ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
জাতীয় ফ্যাক্ট-চেকড

'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?

BBC Bangla • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ • ১ বার পঠিত
ফন্ট সাইজ:
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন? ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

২০২৬ সালের ১৩ই নভেম্বর, শুক্রবার। দিনটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বেশ কয়েকটি আরব গণমাধ্যমে আবারও আলোচনায় এসেছে 'পৃথিবীর ধ্বংস' হওয়া বা মহাপ্রলয়ের একটি ধারণা।

এই তারিখটি ৬৬ বছর আগে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত, যেখানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছিল।

যে বর্ণনাটি ছড়িয়ে পড়ছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিন জন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।

গবেষকেরা তাদের গবেষণায় উপসংহারে বলেছিলেন, যদি বৈশ্বিক জনসংখ্যা প্রায় দুই হাজার বছর ধরে পর্যবেক্ষণ করা প্রবৃদ্ধির ধারা অনুযায়ী বাড়তেই থাকে, তাহলে তাদের গাণিতিক মডেল অনুযায়ী তাত্ত্বিকভাবে ২০২৬ সালের নভেম্বরে মানুষের সংখ্যা 'অসীমে' পৌঁছাবে।

কিন্তু গবেষকেরা কি সত্যিই মানবজাতির বিলুপ্তির কথা বলেছিলেন?

আর এই তারিখটির সঙ্গে কি কোনো মহাজাগতিক বিপর্যয় বা পৃথিবীতে জীবনের অবসান ঘটাবে এমন কোনো ঘটনার বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে?

এই গবেষণার সূত্র মেলে অস্ট্রীয়-মার্কিন পদার্থবিদ হেইঞ্জ ফন ফোরস্টারের কাজ থেকে। তিনি ইউনিভার্সিটি অব ইলিনয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক প্যাট্রিশিয়া মোরা এবং লরেন্স অ্যামিয়টের সঙ্গে যৌথভাবে গবেষণাটি প্রস্তুত করেন।

গবেষকেরা বিশ্বের জনসংখ্যার ঐতিহাসিক বিভিন্ন হিসাবের ওপর নির্ভর করেছিলেন, যার মধ্যে খ্রিস্টীয় যুগের শুরু থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ২৪টি জনসংখ্যা-অনুমান অন্তর্ভুক্ত ছিল। এসব তথ্যের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করেন, ইতিহাসের ধারায় মানবসংখ্যা কীভাবে পরিবর্তিত হয়েছে।

তারা শুধু এই অনুমান করেননি যে জনসংখ্যা একটি স্থির হারে বৃদ্ধি পায়। বরং তারা দ্রুততর প্রবৃদ্ধি, বা হাইপারবলিক গ্রোথ নামে পরিচিত একটি ধারণার ওপর ভিত্তি করে গাণিতিক মডেল প্রস্তাব করেছিলেন। এতে শুধু জনসংখ্যাই বাড়ে না, বরং বৃদ্ধির হারও সময়ের সঙ্গে আরও দ্রুত হয়।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

মডেলটি ধরে নিয়েছিল যে যোগাযোগ, সহযোগিতা, সমাজ ও জোট গঠনের মানুষের সক্ষমতা তাদের এমন উপায় উদ্ভাবনে সহায়তা করে, যা কিছু পরিবেশগত সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে এবং এর ফলে বেঁচে থাকা ও প্রজননের সক্ষমতা বাড়ে।

ঐতিহাসিক তথ্যের ওপর সমীকরণটি প্রয়োগ করার পর গবেষকেরা উপসংহারে পৌঁছান। সঠিক তারিখটি যুক্তি বা নিয়মবর্হিভূত ছিল। সূত্রটি সমাধান করে গাণিতিক মডেলটি একটি 'সিঙ্গুলারিটি' বিন্দুতে পৌঁছায়, ওই সংখ্যাটি ছিল ২০২৬.৮৭। যা বিশ্লেষণ করে আনুমানিক নভেম্বরের মাঝামাঝি সময়ের একটা ধারণা পাওয়া যায়।

এই কারণেই গবেষণার শিরোনামে ১৩ই নভেম্বর ২০২৬ তারিখটি উঠে আসে। কারণ মডেলটি পূর্বাভাস দিয়েছিল যে একই অনুমান অনুযায়ী প্রবৃদ্ধি চলতে থাকলে ওই দিনে জনসংখ্যা অসীমে পৌঁছাবে।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ BBC Bangla থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন