অর্থনীতি

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী
এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি শিগগিরই আইনি ভিত্তি পাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুই ভাগ করার বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। শিগগিরই তা আইনি রূপ দেওয়া হবে।আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে...

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি শিগগিরই আইনি ভিত্তি পাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুই ভাগ করার বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। শিগগিরই তা আইনি রূপ দেওয়া হবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে তিনি শুল্ক-কর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে।

নিকট ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও অর্জিত হবে বলে আশা করেন তিনি। .রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি হয়েছে।

শুল্ক খাতেও প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। মূল্য সংযোজন কর বা ভ্যাটে কিছুটা কম। তবে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দেওয়ার নিয়মে ফেরত যাওয়ায় আদায় বাড়বে।

প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ে গতি আসবে। জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জনগণের কষ্টের টাকার প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন হওয়া প্রয়োজন।

এ জন্য প্রতিটি প্রকল্প ও বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য মুনাফা বা বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি (রিটার্ন অন ইনভেস্টমেন্ট) এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। হিসাব-নিকাশ ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো ব্যয় করা হচ্ছে না। .রাজস্ব খাতে বড় সংস্কারের উদ্যোগে এনবিআরে নজিরবিহীন আন্দোলন.আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি একটি সুসংহত অর্থনৈতিক কর্মসূচির অংশ।

এ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ (আইডিবি) বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কার্যক্রম চলছে। পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য উৎস থেকেও অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি কার্যদল কাজ করছে।

আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। ঋণ বা সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হবে।

এর সুফল শেষ পর্যন্ত দেশের জনগণ পাবে।

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV