শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন

শিলা, মিথিলার পর এবার মাহি
শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলার পর এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া, নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই থামছে না। প্রশাসনের ধারাবাহিক অভিযান, জরিমানা, কারাদণ্ড ও মামলা সত্ত্বেও বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে বালু উত্তোলনকারী সিন্ডিকেট। কোথাও ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে, আবার কোথাও শ্...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া, নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই থামছে না। প্রশাসনের ধারাবাহিক অভিযান, জরিমানা, কারাদণ্ড ও মামলা সত্ত্বেও বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে বালু উত্তোলনকারী সিন্ডিকেট। কোথাও ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে, আবার কোথাও শ্রমিক লাগিয়ে চলছে বালু তোলার মহোৎসব।
’ , রাষ্ট্রপতি
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoPresident Pedro Alliana, a 52-year-old con...
এতে একদিকে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে চরম হুমকির মুখে পড়ছে পরিবেশ, কৃষিজমি, গ্রামীণ সড়ক, সেতু ও বসতবাড়ি। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে মোট ২৮টি বালুমহাল ও কোয়ারি রয়েছে। এর মধ্যে মাত্র দুটি সাধারণ বালুমহাল ইজারা দেওয়া হলেও বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি দীর্ঘদিন ধরে ইজারার বাইরে রয়েছে।
মূলত আইনি জটিলতার কারণে এই কোয়ারিগুলো ইজারা দেওয়া সম্ভব হয়নি। তবে অভিযোগ রয়েছে, ইজারাবিহীন এসব কোয়ারি এবং বিভিন্ন ছড়া-নদীকে কেন্দ্র করেই অবৈধ বালু উত্তোলনের জাল বিস্তার লাভ করেছে। উপজেলা প্রশাসনের তথ্য বলছে, ২০২৬ সালের আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনাসংক্রান্ত আইনে মোট ১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে ১ লাখ ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা বালু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা হয়েছে ২ লাখ ৭০ হাজার ২৫০ টাকা। এর সঙ্গে ৩১ অক্টোবর ও ২ নভেম্বরের আরও দুটি অভিযান যুক্ত হওয়ায় গত ২ নভেম্বর পর্যন্ত অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে।
কিন্তু এত অভিযও অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়নি। সর্বশেষ গত ৩১ অক্টোবর ও ২ নভেম্বর পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা যায়, ২ নভেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এর আগে ৩১ অক্টোবর একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। দুটি অভিযানেরই নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। জব্দ করা বালু স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিনহাজুল ইসলাম জানান, অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সরাসরি কাউকে পাওয়া যায়নি। যে কারণে তাৎক্ষণিকভাবে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে জব্দ করা বালু আইন ও বিধি অনুযায়ী যথাযথভাবে নিষ্পত্তি করা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগেও সিন্দুরখান, ভূনবীর, মতিগঞ্জ ও কালাপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ভেকু মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ এবং ধ্বংস করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হওয়ার পরপরই আবারও আগের মতো ছড়া ও নদী থেকে বালু উত্তোলন শুরু হয়। ফলে অভিযান চললেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না অবৈধ এই কর্মকাণ্ড।
এদিকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকে কেন্দ্র করে মাঝেমধ্যেই সংঘর্ষ, হামলা ও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। সম্প্রতি একটি বালুবাহী ডাইনা গাড়ির চাপায় অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমের চালকসহ ছয়জন আহত হন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তীতে শ্রীমঙ্গল-মির্জাপুর সড়ক অবরোধ করলে প্রায় চার ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবৈধ বালু উত্তোলনের ঘটনায় ইতোমধ্যে মামলাও দায়ের করা হয়েছে। চলতি বছরের ২ মে ভূনবীর ও মির্জাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
ভূনবীর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিমেল পাল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পাহাড়ি ছড়া ও কৃষিজমিসংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে ছোট-বড় ৩০টির বেশি পাহাড়ি ছড়া বয়ে গেছে, যা পরবর্তীতে গিয়ে মিলিত হয়েছে হাইল হাওরে।
এর মধ্যে উল্লেখযোগ্য ছড়াগুলো হলো—বর্মাছড়া, উদনাছড়া, হরিণছড়া, পুটিয়াছড়া, বিলাশছড়া, ফুলছড়া, কাকিয়াছড়া, আমরাইলছড়া, ইছামতিছড়া, ভুড়ভুড়িয়া, জাগছড়া, সুনাছড়া, নারাইনছড়া, বৌলাছড়া, গিলাছড়া, শিয়ালছড়া ও খাইছড়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সদর ইউনিয়ন, সিন্দুরখান, আশিদ্রোন, ভূনবীর, মির্জাপুর ও কালাপুর ইউনিয়নের বিভিন্ন ছড়া থেকে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া শ্রীমঙ্গল সদর, কালিঘাট ও রাজঘাট ইউনিয়নের বিভিন্ন স্থানেও ছোট পরিসরে অবৈধভাবে বালু তোলার কাজ চলছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের সাবেক সদস্য আ. স. ম. ছালেহ সোহেল বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পাহাড়ি ছড়ার স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠন মারাত্মকভাবে পরিবর্তিত হচ্ছে। এতে তীরভাঙন, কৃষিজমির ক্ষয় এবং রাস্তাঘাট, সেতু ও বসতবাড়ি চরম ঝুঁকির মুখে পড়ছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে বর্তমানে ইজারাভুক্ত দুটি সাধারণ বালুমহাল হলো গোপলা ছড়া ও শিয়াল ছড়া, যা ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা দেওয়া আছে।
অন্যদিকে, ২৬টি সিলিকা বালুর কোয়ারি আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ইজারা দেওয়া সম্ভব হয়নি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
কেউ আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
আরব জোট সরকার গঠনের পকà§à¦·à§‡ ইসরায়েলজà§à§œà§‡ বিকà§à¦·à§‹à¦à§‡à¦° পà§à¦°à¦¸à§à¦¤à§à¦¤à¦¿
ইহà§à¦¦à¦¿ ও আরব দলগà§à¦²à§‹à¦•ে নিয়ে জোট সরকার গঠ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।