খেলাধুলাব্রেকিং

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর
শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর
শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ঝগড়া দুজনের, গালাগালিতে মা-বোন কেন
সম্পাদকের পছন্দ

ঝগড়া দুজনের, গালাগালিতে মা-বোন কেন

দুজন মানুষের মধ্যে ঝগড়া, বিরোধ কিংবা মতবিরোধ। একপর্যায়ে একজন অন্যজনকে গালাগাল করতে শুরু করলেন। কিন্ত...

ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন নিশ্চিত করতে শরিয়াহর ন্যায়নীতি ও আদর্শ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর চরমোনাই। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে প্রকৃত...

ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসন নিশ্চিত করতে শরিয়াহর ন্যায়নীতি ও আদর্শ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর চরমোনাই। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা অপরিহার্য। শরিয়াহর মূল শিক্ষা হচ্ছে ন্যায়, ইনসাফ, মানবকল্যাণ ও অন্যায়ের প্রতিরোধ।

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন
সম্পাদকের পছন্দ

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন

রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হলে, তিতুমীর ...

তার মতে, শরিয়াহর অনুপস্থিতির কারণেই দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না। মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদ আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে ২০২৬ ব্যাচে নবতালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির জীবনে এক অনন্য ঘটনা। নানা প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল। তাদের প্রধান প্রত্যাশা ছিল স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করা।

কিন্তু সংস্কার কার্যক্রমে গড়িমসি ও বিচারপ্রক্রিয়ায় স্থবিরতার কারণে পরাজিত শক্তির আস্ফালন লক্ষ করা যাচ্ছে। শরিয়াহ আইন ও নীতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শরিয়াহ কেবল কিছু বিধিবিধানের সমষ্টি নয়; এর মৌলিক দর্শনের সঙ্গে মানুষের অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সামাজিক সাম্য ও কল্যাণ জড়িত। রাষ্ট্র ও সমাজ পরিচালনায় অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে নৈতিকতা ও ইনসাফকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে ধনী-গরিব, ক্ষমতাবান-সাধারণ—সবার জন্য সমানভাবে ন্যায়বিচার নিশ্চিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকবে। শরিয়াহর মূল শিক্ষা হচ্ছে ন্যায়, ইনসাফ, মানবকল্যাণ ও জবাবদিহি।

তাই সমাজে প্রকৃত শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় শরিয়াহর ন্যায়নীতি ও আদর্শকে যথাযথ গুরুত্ব দিতে হবে। সেমিনারে আইনের শাসন প্রতিষ্ঠা, শরিয়াহর ন্যায়নীতি, বিচারব্যবস্থার নিরপেক্ষতা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ। ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচকেরা বলেন, এ ধরনের আয়োজন আইনজীবী সমাজে ন্যায়বিচার, সাম্য, মানবিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে নতুন প্রজন্মের আইনজীবীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।

তারা আরো বলেন, আইন পেশায় নতুনভাবে যুক্ত হওয়া আইনজীবীদের জন্য এ আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন আইনজীবীরা যেন আইনের মর্যাদা উন্নত ও বজায় রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সদস্যসচিব অ্যাডভোকেট বায়েজীদ হোসাইনসহ নবীন ও প্রবীণ আইনজীবীরা। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

বৈশ্বিক মুদ্রাবাজারে ডলারের দর সামান্য কমেছে
সম্পাদকের পছন্দ

বৈশ্বিক মুদ্রাবাজারে ডলারের দর সামান্য কমেছে

শক্তিশালী মার্কিন কর্মসংস্থানের তথ্যের কারণে উচ্চ সুদের হারের সম্ভাবনা বেড়ে যায়। এতে গত শুক্রবার ছয় ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV