আন্তর্জাতিকব্রেকিং

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজায়ি

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজায়ি
সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজায়ি

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। ছবি: সংগৃহীতনিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে স্থানান্তরের সুযোগ নেই।

লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা জানান। এ সময় তিনি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে স্থানান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রেজায়ি জানান, রাশিয়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল।

তবে তেহরানের সিদ্ধান্তের বিষয়টি মস্কোকে জানিয়ে দেওয়া হয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। তবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি দেশটি।

আন্তর্জাতিক তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিম্নমাত্রায় নামিয়ে আনার বিষয়ে ইরান আলোচনার সুযোগ রেখেছে। ফলে ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর না করে এর সমৃদ্ধকরণের মাত্রা কমানোর বিষয়টি সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে রয়েছে। ইরানের এই অবস্থান দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতপার্থক্যের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজায়ি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV