খেলাধুলা

৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক

৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক
৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক
৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
নেতানিয়াহুকে হটাতে আইজেনকটের পাশে আরব দলগুলোর জোট
সম্পাদকের পছন্দ

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটের পাশে আরব দলগুলোর জোট

ছবি: রয়টার্সইসরাইলে গত সপ্তাহে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর নতুন সরকার গঠনে বিরোধী নেতা গাদি আইজেনক...

টাঙ্গাইলের ধনবাড়ীতে সোমবার গ্রাহকদের মানববন্ধন । আমার দেশটাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে দুটি সমবায় সমিতির মালিকপক্ষ। উপজেলার সয়া বাজার এলাকায় অবস্থিত ‘ঋণদান একতা’ এবং ‘গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের ওই প...

টাঙ্গাইলের ধনবাড়ীতে সোমবার গ্রাহকদের মানববন্ধন। আমার দেশটাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে দুটি সমবায় সমিতির মালিকপক্ষ। উপজেলার সয়া বাজার এলাকায় অবস্থিত ‘ঋণদান একতা’ এবং ‘গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠান দুটির পরিচালকেরা রাতের আঁধারে অফিস তালাবদ্ধ করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
সম্পাদকের পছন্দ

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়

ShowQuick Read — এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ও শীর্ষ সংবাদমাধ্যম NDTV।

এতে ধনবাড়ী ও পাশের জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাজারো গ্রাহক সর্বস্বান্ত হয়ে পড়েছেন। সরেজমিনে সয়া বাজার এলাকায় গিয়ে সমিতি দুটির কার্যালয় তালাবদ্ধ দেখা যায়। ভুক্তভোগীরা জানান, ভবনের সামনে পিতলখচিত বড় অক্ষরে আকর্ষণীয় সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হতো।

সরকারি নিয়মবহির্ভূতভাবে কর্ম এলাকার বাইরে থেকে সদস্য সংগ্রহ করে তারা সঞ্চয় ও ঋণদান কার্যক্রম পরিচালনা করছিল। অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। টাঙ্গাইলের ধনবাড়ী গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য সরিষাবাড়ীর পঞ্চাশী গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘প্রতি লাখে মাসে ১ হাজার ২০০ টাকা লাভের কথা বলে আমাকে এফডিআর করতে প্রলুব্ধ করা হয়।

বেশি লাভের আশায় জমি বিক্রি করে ২০ লাখ ২৭ হাজার টাকা জমা রেখেছিলাম। আজ তারা সব টাকা নিয়ে পালিয়েছে। এখন আমার মরণ ছাড়া উপায় নেই।

’ সংশ্লিষ্ট সমবায় দপ্তরের তদারকির অভাব বা যোগসাজশে এমন ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন। একই এলাকার ভুক্তভোগী লাইলী খাতুন জানান, তিনি ২৭ লাখ টাকা এবং ইসিনা খাতুন ৫ লাখ টাকা ওই সমিতিতে জমা রেখেছিলেন। টাকা হারিয়ে তারা এখন পথে বসেছেন।

এছাড়া একই গ্রামের জুলহাস উদ্দিন ৪ লাখ এবং কল্পনা বেগম ঢাকায় কর্মরত মেয়েদের পাঠানো ১৫ লাখ টাকা জমা রেখে নিঃস্ব হয়ে গেছেন। অন্যদিকে, ঋণদান একতা সমবায় সমিতির সদস্য পঞ্চাশী এলাকার আব্দুল মোতালিব জানান, তিনি কষ্টার্জিত ৫৩ লাখ টাকা জমা রেখেছিলেন। একই প্রতিষ্ঠানে সখিনা ৫ লাখ, জহুরা বেগম ৪ লাখ, গোলজার হোসেন ৩ লাখ এবং মর্জিনা খাতুন ১ লাখ টাকা রেখে প্রতারণার শিকার হয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, দুটি সমিতি মিলে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় গত শুক্রবার বিকালে সয়া বাজার এলাকায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা আমানতের টাকা ফেরত ও প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক আব্দুল লতিফ এবং একতা সমবায় সমিতির পরিচালক রফিকুল ইসলাম রফিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।

ধনবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া জানান, প্রতিষ্ঠান দুটি সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত। তবে হিসাবসংক্রান্ত জটিলতার কারণে গত বছর নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান দুটির পরিদর্শন সম্পন্ন করা যায়নি। এ কারণে বিধি অনুযায়ী জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে বিশেষ প্রতিবেদন পাঠানো হয়েছিল।

উদ্ভূত পরিস্থিতিতে অফিশিয়ালভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী বলেন, ‘বিষয়টি জানার পর থেকেই প্রশাসন কাজ শুরু করেছে। উপজেলার সব সমবায় ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।

কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা
সম্পাদকের পছন্দ

কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে ছড়িয়ে পড়া আগুন আগামী ১৫ দিনের ম...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV