শান্তির কথা বলে শক্তিশালী বোমা হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীতইরানের বিরুদ্ধে সামরিক হুমকি ও নতুন অস্ত্রের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘হুমকিনির্ভর কূটনীতি’ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীতইরানের বিরুদ্ধে সামরিক হুমকি ও নতুন অস্ত্রের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘হুমকিনির্ভর কূটনীতি’ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখার কথা বলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও দেশটি এখন ইরানের বিরুদ্ধে আরো বিধ্বংসী অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছে।
পেজেশকিয়ানের দাবি, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের লামের্দ শহরের একটি ক্রীড়া হলে ২১ জন বেসামরিক মানুষ নিহত হন। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ (পিআরএসএম) ব্যবহার করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, ভূগর্ভস্থ একটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য পেন্টাগন ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ (এমওএবি) বোমা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে।
শক্তিশালী এই বোমাটি ‘মাদার অব অল বম্বস’ (সব বোমার মা বা শক্তিশালী বোমা) নামে পরিচিত। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র একদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের কথা বলছে, অন্যদিকে আরো বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। তার ভাষায়, ‘এতে কোনো বিরোধ নেই, বরং এটি লজ্জাজনক।
বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি কে সৃষ্টি করছে। ’ প্রশ্ন করেন পেজেসকিয়ান। ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক অবস্থানের মধ্যে অসংগতির অভিযোগ আবারও সামনে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
শান্তির কথা বলে শক্তিশালী বোমা হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প: পেজেশকিয়ান—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।