লিভারপুলকে লিভারপুলের মাঠে হারাতে কেমন লাগে সেটি ভুলতেই বসেছিলেন আর্সেনালের সমর্থকেরা। ভুলতে বসা সেই স্বাদই আজ পেলেন তাঁরা। তাঁদের দল যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে। ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করল আর্সেনাল। ১৬ মিনিটে কাই হাভার্টজে...
লিভারপুলকে লিভারপুলের মাঠে হারাতে কেমন লাগে সেটি ভুলতেই বসেছিলেন আর্সেনালের সমর্থকেরা। ভুলতে বসা সেই স্বাদই আজ পেলেন তাঁরা। তাঁদের দল যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে।
১৪ বছর পর অ্যানফিল্ড জয় করল আর্সেনাল। ১৬ মিনিটে কাই হাভার্টজের করা গোলটি ধরে রেখেই জিতেছে গানাররা। আর এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মিকেল আরতেতার আর্সেনাল।
.ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের এক মারাত্মক ভুল কাজে লাগায় আর্সেনাল। নিজেদের বক্স থেকে বল বের করতে গিয়ে লিভারপুল খেই হারালে বল পেয়ে যান ডেকলান রাইস। তাঁর নিচু ক্রসে দারুণ এক ট্যাপ-ইন করে গানারদের এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ।
.বিরতির ঠিক আগে আক্রমণের ঝড় তোলে লিভারপুল। ফ্লোরিয়ান ভির্টৎসের নেওয়া বাকানো ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, আর একটু পরই সুবর্ণ সুযোগ পেয়েও বল মাথার ওপর দিয়ে উড়িয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে বিরতির পর দারুণ ডিফেন্ডিংয়ে লিভারপুলকে বোতলবন্দী করে রাখে গানাররা।
অ্যানফিল্ডের প্রবল চাপ সামলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আরতেতার শিষ্যরা। .পেটে খাবার ছিল না, পায়ে ছিল না জুতা, সেই ছেলে আজ রিয়াল মাদ্রিদের তারকা .এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। ব্রাইটনের কাছে সিটির ঘরের মাঠে হারের সুযোগটা ষোলো আনা কাজে লাগাল উত্তর লন্ডনের ক্লাবটি।
২১ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান এখন দুই ও তিনে। অন্যদিকে মৌসুমে দ্বিতীয় হারের মুখ দেখা লিভারপুল আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে নেমে গেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। .‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়েছিলেন মার্তিনেজ।
১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!