খেলাধুলা

আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি

আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি
আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি
আজকের সিদ্ধান্তের ফল পাবে আগামীর অর্থনীতি ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, স্ট্রাইকারের মৃত্যু
সম্পাদকের পছন্দ

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, স্ট্রাইকারের মৃত্যু

স্প্যানিশ ফুটবলে নেমে এসেছে শোকের কালো ছায়া। খেলার মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মারাত্মক সংঘর্ষে...

বাংলাদেশ এখন প্রায় অর্ধট্রিলিয়ন ডলারের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের হিসাবে, ২০২৬ সালে চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার প্রায় ৫০৬ বিলিয়ন ডলার। এই হিসাবে বিশ্বের অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬তম। এই আকার দেশের উৎপাদন,...

বাংলাদেশ এখন প্রায় অর্ধট্রিলিয়ন ডলারের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের হিসাবে, ২০২৬ সালে চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার প্রায় ৫০৬ বিলিয়ন ডলার। এই হিসাবে বিশ্বের অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬তম।

আল্লাহকে ভুলে যাওয়ার ৬ পরিণতি
সম্পাদকের পছন্দ

আল্লাহকে ভুলে যাওয়ার ৬ পরিণতি

মানবজীবনের প্রকৃত সাফল্য, আত্মিক বিকাশ ও মানসিক স্বস্তি নির্ভর করে স্রষ্টার সঙ্গে বান্দার সম্পর্কের ...

এই আকার দেশের উৎপাদন, বাজার ও অর্থনৈতিক সম্ভাবনার ব্যাপ্তি বোঝায়। কিন্তু সেই অর্থনীতিতে মানুষ কেমন আছেন এবং সামনে তাঁদের জীবন কতটা উন্নত হবে, তার উত্তর শুধু জিডিপির আকারে পাওয়া যায় না। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বেশ কিছু কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।

উচ্চ মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতা কমাচ্ছে। বিনিয়োগে প্রত্যাশিত গতি নেই, শিল্পের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে এবং তরুণদের জন্য পর্যাপ্ত মানসম্মত কাজ তৈরি হচ্ছে না। ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানির অনিশ্চয়তা ও সরকারের সীমিত রাজস্ব আয় সমস্যাগুলোকে আরও জটিল করছে।

সরকারের কাছে মানুষের প্রত্যাশাও তাই অনেক। দ্রব্যমূল্যে স্বস্তি ও কাজের সুযোগের পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন চান তাঁরা। .ব্যাংক খাত সুস্থ করা, বিনিয়োগকারীর আস্থা ফেরানো, শিক্ষা ও কর্মসংস্থানের দুর্বলতা দূর করা অল্প সময়ে সম্ভব নয়।

সংস্কারের সিদ্ধান্ত আজ নেওয়া হলেও তার পূর্ণ ফল পেতে কয়েক বছর লাগবে। তাই তাৎক্ষণিক পদক্ষেপগুলো দেশকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, সেই বড় ছবিও সামনে রাখা প্রয়োজন। .আন্তর্জাতিক সংস্থাগুলোর সাম্প্রতিক পূর্বাভাসেও দ্রুত স্বস্তি ফেরার ইঙ্গিত নেই।

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের হিসাবে ৩ দশমিক ৪ শতাংশ, আইএমএফের হিসাবে ৩ দশমিক ২ শতাংশ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের হিসাবে ৪ শতাংশ হতে পারে। মূল্যস্ফীতিও উঁচু থাকার আশঙ্কা রয়েছে। এসব পূর্বাভাস নিশ্চিত ভবিষ্যৎ নয়, তবে অর্থনীতির সামনে থাকা বাধাগুলোর গুরুত্ব বুঝতে সাহায্য করে।

এখন জরুরি কাজ চলমান সমস্যাগুলো মোকাবিলা করা। কিন্তু ব্যাংক খাত সুস্থ করা, বিনিয়োগকারীর আস্থা ফেরানো, শিক্ষা ও কর্মসংস্থানের দুর্বলতা দূর করা অল্প সময়ে সম্ভব নয়। .এই বিবেচনায় ২০৩৫ সালের বাংলাদেশ নিয়ে ভাবা প্রাসঙ্গিক।

আগামী ১০ বছরের বাংলাদেশকে বুঝতে প্রথমেই দেখতে হবে, তখন দেশে কত মানুষ থাকবেন এবং তাঁদের বয়সকাঠামো কেমন হবে। জাতিসংঘের ২০২৪ সালের মধ্যম প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩৫ সালে বাংলাদেশের জনসংখ্যা হতে পারে প্রায় সাড়ে ১৯ কোটি। এর মধ্যে প্রায় ১৩ কোটি মানুষ থাকবেন ১৫ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে।

অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশই হবেন কর্মক্ষম বয়সের। এই সময়ে তরুণদের অনুপাত ও সংখ্যায় কিছু পরিবর্তন ঘটবে। একই প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৩ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ১৮ দশমিক ৭ শতাংশ।

২০৩৫ সালে তাঁদের সংখ্যা হবে প্রায় ৩ কোটি ১০ লাখ এবং অনুপাত প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ তরুণদের অনুপাত ও সংখ্যা কিছুটা কমলেও কর্মক্ষম বয়সের মানুষের মোট সংখ্যা বাড়বে। তাঁদের জন্য আরও বেশি কাজের সুযোগ তৈরি করতে হবে।

এই বিপুল জনগোষ্ঠী দেশের উৎপাদন, উদ্যোগ ও বাজার সম্প্রসারণের বড় শক্তি হতে পারে। তাদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও কাজের চাহিদাও বাড়বে। কত মানুষ থাকবেন, সেই হিসাবের পাশাপাশি তাই ভাবতে হবে, তাঁদের প্রয়োজন মেটানোর মতো উৎপাদন ও আয় আমরা তৈরি করতে পারব কি না।

এখানে কর্মক্ষম বয়সের মানুষ এবং কর্মে নিয়োজিত মানুষের পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কর্মক্ষম বয়সের সবাই কাজ করেন না। আবার কাজ করেন এমন অনেকের আয় কম, কাজ অনিয়মিত কিংবা যোগ্যতার তুলনায় কাজের মান নিচু হয়।

ফলে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকাই জনমিতিক সুবিধা পাওয়ার নিশ্চয়তা নয়। তরুণদের অনুপাত কমে যাওয়াকেও এই সুবিধা ফুরিয়ে যাওয়ার প্রমাণ বলা যায় না। আজকের তরুণেরা বয়সে এগিয়ে কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যেই থাকবেন।

আসল প্রশ্ন হলো, তাঁদের কতজন সুস্থ, দক্ষ ও উৎপাদনশীলভাবে অর্থনীতিতে অংশ নিতে পারবেন। .এখানে কর্মক্ষম বয়সের মানুষ এবং কর্মে নিয়োজিত মানুষের পার্থক্যটি গুরুত্বপূর্ণ। .অন্যদিকে প্রবীণ মানুষের সংখ্যা বাড়বে।

২০৩৬ সালে ৬৫ বছর ও এর বেশি বয়সীদের অংশ প্রায় ৮ দশমিক ৬ শতাংশ হতে পারে। তাঁদের চিকিৎসা, পরিচর্যা ও আয়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই পরিবর্তন পরিচর্যা অর্থনীতির গুরুত্বও বাড়াবে।

শিশু ও প্রবীণদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত পরিচর্যাসেবা গড়ে উঠলে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি নারীদের শ্রমবাজারে প্রবেশ ও টিকে থাকার সুযোগ বাড়বে। পরিচর্যা খাতেও প্রশিক্ষিত কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। তাই ভবিষ্যতের জনসংখ্যা নিয়ে পরিকল্পনায় স্বাস্থ্য, পরিচর্যাসেবা ও সামাজিক সুরক্ষার প্রস্তুতিও থাকতে হবে।

জীবনমান কতটা উন্নত হবে, তা অনেকাংশে নির্ভর করবে অর্থনীতির প্রবৃদ্ধি ও সেই প্রবৃদ্ধি থেকে তৈরি সুযোগের ওপর। আবার প্রবৃদ্ধি অর্জনের জন্যও প্রয়োজন হবে তাঁদের শ্রম, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা। মানুষ ও অর্থনৈতিক অগ্রগতির এই পারস্পরিক সম্পর্কই আগামী দশকের পরিকল্পনার মূল ভিত্তি হওয়া উচিত।

.মানুষকে কৃষি থেকে অন্য খাতে সরিয়ে দিলেই এই পরিবর্তন হবে না। কম আয়ের কৃষিকাজ ছেড়ে কম আয়ের অনিশ্চিত শহুরে কাজে গেলে জীবনমানের উন্নতিও সীমিত থাকবে। কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি শিল্প ও সেবায় বেশি মূল্য সংযোজনের সুযোগ তৈরি করতে হবে।

এর সুফল মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, তার গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে দারিদ্র্য ও বৈষম্যের পরিবর্তনে।  .প্রবৃদ্ধির গতি বাড়লে কী হবেবর্তমানের মন্থর প্রবৃদ্ধি দীর্ঘদিন চলতে থাকলে মানুষের আয় ও জীবনমান উন্নয়নের গতিও ধীর হবে। অর্থনীতি বড় হলেও জনসংখ্যা বৃদ্ধির কারণে মাথাপিছু উৎপাদন একই হারে বাড়ে না।

আর গড় মাথাপিছু আয় বাড়লেও সবার আয় বাড়বে, এমন নিশ্চয়তা নেই। নতুন আয় কোথায় তৈরি হচ্ছে, কারা কাজ পাচ্ছেন এবং মূল্যস্ফীতির পর সেই আয় দিয়ে কতটা কেনা যাচ্ছে, সেটিও দেখতে হবে। প্রবৃদ্ধির গতি বাড়াতে পারলে মানুষের প্রয়োজন মেটানো ও সরকারি সেবা সম্প্রসারণের জন্য বেশি সম্পদ তৈরি হতে পারে।

গতি বাড়ানোর জন্য বিনিয়োগ প্রয়োজন। সেই সঙ্গে বিনিয়োগের ফলও বাড়াতে হবে। আগামী দশকের অন্যতম প্রধান প্রশ্ন উৎপাদনশীলতা।

একই শ্রম, মূলধন ও সময় ব্যবহার করে আরও বেশি এবং উন্নত মানের পণ্য ও সেবা তৈরি করতে হবে। মানুষকে কৃষি থেকে অন্য খাতে সরিয়ে দিলেই এই পরিবর্তন হবে না।  .উৎপাদনশীলতার প্রস্তুতি২০৩৫ সালে আমাদের জনগোষ্ঠীর দক্ষতা কেমন হবে, তা নির্ভর করছে আজ তারা কী শিখছে এবং কাজের মধ্যে শেখার কতটা সুযোগ পাচ্ছে, তার ওপর।

বিদ্যালয়ে ভাষা, গণিত, নতুন চিন্তা করা ও সমস্যা সমাধানের সক্ষমতার ভিত্তি দুর্বল থাকলে পরবর্তী প্রযুক্তিশিক্ষাও কাঙ্ক্ষিত ফল দেবে না। বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষার প্রসার দরকার, সঙ্গে প্রয়োজন যোগাযোগ, বিশ্লেষণ ও সামাজিক বাস্তবতা বোঝার সক্ষমতা। মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষা এই সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ।

গবেষণা ও উদ্ভাবনকে উৎপাদনের সঙ্গে যুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত সহযোগিতা দরকার। কৃষিতে আবহাওয়ার তথ্য কাজে লাগানো ও পানির দক্ষ ব্যবহার, শিল্পে অপচয় কমানো ও মান নিয়ন্ত্রণ, ক্ষুদ্র ব্যবসায় হিসাব ও মজুত ব্যবস্থাপনা উন্নত করা উৎপাদনশীলতা বাড়ানোর বাস্তব ক্ষেত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তা এসবের কিছু কাজে নতুন সুযোগ করে দিতে পারে। একই সঙ্গে প্রযুক্তির কারণে বদলে যাওয়া কাজের জন্য প্রস্তুতি প্রয়োজন। কিছু কাজের চাহিদা কমবে, অন্য কাজে নতুন দক্ষতা লাগবে।

প্রযুক্তির সুফল বড় প্রতিষ্ঠান ও সুবিধাপ্রাপ্ত মানুষের মধ্যেই সীমিত থাকলে বৈষম্য বাড়তে পারে। নারী, তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ, অর্থায়ন এবং প্রযুক্তিসেবা পাওয়ার সুযোগ তাই এই পরিকল্পনার অংশ হতে হবে। উৎপাদনশীলতার এই পরিকল্পনা নির্ভরযোগ্য জ্বালানি ছাড়া কার্যকর হবে না।

জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি আমদানিনির্ভরতার ঝুঁকি, দেশীয় উৎসের সম্ভাবনা, দক্ষ ব্যবহার ও পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণ একসঙ্গে বিবেচনা করতে হবে।  .এই পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনকে আলাদাভাবে ভাবার সুযোগ নেই। কোথায় শিল্প হবে, কী ধরনের কৃষি এগোবে, শহরে মানুষের বাসস্থান ও পানি কীভাবে নিশ্চিত হবে, সেসব সিদ্ধান্তে ভবিষ্যতের জলবায়ু ও পরিবেশের ঝুঁকি এখনই বিবেচনা করতে হবে।

.এসব উদ্যোগের সুফল পেতে সব ক্ষেত্রেই সুশাসন অপরিহার্য। দক্ষ কর্মী ও ভালো প্রযুক্তি থাকা সত্ত্বেও ঋণ যদি যোগ্য উদ্যোগের বদলে প্রভাবের ভিত্তিতে যায়, সরকারি প্রকল্পে অপচয় হয় কিংবা নিয়মের প্রয়োগ অনিশ্চিত থাকে, তাহলে সম্ভাবনার বড় অংশ অব্যবহৃত থাকবে। দুর্নীতি উৎপাদনশীলতার অর্জনকে ক্ষয় করে এবং মানুষের ওপর বাড়তি ব্যয় চাপায়।

সংস্কারের বাধাও এখানেই। কোনো অকার্যকর ব্যবস্থা বদলালে যাঁদের বিশেষ সুবিধা কমবে, তাঁরা বাধা দিতে পারেন। তাই পরিকল্পনার সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সক্ষমতা ও জবাবদিহি প্রয়োজন।

এই পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনকে আলাদাভাবে ভাবার সুযোগ নেই। .বর্তমান সংকট মোকাবিলার পদক্ষেপগুলোর মধ্যেই আগামী দশকের প্রস্তুতি থাকতে হবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশ্য হবে উৎপাদনশীল বিনিয়োগে অর্থ পৌঁছানো।

শিক্ষা ও প্রশিক্ষণের ব্যয়কে দেখতে হবে ভবিষ্যতের কর্মক্ষমতার বিনিয়োগ হিসেবে। জ্বালানি ও অবকাঠামোর সিদ্ধান্ত নিতে হবে দীর্ঘমেয়াদি ব্যয় ও জলবায়ুর ঝুঁকি হিসাব করে। এসব কাজ ধারাবাহিকভাবে এগিয়ে নিতে প্রয়োজন সুশাসন, কার্যকর প্রতিষ্ঠান এবং নীতির স্থায়িত্ব।

২০৩৬ সালের বাংলাদেশে আরও বেশি মানুষ থাকবে, তাদের প্রত্যাশাও বাড়বে। এই জনগোষ্ঠী কতটা ভালো থাকবে, তার উত্তর আজকের কোনো প্রবৃদ্ধির পূর্বাভাসে লেখা নেই। উত্তর তৈরি হবে আজকের বিনিয়োগ, শিক্ষা ও সংস্কারের সিদ্ধান্তে এবং সেগুলো বাস্তবায়নের ধারাবাহিকতায়।

আগামী ১০ বছরে অর্থনীতি কত বড় হলো, তার পাশাপাশি দেখতে হবে সেই অর্থনীতি কত মানুষকে নিজের জীবন উন্নত করার সুযোগ দিল; বৈষম্য কতটা কমল এবং নারী ও পুরুষের জন্য সমান সুযোগ কতটা নিশ্চিত হলো। দেশের উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবর্তিত জনসংখ্যার চাহিদা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা কতটা গড়ে উঠল, সেটিও হবে সাফল্যের মাপকাঠি। সেই সক্ষমতার ভিত্তি তৈরি করতে হবে আজকের সিদ্ধান্ত ও তার ধারাবাহিক বাস্তবায়নের মধ্য দিয়ে।

নাজনীন আহমেদ: নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

, ' - , ১০
সম্পাদকের পছন্দ

, ' - , ১০

Image source, Getty ImagesImage caption, The 30-year-old was the face of Hong Kong's now-quashed dem...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV