সাইয়েদ যা বলেন তা বিশ্বাস করেন এবং মন থেকেই বলেন: সারাহ জুকাকু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার মুখে ইরানের কঠোর হুঁশিয়ারি: দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি তেহরানের
ইরানের সামরিক বাহিনী সতর্ক করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে পুনরায় যুদ্ধ শুরু হলে তা হবে...
মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর ড. আবদুল আল-সাইয়েদ (বামে) ও তার স্ত্রী সারাহ জুকাকু (ডানে)। ছবি-সংগৃহীতযুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের পর আলোচনায় এসেছেন চিকিৎসক ড. সারাহ জুকাকু। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর ড. আবদুল আল...
মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর ড. আবদুল আল-সাইয়েদ (বামে) ও তার স্ত্রী সারাহ জুকাকু (ডানে)। ছবি-সংগৃহীতযুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের পর আলোচনায় এসেছেন চিকিৎসক ড. সারাহ জুকাকু। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর ড. আবদুল আল-সাইয়েদের স্ত্রী।
প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী
প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদে গতিশীলতা এসেছে এবং আইনি জটিলতা দূর হওয়ার মাধ্যমে পরিষদের সম্পদের অপচ...
একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পেশাগত জীবন পরিচালনার পাশাপাশি স্বামীর রাজনৈতিক পথচলায়ও গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে ভূমিকা রেখেছেন তিনি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হন তিনি।
তার এই বিজয়ের পর স্ত্রী সারাহ জুকাকুর পরিচয় ও পারিবারিক ইতিহাস আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নতুন করে গুরুত্ব পেয়েছে। চিকিৎসক সারাহর শিক্ষাজীবন ও পেশা। সারাহ জুকাকু যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন।
তিনি ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। পরে ২০১৫ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটির ভ্যাগেলোস কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। এরপর কর্নেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব মিশিগানে মনোরোগবিদ্যায় প্রশিক্ষণ ও রেসিডেন্সি সম্পন্ন করেন।
বর্তমানে মিশিগানের অ্যান আরবারে ব্যক্তিগত চিকিৎসাপ্রতিষ্ঠানের মাধ্যমে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। সারাহ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও তার পরিবারের শিকড় ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার ভাটকাল শহরে। তার পরিবার ভারতীয় বংশোদ্ভূত মুসলিম পরিবার।
তার বাবা ড. তাইয়েব জুকাকু একজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বেঙ্গালুরুতে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সারাহর দাদা জুকাকু শামসুদ্দিন ছিলেন ভাটকাল অঞ্চলের পরিচিত আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি তৎকালীন মহীশূর রাজ্যের মুখ্যমন্ত্রী বি ডি জাট্টির সরকারের উপঅর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় উন্নয়নেও তার অবদান ছিল। আবদুল আল-সাইয়েদের নির্বাচনী বিজয়ের পর ভাটকালেও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
তার শ্বশুরবাড়ির স্বজনেরা এ বিজয়কে নিজেদের পরিবারের পাশাপাশি ভারতের ওই অঞ্চলের জন্যও গর্বের ঘটনা হিসেবে দেখছেন। সারাহর ফুফু ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলিয়া নাজনীন জুকাকু সংবাদমাধ্যম দ্য ওয়্যারকে বলেন, আবদুলের বিজয়ে তারা খুব আনন্দিত। আলহামদুলিল্লাহ, এটি উদ্যাপনের মতো ঘটনা।
বিশ্ববিদ্যালয়ে পরিচয়, ২০০৬ সালে বিয়ে। আবদুল আল-সাইয়েদ ও সারাহ জুকাকুর পরিচয় ইউনিভার্সিটি অব মিশিগানে পড়াশোনার সময়। ২০০৬ সালের মে মাসে তাদের বিয়ে হয়।
দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই মেয়ে রয়েছে। তাদের নাম এমালি ও সেরিন। আবদুল আল-সায়েদ বিভিন্ন সময় স্ত্রীর ভারতীয় পারিবারিক ঐতিহ্য ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজের পরিচিতির কথা মজা করে বলেছেন।
এক পডকাস্টে তিনি বলেন, দক্ষিণ ভারতীয় পরিবারের সঙ্গে প্রায় ২০ বছর ধরে বৈবাহিক সম্পর্কের কারণে তিনি নিজেকে কখনো কখনো আরবের চেয়ে বেশি ভারতীয় মনে করেন। স্ত্রীর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে। পরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একাধিকবার ভারতের ভাটকালেও গিয়েছেন তিনি।
স্বামীর নির্বাচনী প্রচারে সারাহর বক্তব্য। স্বামীর নির্বাচনী প্রচারে সারাহ জুকাকু খুব বেশি প্রকাশ্যে আসেননি। তবে গত ২ নভেম্বর ডেট্রয়েটে নির্বাচনের আগের শেষ সমাবেশে তিনি বক্তব্য দেন।
সেখানে স্বামীর রাজনৈতিক সততা, প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে রাজনৈতিক অবস্থানের সামঞ্জস্যের প্রশংসা করেন। সারাহ বলেন, ‘আবদুল আমার ও আমাদের মেয়েদের সঙ্গে যেমন আচরণ করেন, আপনাদের সঙ্গেও তেমনই করেন। তিনি যেখানেই থাকুন বা যার সঙ্গেই কথা বলুন, একই কথা বলেন।
কারণ তিনি যা বলেন, তা বিশ্বাস করেন এবং মন থেকেই বলেন। তিনি আরো বলেন, ‘কোনো করপোরেশন, কোনো ধনকুবের কিংবা কোনো বিশেষ স্বার্থগোষ্ঠী তাকে কী করতে হবে বা কী বলতে হবে, তা বলে দিতে পারে না। এরপর হাস্যরসের ছলে তিনি যোগ করেন, ‘তবে কখনো কখনো হয়তো আমি তাকে বলতে পারি।
স্বামীর রাজনৈতিক পথচলায় নিজের সমর্থনের কথা জানিয়ে সারাহ বলেন, মিশিগানের মানুষ এমন একজন প্রতিনিধির যোগ্য, যিনি তাদের জন্য লড়াই করবেন। আবদুল যেভাবে নিজের পরিবারকে সময় দেন ও দায়িত্ব পালন করেন, নির্বাচিত হলে একই নিষ্ঠায় মিশিগানের পরিবারগুলোর পাশেও থাকবেন। নির্বাচনের পর আবদুল আল-সাইয়েদও স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সারাহকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তার জন্য বড় সৌভাগ্যের। তার ভাষায়, স্ত্রী ও পরিবারের সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না। রাজনৈতিক আলোচনার বাইরে ব্যক্তিগত জীবন।
সারাহ জুকাকু সাধারণত স্বামী ও সন্তানদের ব্যক্তিগত জীবন প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন। তবে ২০২৬ সালের নির্বাচনী প্রচারে কয়েকটি অনুষ্ঠানে তার উপস্থিতি তাকে আলোচনায় নিয়ে আসে। চিকিৎসা পেশা, শিক্ষাজীবন, পারিবারিক ঐতিহ্য এবং স্বামীর রাজনৈতিক পথচলায় সমর্থনের কারণে তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমেও আগ্রহ তৈরি হয়েছে।
বিশেষ করে তার পরিবারের কর্ণাটক-সংযোগ আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ের পর নতুন করে আলোচনায় এসেছে। সূত্র: এপি, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ওয়্যার ও পিপল। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
আসছে টানা ৩ দিনের ছুটি, পাবেন যারা
চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।