শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / সন্ধ্যা ৬:১৬ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
সংবাদ

আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ক্যসিংশৈ মারমা। তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। ক্যসিংশৈ মারমা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কচ্ছপতলী আলোর পাঠশালা থেকে নিম্ন মাধ্যমিক পর্যায় সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য তিনি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। কঠোর অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় নির্দেশনা এবং নিজের অদম্য মেধার জোরে তিনি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঙ্ক্ষিত এই ফলাফল অর্জন করেন।

তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে কচ্ছপতলী আলোর পাঠশালার সংশ্লিষ্ট এক শিক্ষক বলেন, আমি খুব ভালো করে জানি, তাঁর অনেক মেধা ছিল। তাঁর একাগ্রতা ও পড়ার প্রতি আগ্রহই তাঁকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে ক্যাসিংশৈ মারমার এই সাফল্য আগামী দিনে আরও অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর এই উজ্জ্বল ভবিষ্যতের পথচলায় শুভকামনা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।

সূত্র: Prothom Alo - Latest

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV