শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / সন্ধ্যা ৬:৩২ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল

ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল
ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি পুলিশ ফাঁড়ি থেকে এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এপিএসসিসিএল) পুলিশ ফাঁড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত পুলিশ কর্মকর্তার নাম জাহা...

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি পুলিশ ফাঁড়ি থেকে এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এপিএসসিসিএল) পুলিশ ফাঁড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম (৫২)।

পুলিশের এই উপপরিদর্শক (এসআই) ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়। .পুলিশের ভাষ্য, ওই কর্মকর্তা নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর আলম। হাঁটা শেষ করে তিনি পুলিশ ফাঁড়িতে ফিরে আসেন।

কিছুক্ষণ পর ফাঁড়ি থেকে একটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এরপর ফাঁড়িতে ঢুকে মেঝেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পাশে পড়ে ছিল একটি পিস্তল।

.খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জাহাঙ্গীর আলম, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমানসহ পুলিশের অন্য সদস্যরা এপিএসসিসিএল পুলিশ ফাঁড়িতে যান। পরে সুরতহাল শেষে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আশুগঞ্জ থানার ওসি আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা পুলিশের অধীন এপিএসসিসিএলে পুলিশের একটি ফাঁড়ি আছে।

দেড় থেকে দুই মাস আগে জাহাঙ্গীর আলম সেখানে যোগদান করেন। তাঁর নামে একটি পিস্তল ইস্যু করা ছিল। নিজের পিস্তল দিয়ে মাথার বাঁ পাশে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।

তবে কেন এমন করেছেন, এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। .অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামও দাবি করেন, জাহাঙ্গীর আলম নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।

তবে কোনো কারণ জানাতে পারেননি। তিনি বলেন, নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তার রক্তাক্ত মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

ফাইল ছবি জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে রচিত বাংলাদেশের সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম...

জাতীয়

এইচএসসিতে দুই বিষয় পর্যস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষার সুযোগ

এইচএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। কারা অংশ নিতে পারবেন? বিস্...

জাতীয়

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্...

জাতীয়

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দিতে ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV