জাতীয়

সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি
সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি
সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি । ছবি: আমার দেশখাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি কক্ষের আসবাব, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরু...

পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি। ছবি: আমার দেশখাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দুটি কক্ষের আসবাব, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন লাগার খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় দুটি কক্ষের নথিসহ কয়েকটি আসবাব পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে ৩টার দিকে অফিস কক্ষে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখেন। আগুনে ফটোকপি মেশিনসহ বেশ কিছু কাগজ পুড়ে গেছে। তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে অফিসের পেছনে একটি বোতল এবং কাগজে আগুন লাগানোর পর পুড়ে যাওয়া কাগজের অংশ পাওয়া গেছে বলে জানান তিনি। খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম জানান, রাতে আগুনে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার ও জেলা পরিষদের চেয়ারম্যান। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় সরকারি দুই কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাব পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সমাজসেবা অফিস ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV