রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ৩:২২ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে

সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে
সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে

রাজধানীর শেরেবাংলা নগর থানার উল্টো দিকে সারি সারি টিনের ঘর। সেখানেই রাস্তার পাশে মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে রান্না করছিলেন তামান্না (৩২) নামের এক নারী।জানতে চাইলাম, লাকড়ি পুড়িয়ে রান্না করছেন কেন? উত্তরে তামান্না বললেন, ‘গ্যাসের দাম বেশি। অত দাম দিয়া গ্যাস কিইন্না ...

রাজধানীর শেরেবাংলা নগর থানার উল্টো দিকে সারি সারি টিনের ঘর। সেখানেই রাস্তার পাশে মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে রান্না করছিলেন তামান্না (৩২) নামের এক নারী। জানতে চাইলাম, লাকড়ি পুড়িয়ে রান্না করছেন কেন।

উত্তরে তামান্না বললেন, ‘গ্যাসের দাম বেশি। অত দাম দিয়া গ্যাস কিইন্না কুলাইতে পারি না। ’রাজধানীতে তামান্নার মতো নিম্ন আয়ের মানুষের কেউ কেউ এখন মাটির চুলায় লাকড়ি, চেলা কাঠ, কাগজ ইত্যাদি পুড়িয়ে রান্না করছেন।

কারণ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তা কেনার সামর্থ্য তাঁদের নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি নভেম্বর মাসের জন্য এলপিজির যে দাম নির্ধারণ করেছে, তাতে ১২ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়ায় ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

.দেশে গত মার্চে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। বাজারে তখন দেড় হাজার টাকার আশপাশে ১২ কেজির এলপিজির সিলিন্ডার বিক্রি হতো। .তামান্নার সঙ্গে কথা বলে জানা গেল, স্বামী ও ছোট দুই ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার।

স্বামীর সঙ্গে একটি দোকান চালান তিনি। সেখানে পেঁয়াজু, বেগুনি, চপ, ছোলা, চিকেন রোলসহ বিভিন্ন খাবার বিক্রি করেন। তামান্না বলছিলেন, ‘বাড়তি দামে অনেকেই গ্যাস কিন্নাই রান্ধে।

সারা দিন কাজকাম কইরা আইসা দ্রুত রান্ধার লাইগা গ্যাসে চড়ায়া দেয়। আর যারা গ্যাস কিনতে পারে না, লাকড়িতে রান্ধে। ’লাকড়িতে রান্না করতেও এখন অনেক খরচ বলে উল্লেখ করেন তামান্না।

তিনি বলেন, লাকড়ির কেজি ১৫ টাকা, মণ ৬০০ টাকা। তামান্নার স্বামী মনির হোসেন বলেন, নিত্যপণ্যের দাম চড়া। তিনি যেসব খাবার বিক্রি করেন, সেগুলো তৈরিতে খরচ বেড়েছে।

এতে তাঁর আয় কমে গেছে। তিনি বলেন, ‘গরিব সারা জীবন গরিবই থাকব। ’.৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি.আগারগাঁওয়ের বস্তির আরেক বাসিন্দা রহিমা (৫০)।

তিনি বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। এখন বয়স ও অসুস্থতার কারণে ঠিকমতো কাজ করতে পারেন না। তিনিও রান্না করেন মাটির চুলায়।

.বাসাবাড়িতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংযোগের মাসিক বিল দুই চুলায় ১ হাজার ৮০ টাকা। অন্যদিকে পাঁচজনের একটি পরিবারে নিয়মিত রান্না হলে দুই সিলিন্ডার গ্যাস লাগে। এতে খরচ দাঁড়ায় মাসে পাঁচ হাজার টাকা।

.রহিমা প্রথম আলোকে বলেন, আড়াই হাজার টাকা দিয়া একটা কেনা তাঁর সামর্থ্যের বাইরে। এ কারণে ভোগান্তি হলেও লাকড়ির চুলায় রান্না করেন। রহিমা বলেন, ‘আগে গ্যাসে তড়তড়ি রান্না করতাম, তড়তড়ি কামে যাইতে পারতাম।

এখন লাকড়ি দিয়ে রান্না করি। কাপড়চোপড়ে কালি লাগে। ধুমাতে শ্বাস নিতে কষ্ট হয়।

লাকড়িতে রানতে অনেক সমস্যা। ’রহিমার এক মেয়ে ও এক ছেলে। স্বামী মারা গেছেন প্রায় সাত মাস হলো।

মেয়ে পোশাক কারখানায় চাকরি করেন। ছেলে চালান অটোরিকশা। তিনি (রহিমা) বলেন, ‘বাড়ি আছিলো ভোলা।

এহন ঢাকা শহরে কোনোমতে আছি। ’.এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা.রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় কিছু কিছু প্লটে টিনের ছাউনির ঘর রয়েছে। সেসব ঘরে নিম্ন আয়ের মানুষের বাস, যাঁরা হকারি করে, অটোরিকশা চালিয়ে অথবা মানুষের বাসায় কাজ করে সংসার চালান।

সেখানেও কেউ কেউ মাটির চুলা তৈরি করে রান্না করেন। .তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তিনি একেকটি বাসায় দুই কাজ (ঘর মোছা ও কাপড় ধোয়া) করে মাস শেষে আড়াই হাজার টাকা পান। আর একটা সিলিন্ডার কিনতেই লাগে আড়াই হাজার টাকা।

সরকার এখন বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেয় না। বাসাবাড়িতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংযোগের মাসিক বিল দুই চুলায় ১ হাজার ৮০ টাকা। .একটি সিলিন্ডার কিনতে একসঙ্গে আড়াই হাজার টাকা জোগাড় করা গরিবের পক্ষে কঠিন।

এ কারণে তাঁরা লাকড়িতে যেতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লাকড়ির চাহিদা ও দাম বাড়ছে। বিক্রেতারা বলছেন, মানভেদে লাকড়ির দাম বেড়েছে প্রতি মণে ৫০ থেকে ১০০ টাকা।

বিক্রি হয় ৪০০-৬০০ টাকা দরে। আগারগাঁওয়ের লাকড়ি বিক্রেতা হাফিজুর (৩৫) প্রথম আলোকে বলেন, গ্যাসের দাম বাড়ার আগে দিনে এক থেকে দেড় মণ লাকড়ি বিক্রি করতেন তিনি। এখন দিনে ৭ থেকে ১০ মণ লাকড়িও বিক্রি হয়।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

৭ নভেম্বরের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ে তোলাের আহ্বান

প্রবাসে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিশরে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও...

24TV.Live ব্যানার
জাতীয়

মধ্যরাতে রাজধানীর মহাখালীতে বাসে আগুন

ছবি: সংগৃহীতরাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭...

24TV.Live ব্যানার
জাতীয়

নিহতদের পরিবারের পাশে মালয়েশিয়া

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা পে...

24TV.Live ব্যানার
জাতীয়

বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এটা প্রথম ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।নানা কর্মসূচির মধ্য দিয়ে দ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV