রাজনীতিব্রেকিং

সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়া পরিহিত অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়া পরিহিত অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার হরিপুরের করিচের পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে ভাঙচুরও করে।

ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি জাকারিয়াকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে সন্ধ্যা সাতটার দিকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে বাজার থেকে এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে একদল লোক।

এ সময় তারা জাকারিয়াকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলের পাশেই হেমু হাউদপাড়া গ্রামে।

সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ জাকারিয়া মাহমুদকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি গাড়ির গতিরোধ করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি। হরিপুর এলাকায় পুলিশের অভিযান চালাতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ওই এলাকায় যেকোনো অভিযান পরিচালনা করতে গেলেই পুলিশকে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

জাকারিয়া মাহমুদ ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV