিজেল জেনারেটরে এক হাজার লিটারের মতো ডিজেল রয়েছে। বাসের আগুন ডিজেল জেনারেটরে ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত। সে কারণে যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম প্রথম আলোকে বলেন, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান প্রথম আলোকে বলেন, যে বাসে আগুন দেওয়া হয়েছে, সেটির কোনো যাত্রী ও চালককে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কারা বাসে আগুন দিয়েছে, সেটা শনাক্তের চেষ্টা চলছে।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ Prothom Alo - Latest থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন