সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি চায় বিটিএমএ

১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সুরক্ষায় সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ...
১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সুরক্ষায় সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালু রাখার দাবি জানিয়েছে তারা। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এ দাবি জানিয়েছে বিটিএমএ।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় বিটিএমএর পক্ষ থেকে সংগঠনের সভাপতি শামীম ইসলাম, সহসভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার অংশ নেন। সভায় বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় বিটিএমএর প্রতিনিধিরা বলেন, দেশের স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তারা সব ধরনের সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থার আওতায় আমদানির বিধান চালু করার প্রস্তাব দেন। এ ব্যবস্থাকে কার্যকর করতে ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজীকরণ এবং আমদানি কার্যক্রমে বিদ্যমান জটিলতা দূর করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
এ সময় বিটিএমএর প্রতিনিধিরা ব্যবসা পরিচালনার সুবিধার্থে ইডিএফ বণ্টনে সমতা প্রতিষ্ঠা ও আকার বৃদ্ধি, পার্টি অ্যাকসেপ্ট্যান্স প্রদান সহজ করাসহ অন্যান্য বিষয় উত্থাপন করে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। সভায় বিস্তারিত আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিধানসংক্রান্ত বিষয়টি বর্তমানে মহামান্য হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। ফলে বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।
সভায় উপস্থাপিত অন্যান্য বিষয় নিয়ে সরকার সার্বিক দিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও এ সময় জানানো হয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি চায় বিটিএমএ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।