ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
জাতীয় ফ্যাক্ট-চেকড

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?

BBC Bangla • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ • ১ বার পঠিত
ফন্ট সাইজ:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন?
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন? ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক জানিয়েছে, এই চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সরকারের চূড়ান্ত অনুমোদনের পর এই মাসের মধ্যেই এই চুক্তি স্বাক্ষর হবে বলেও বিবিসি বাংলাকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দর-কষাকষিতে তাদের কয়েকটি 'কঠিন শর্তে' বাংলাদেশ সরকার সম্মত হয়েছে বলেও একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে।

এর মধ্যে তৃতীয় টার্মিনাল চালু হলে বাকি দুইটি টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ, লভ্যাংশ ভাগাভাগি নিয়ে অসম শর্ত এবং ঢাকায় এই হযরত শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছরের মধ্যে অন্য কোন বিমানবন্দর চালু না করার শর্তও দেওয়া হয়েছে বাংলাদেশকে।

এভিয়েশন বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, জাপানি কনসোর্টিয়ামের সাথে যে সব শর্তে বাংলাদেশ সম্মত হয়েছে, তার অনেকগুলো বাংলাদেশের স্বার্থের সাথে সাংঘর্ষিক।

এ নিয়ে বেসমারিক বিমানমন্ত্রী, বিমান সচিব ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বক্তব্য আনুষ্ঠানিকভাবে জানতে যোগাযোগ করা হয়েছে বিবিসি বাংলার পক্ষ থেকে। তবে তাদের বক্তব্য পাওয়া যায় নি।

যদিও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সরকার দলীয় একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন, "জাপানের কোম্পানির সাথে যে চুক্তি হচ্ছে, তাতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে"।

প্রায় ২২ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হলেও এর পরিচালনা সংক্রান্ত জটিলতায় তা এতদিন আটকে ছিল।

আগামী ১৬ই ডিসেম্বর তৃতীয় টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের এক এবং দুই নম্বর টার্মিনাল থেকেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। বছরে এই দুটি টার্মিনালের যাত্রী পরিচালন ক্ষমতা প্রায় ৮০ লাখ।

অন্যদিকে, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী পরিচালন ক্ষমতা ধরা হয়েছে এক কোটি ২০ লাখ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে শর্ত অনুযা এই টার্মিনাল থেকেই আন্তর্জাতিক সব ফ্লাইট পরিচালিত হতে হবে। তবে, শুধুমাত্র হজ ফ্লাইট, চার্টার্ড এবং বাজেট ফ্লাইট (কম খরচের বিমান) ফ্লাইটগুলো প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে থেকে চলাচল করবে।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ BBC Bangla থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন