জাতীয়

হ্যাপি সিঙ্গেল ডে টু মি

হ্যাপি সিঙ্গেল ডে টু মি
হ্যাপি সিঙ্গেল ডে টু মি
হ্যাপি সিঙ্গেল ডে টু মি

সিঙ্গেল আছেন? বুক ফুলিয়ে বলুন; কারণ, আপনারই জন্য রয়েছে বিশেষ দিবস!তারিখটা একটু ভালো করে খেয়াল করুন—১১/১১। যেন একা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চারজন পরম আত্মমর্যাদাশীল সিঙ্গেল মানুষ। চীনে নাকি এই দিনটিকে জাঁকজমক করে ‘সিঙ্গেলস ডে’ বলে পালন করা হয়। অথচ বাংলাদেশে বানিয়ে দিয়ে...

বুক ফুলিয়ে বলুন; কারণ, আপনারই জন্য রয়েছে বিশেষ দিবস। তারিখটা একটু ভালো করে খেয়াল করুন—১১/১১। যেন একা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চারজন পরম আত্মমর্যাদাশীল সিঙ্গেল মানুষ।

চীনে নাকি এই দিনটিকে জাঁকজমক করে ‘সিঙ্গেলস ডে’ বলে পালন করা হয়। অথচ বাংলাদেশে বানিয়ে দিয়েছে ‘মেগা ডিসকাউন্ট সেল’। কিন্তু আমার অবহেলা করলে তো চলবে না।

১১/১১ তারিখে সকালে উঠেই বুক ফুলিয়ে বললাম, 'Happy Single Day to me। ' তারপর পাড়ার মোড়ের চায়ের দোকানে গিয়ে দেখি তীব্র বিতর্ক। ‘এ সমস্ত ডে ফে কারা বানায় ভাই।

আমাদের মতো যারা আজীবন সিঙ্গেল, তারা তো বছরের ৩৬৫ দিনই জ্বলছি। ডে দিয়ে কী বিশেষ সুবিধা পেলুম। ’বুঝলাম সিঙ্গেলদেরও একটা সংগঠন থাকা দরকার।

সবাই একবাক্যে আমাকেই দায়িত্ব দিল। কারণ, আমি তো জন্মগতভাবেই ‘সিঙ্গেল কমিটির সভাপতি’।  ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আমার জন্মই হয়েছিল এই ১১ নভেম্বরের পুণ্যলগ্নে।

এত বছর পর আজ ক্যালেন্ডারের দিকে তাকিয়ে হঠাৎ দিব্যজ্ঞান লাভ করলাম, এই দিনে জন্ম হওয়ার কারণেই আজ দুই যুগ ধরে আমি একা। কারণ, প্রেমের বাজারে দীর্ঘদিনের অনভিজ্ঞতা থাকলেও সাংগঠনিক কাজে আমি একেবারে নতুন নই।  .‘ভাই, আপনাদের কমিটিতে যোগ দিয়েছি, যদি এখান থেকেই কোনো গতি হয়।

সভা-সেমিনার করতে গিয়েও নাকি মানুষের লা...লা...লা...লালা হয়ে যায়। প্রেমটা হয়ে গেলে পদত্যাগ করব। ’.একটা হাজিরা খাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে তুলতে বললাম, সাথে কমিটির ভিশন মিশন লিখে।

সকলের সম্মতিতে নাম ঠিক হয়ে গেল ‘অবিবাহিত অধিকার সংরক্ষণ কল্যাণ পরিষদ’।  যাদের মোটো: একলা চলো রেকমিটির প্রথম সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপিত হলো। প্রথমত, সিঙ্গেল ভাতা চালু করতে হবে: কারণ, কাপলরা রেস্টুরেন্টে Buy One Get One অফার পায়, কাপলরা রিকশায় চড়লে যে ভাড়া দেয়, সিঙ্গেলরা একা চড়লেও পুরো ভাড়া দিতে হয়।

দ্বিতীয়ত, আত্মীয়স্বজনের ‘বিয়ে করছ না কেন। ’ প্রশ্নের বিরুদ্ধে আইন করতে হবে। কেউ এ প্রশ্ন করলে তাকে অন্তত ডিম ছুড়ে মারার স্বাধীনতা দেওয়া হোক।

.তৃতীয়ত, ১৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করতে হবে। কারণ, ওই দিন সিঙ্গেলদের মানসিক পুনর্বাসন প্রয়োজন। আর একটা জাতীয় দাবি ফোন কোম্পানির সতর্কতা বার্তা: ‘ঘুমিয়ে পড়ুন ভাই, আপনার ইনবক্সে আর কেউ নক দেবে না।

’সবশেষে হাজিরা খাতা বন্ধ করতে গিয়ে দেখি, সদস্যদের মধ্যে যার দাড়ি গজায়নি এখনো ভালো করে, তার নামের পাশে লেখা, ‘সিঙ্গেল, তবে মিঙ্গেল হতে ইচ্ছুক। ’তাঁকে জিজ্ঞেস করলাম, ‘তাহলে সদস্য হয়েছেন কেন। ’তিনি বললেন, ‘ভাই, আপনাদের কমিটিতে যোগ দিয়েছি, যদি এখান থেকেই কোনো গতি হয়।

’কমিটির সদস্য ধরে রাখতে যে কী দারুণ বেগ পেতে হবে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এবার সেলিব্রেশনের পালা। কারণ, ইতিহাস সাক্ষী, সিঙ্গেল মানে কোনো অপূর্ণতা নয়, সিঙ্গেল মানে একটা সম্পূর্ণ স্বাধীন জীবন।

ফোনে কয়টা মেসেজ ঢুকল, গিফট কিনতে মানিব্যাগ গড়ের মাঠ হচ্ছে কি না,  ‘বাবু, তুমি খেয়েছ। ’ শুনতে শুনতে কানের পর্দা ফাটছে কি না—এসব পার্থিব টেনশন থেকে মুক্ত থাকার নামই তো পরম স্বাধীনতা। সভা শেষে চা-পানের বিল ভাগাভাগি করতে করতে বুক ফুলিয়ে সবাই বললাম—‘হ্যাপি সিঙ্গেল দিবস টু আস।

’.সিক্রেট কোড অব পাসপোর্ট অফিস.বেকারত্ব দূরীকরণের উপায়.করপোরেট তেল.আজব দেশে মীনা.একটা বাসা খুঁজছি। .সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট।

হ্যাপি সিঙ্গেল ডে টু মি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV