রাজনীতিব্রেকিং

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াবে কীভাবে? সংসদে বিরোধীদলীয় নেতার প্রশ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াবে কীভাবে? সংসদে বিরোধীদলীয় নেতার প্রশ্ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াবে কীভাবে? সংসদে বিরোধীদলীয় নেতার প্রশ্ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াবে কীভাবে? সংসদে বিরোধীদলীয় নেতার প্রশ্ন ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
প্রতিদিন সকালে ছাদে হাজির হয় ডজনখানেক টিয়া, কীভাবে হলো এই বন্ধুত্ব
সম্পাদকের পছন্দ

প্রতিদিন সকালে ছাদে হাজির হয় ডজনখানেক টিয়া, কীভাবে হলো এই বন্ধুত্ব

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/prtidin-skale-chade-hajir-hy-djnkhanek-tiya-keeva...

গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেছে বিরোধী দল। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের ভূ...

গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেছে বিরোধী দল। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের ভূমিকার সমালোচনা করে বক্তব্য দেন। সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে।

এর কপি ছিঁড়লেন রাশেদ খান
সম্পাদকের পছন্দ

এর কপি ছিঁড়লেন রাশেদ খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুকে লাইভ ভিডিওতে আমার দেশের কপি ছিঁড়েছেন। ...

’ তিনি বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমন করতে গিয়ে একজন সেনাসদস্য সম্প্রতি জীবন হারিয়েছেন এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। বিরোধীদলীয় নেতা জানতে চান, ‘এগুলোর শেষ কোথায়।

’.জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে। ’বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় আক্রমণ ও আগুন জ্বালানো হচ্ছে, সরকারি দলের অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট করা হচ্ছে।

বিরোধী দলের কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন হামলা হচ্ছে। এসব বিষয়ে এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কিন্তু আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না। এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই।

তিন-চারজন মানুষকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়েছে, জনগণ ধরে, কিন্তু বাহিনী তো কোথাও কিছু করেনি। ’.বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল না। কিন্তু তাদের কার্যালয় তালাবদ্ধ ছিল।

তারা ঘর থেকে বের হতে পারেনি। এখনো অব্যাহতভাবে এগুলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে, সে প্রশ্ন তুলেছেন তিনি।

শফিকুর রহমান বলেন, তাঁরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করার পক্ষে। অন্তর্বর্তী সরকারের আমলে যখন কোনো সংকট দেখা দিত, তখন সব দলকে আমন্ত্রণ জানানো হতো। মানুষের কাছে একটা বার্তা যেত।

এখন এ ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না উল্লেখ করে বিরোধীদলীয় নেতা সরকারের উদ্দেশে বলেন, ‘ঠিক আছে, একাই করেন। তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো।

’বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না। ’.স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ: নাহিদএর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে বলেন, দেশে দুদিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা চলছে।

পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, জনমানুষের মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে। নাহিদ ইসলাম বলেন, ‘দেশের এই যে পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় যে সরকার ব্যর্থ, এটা কিন্তু সাত মাস ধরে আমরা বলে আসছিলাম। বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যর্থ, ওনাকে (স্বরাষ্টমন্ত্রী) আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না।

ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছে। ’‘আমরা কই মাছের পোনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এর আগে প্রশ্নোত্তর পর্বে’ এমন মন্তব্য করে নাহিদ বলেন, ‘এই যে সামগ্রিক পরিস্থিতি, এখানে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সরকার এই যে আইনশৃঙ্খলায় যে ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা, ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা—এ বিষয়ে সরকারের জবাবদিহি আশা করছি।

Cyclone Arnab Triggers Floods, Landslide In Odisha, 3 Die
সম্পাদকের পছন্দ

Cyclone Arnab Triggers Floods, Landslide In Odisha, 3 Die

Continuous heavy rainfall in the three districts led to a sharp rise in water levels of rivers and t...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV