রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / ভোর ৪:২২ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

শিলা, মিথিলার পর এবার মাহি

শিলা, মিথিলার পর এবার মাহি
শিলা, মিথিলার পর এবার মাহি

শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলার পর এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতেছেন তিনি। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ই...

শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলার পর এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতেছেন তিনি। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর।

সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন সামিরা। .আজ শনিবার সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর আয়োজন। সেখানেই সামিরাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি। .আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সামিরা। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমার কাছে অনেক ভালো লাগছে।

কারণ, জীবনে প্রথমবার এমন একটা সুযোগ পেয়েছি, যেখানে আমি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরব। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষকে তুলে ধরতে চাই। অভিনয়শিল্পী হিসেবে দেশের মানুষ আমাকে অনেক সমর্থন করেছেন।

কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা হয়নি। এটা আমার প্রথম আন্তর্জাতিক যাত্রা। অনেক উচ্ছ্বসিত, একই সঙ্গে নার্ভাসও।

খুব অল্প সময়ের মধ্যে এই ঘোষণা এসেছে। পাঁচ দিন আগে সিদ্ধান্ত হয়েছে, আমি যাচ্ছি। একটা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা এত সহজ নয়, খুবই কঠিন।

’.প্রস্তুতির জন্য সময় কম পেলেও পাশে পাচ্ছেন মিস ইউনিভার্সের আগের আসরের অভিজ্ঞ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। সামিরার কাছে মিথিলা বড় বোন ও বন্ধুর মতো। তাঁর পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে নানা প্রস্তুতিতে সহযোগিতা করছেন মিথিলা।

.এ প্রসঙ্গে সামিরা বলেন, ‘একটা সুবিধা হচ্ছে, এর ঠিক আগের আসরে আমার খুব কাছের বড় বোন, বন্ধু মিথিলা আপু ছিলেন। তিনি পাঁচ দিন ধরে আমাকে সার্বক্ষণিকভাবে দেখভাল করছেন। আমার কস্টিউম, স্টাইলিং—সবকিছুতে সহযোগিতা করছেন।

আমি খুবই ভাগ্যবান, তাঁর মতো একজন বড় বোন ও বন্ধুকে পাশে পেয়েছি। তিনি নিজেও মিস ইউনিভার্সে অংশ নিয়ে অনেক কৌশল শিখেছেন। আমার হয়তো আগে এই আয়োজনে যাওয়ার অভিজ্ঞতা হয়নি, কিন্তু আপুর কাছ থেকে যা শিখেছি, তা সারা জীবনের অভিজ্ঞতার মতো।

মিথিলা আপু আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবেন। ’.এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁদের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

শিলা, মিথিলার পর এবার মাহি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।‎এ বিষয়...

24TV.Live ব্যানার
জাতীয়

এআইয়ের সহায়তায় সিইও সেজে ১৩ লাখ ডলার জালিয়াতি, ইসরায়েলিসহ গ্রেপ্তার ৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেজে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ কোটি ৯০ লাখ ড...

24TV.Live ব্যানার
জাতীয়

ফাঁদে পা না দিতে বাংলাদেশিদের সতর্ক করলো মিশর দূতাবাস

মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক করেছে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের নাম ও পরিচয় ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV